
সল্টলেকে রথযাত্রা উৎসবে সামিল বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য
রথযাত্রার পবিত্র তিথিতে সল্টলেকের BL-182 এলাকায় ভগবান শ্রীজগন্নাথদেবের রথযাত্রা উপলক্ষে আয়োজিত ধর্মীয় ও সাংস্কৃতিক অনুষ্ঠানে অংশ নিলেন পশ্চিমবঙ্গ বিজেপির রাজ্য সভাপতি সমীক ভট্টাচার্য।অনুষ্ঠানে উপস্থিত হয়ে তিনি ভগবান জগন্নাথদেবের প্রতি প্রণাম জানান এবং রথযাত্রা উপলক্ষে সকলের শান্তি, সমৃদ্ধি ও মঙ্গল কামনা করেন। স্থানীয় বাসিন্দা ও ভক্তদের সঙ্গে শুভেচ্ছা বিনিময় করেন তিনি। রথযাত্রার ঐতিহ্য, ভক্তি এবং সামাজিক সম্প্রীতির বার্তাও তুলে ধরেন।রথযাত্রাকে কেন্দ্র করে এলাকায় ভক্তদের ব্যাপক উৎসাহ-উদ্দীপনা লক্ষ্য করা যায়। ধর্মীয় আচার, কীর্তন এবং বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠানের মধ্য দিয়ে দিনটি উদযাপিত হয়। বহু মানুষ রথ টানার শুভক্ষণে অংশ নেন এবং ভগবান জগন্নাথের আশীর্বাদ লাভের প্রার্থনা করেন।সমীক ভট্টাচার্য সামাজিক মাধ্যমে অনুষ্ঠানের ছবি শেয়ার করে লেখেন যে, রথযাত্রার পুণ্যক্ষণে সল্টলেকের BL-182-এ আয়োজিত শ্রীজগন্নাথদেবের পবিত্র রথযাত্রা অনুষ্ঠানে উপস্থিত থাকার সুযোগ পেয়েছেন।

