```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সিরিজ জয় দক্ষিণ আফ্রিকার, ৭ উইকেটে হার ভারতের

এবারও হল না। তীরে এসে তরী ডুবল। ভরল না অপ্রাপ্তির ভাণ্ডার ৷ দক্ষিণ আফ্রিকায় কখনও টেস্ট সিরিজ জিততে পারেনি ভারতীয় দল ৷ এবারও পারল না ৷ ইতিহাস গড়ার লক্ষ্য নিয়ে রামধনুর দেশে পা-দিলেও এবারও অধরা রইল ম্যান্ডেলার দেশে টেস্ট সিরিজ জয় ৷ বিরাট কোহলির নেতৃত্বাধীন ভারত ফ্রিডম সিরিজ হেরেছে ১-২ ব্যবধানে ৷ আজ কেপটাউনে ভারতকে ৭ উইকেটে পরাজিত করেছে দক্ষিণ আফ্রিকা ৷ জোহানেসবার্গে প্রথম টেস্ট জেতার পর সেঞ্চুরিয়নে দ্বিতীয় টেস্টে পরাজিত হয়েছিল ভারত ৷ দ্বিতীয় ইনিংসে ঋষভ পন্থের দুরন্ত শতরান সত্ত্বেও চারদিনেই ফয়সালা হয়ে গেল কেপটাউন টেস্টের ৷ আজ নিউল্যান্ডসে টেস্টের চতুর্থ দিন জয়ের জন্য ১১১ রানের দরকার ছিল দক্ষিণ আফ্রিকার ৷ হাতে ছিল আটটি উইকেট ৷ এই পরিস্থিতিতে ইতিহাস গড়তে ভারতীয় বোলিং ব্রিগেডের উপর ছিল যাবতীয় ভরসা ৷ কাজটা ছিল কঠিন ৷ সেই চ্যালেঞ্জে উতরোতে পারলেন না জসপ্রীত বুমরা, মহম্মদ সামিরা ৷ কিন্তু কিগান পিটারসেন, দুসান, তেম্বা বাভুমারা ভারতের স্বপ্নে জল ঢেলে দিলেন ৷ শুধুমাত্র পিটারসেনের উইকেট হারিয়ে খুব সহজেই প্রয়োজনীয় রান তুলে নেয় দক্ষিণ আফ্রিকা ৷ ৮২ রানের অবদান রাখেন কিগান পিটারসেন ৷ পেসি ভ্যান ডার দুসান ৪১ রান এবং তেম্বা বাভুমা ৩২ রান করে অপরাজিত থাকেন ৷ কেপটাউন টেস্টের ব্যাটিং ব্যর্থতায় সিরিজ খোয়াল ভারত ৷ প্রথম ইনিংসে চেতেশ্বর পূজারা এবং বিরাট কোহলি ছাড়া বাকিদের ব্যাট নীরব ছিল ৷ দ্বিতীয় ইনিংসে পন্থের সেঞ্চুরি ছাড়া বাকিদের পারফরম্যান্স কহতব্য নয় ৷ সবচেয়ে বেশি হতাশ করেছেন অজিঙ্কা রাহানে এবং চেতেশ্বর পূজারা ৷ এই দুই অভিজ্ঞ ব্যাটসম্যানের কাছে দক্ষিণ আফ্রিকা সিরিজ ছিল দলে টিকে থাকার চাবিকাঠি ৷ কেপটাউনে দ্বিতীয় ইনিংসে দুজনই ব্যর্থতার খাতায় নাম লিখিয়েছেন ৷ যে কারণে পন্থের সেঞ্চুরি সত্ত্বেও দ্বিতীয় ইনিংসে দুশো রানের গণ্ডি টপকাতে পারেনি ভারত ৷ ১৯৮ রানে শেষ হয়ে যায় ভারতের ইনিংস ৷

error: Content is protected !!