নিউজিল্যান্ড সফর শেষে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি: ‘ভারত-নিউজিল্যান্ড সম্পর্কের নতুন অধ্যায়ের সূচনা’

নিউজিল্যান্ড সফর শেষ করে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি সে দেশের প্রধানমন্ত্রী ক্রিস্টোফার লাক্সন, নিউজিল্যান্ড সরকার এবং দেশটির জনগণকে আন্তরিক ধন্যবাদ জানিয়েছেন। সফরের উষ্ণ অভ্যর্থনা ও আতিথেয়তার প্রশংসা করে মোদি বলেন, এই সফর দুই দেশের সম্পর্ককে নতুন উচ্চতায় নিয়ে যাওয়ার পথ তৈরি করেছে।সামাজিক মাধ্যমে প্রধানমন্ত্রী লেখেন, প্রায় চার দশক পর কোনও ভারতীয় প্রধানমন্ত্রীর নিউজিল্যান্ড সফর দুই দেশের সম্পর্কের ক্ষেত্রে এক ঐতিহাসিক মাইলফলক। এই সফরের মাধ্যমে ভারত ও নিউজিল্যান্ড দ্বিপাক্ষিক সম্পর্ককে ‘স্ট্র্যাটেজিক পার্টনারশিপ’-এ উন্নীত করার সিদ্ধান্ত নিয়েছে, যা ভবিষ্যতের সহযোগিতাকে আরও শক্তিশালী করবে।মোদি জানান, বাণিজ্য ও বিনিয়োগের পাশাপাশি প্রতিরক্ষা, শিক্ষা, সংস্কৃতি, ক্রীড়া এবং জনগণের মধ্যে পারস্পরিক যোগাযোগ বৃদ্ধির ক্ষেত্রেও গুরুত্বপূর্ণ অগ্রগতি হয়েছে। দুই দেশের মধ্যে সহযোগিতার নতুন ক্ষেত্র তৈরি হওয়ায় ভবিষ্যতে সম্পর্ক আরও গভীর হবে বলেও তিনি আশাবাদ প্রকাশ করেন।প্রধানমন্ত্রীর মতে, ভারত ও নিউজিল্যান্ডের এই নতুন অংশীদারিত্ব শুধু অর্থনৈতিক ক্ষেত্রেই নয়, ইন্দো-প্যাসিফিক অঞ্চলে স্থিতিশীলতা, উন্নয়ন এবং পারস্পরিক সহযোগিতাকেও আরও এগিয়ে নিয়ে যাবে।

error: Content is protected !!