```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভারতে করোনার টিকাকরণের বর্ষপূর্তিতে শুভেচ্ছা বার্তা প্রধানমন্ত্রীর

ভারতে করোনার টিকাকরণের একবছর পূর্ণ হল আজ ৷ এই দিনেই স্বাস্থ্যকর্মী এবং চিকিৎসকদের করোনার টিকা দেওয়ার মধ্যে দিয়ে টিকাকরণ প্রক্রিয়া শুরু হয়েছিল ৷ আর সাফল্যের সঙ্গে টিকাকরণের একবছর পূর্ণ হওয়ায় প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি দেশের সব চিকিৎসক এবং স্বাস্থ্যকর্মীদের ধন্যবাদ জানিয়েছেন ৷ এদিন করোনার টিকাকরণের একবছর পূর্তি উপলক্ষে মোদি জানান, ভারতের এই টিকাকরণ অভিযান করোনার বিরুদ্ধে লড়াইকে আরও শক্তিশালী করেছে ৷ তিনি বলেন, ‘‘আজকে আমরা টিকাকরণ অভিযানের একবছর পূরণ করলাম ৷ সেই সকল ব্যক্তিকে আমার কুর্নিশ, যাঁরা এই টিকাকরণ অভিযানে সহায়তা করেছেন ৷ এই টিকাকরণ অভিযান করোনার বিরুদ্ধে আমাদের লড়াইকে আরও শক্তিশালী করেছে ৷ মানব জীবনকে বাঁচাতে এবং জনজীবনকে সচল রাখতে এটি আমাদের সাহায্য করেছে ৷’’ প্রধানমন্ত্রী তাঁর দ্বিতীয় টুইটে লেখেন, ‘‘প্রথম যখন করোনা অতিমারি আমাদের আঘাত করল, আমরা এই ভাইরাস সম্পর্কে বিশেষ কিছুই জানতাম না ৷ তা সত্ত্বেও আমাদের বিজ্ঞানী এবং গবেষকরা এর প্রতিষেধক তৈরি করার জন্য ব্রতী হয়েছিলেন ৷ টিকার মাধ্যমে এই অতিমারির বিরুদ্ধে লড়াইয়ে আমাদের দেশ অবদান রাখতে পেরেছে, তার জন্য ভারত গর্বিত বোধ করছে ৷’’

error: Content is protected !!