
মিড-ডে মিলে ইসকনের ভূমিকা নিয়ে মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারীর বার্তা, ‘কারও ইচ্ছার বিরুদ্ধে কিছু হবে না’
রাজ্যের মিড-ডে মিল প্রকল্পে ইসকন (ISKCON)-এর অংশগ্রহণ নিয়ে তৈরি হওয়া বিতর্কের মাঝেই নিজের অবস্থান স্পষ্ট করলেন মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী। তিনি বলেন, ইসকনকে স্কুলে মিড-ডে মিল সরবরাহের দায়িত্ব দেওয়া হলেও কাউকে কোনও ধর্মীয় আচরণ মানতে বাধ্য করা হবে না। তাঁর কথায়, “ইচ্ছা না থাকলে ‘হরে কৃষ্ণ’ বলবেন না, কেউ জোর করবে না।”মুখ্যমন্ত্রী জানান, কলকাতার স্কুলগুলিতে পাইলট প্রকল্প হিসেবে ইসকনের মাধ্যমে মিড-ডে মিল সরবরাহের উদ্যোগ নেওয়া হয়েছে। পাশাপাশি, পড়ুয়াদের পুষ্টির কথা মাথায় রেখে প্রতি ছাত্রের জন্য মিড-ডে মিলের বরাদ্দও বাড়ানো হয়েছে, যাতে আরও উন্নত মানের খাবার দেওয়া যায়।বিষয়টি নিয়ে বিরোধীদের একাংশ প্রশ্ন তুললেও, সরকারের দাবি—এই উদ্যোগের মূল লক্ষ্য হল উন্নত মানের, স্বাস্থ্যসম্মত ও পুষ্টিকর খাবার নিশ্চিত করা। ইসকনের দীর্ঘদিনের মিড-ডে মিল পরিচালনার অভিজ্ঞতাকেও এই সিদ্ধান্তের অন্যতম কারণ হিসেবে উল্লেখ করা হয়েছে।এদিকে, ইসকনের মাধ্যমে মিড-ডে মিল সরবরাহের সিদ্ধান্তকে ঘিরে আইনি ও রাজনৈতিক স্তরেও আলোচনা শুরু হয়েছে। বিষয়টি নিয়ে আদালতেও আবেদন হয়েছে এবং পরবর্তী শুনানির দিকেই নজর রয়েছে।

