```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মুখ্যমন্ত্রীর সামাজিক প্রকল্পগুলিকে স্বীকৃতি, সমাজ কল্যাণে বাংলাকে ১ হাজার কোটি ঋণ বিশ্বব্যাংকের

পশ্চিমবঙ্গ সরকারকে ১২৫ মিলিয়ন ডলার বা হাজার কোটি টাকা ঋণ অনুমোদন দিল বিশ্বব্যাঙ্ক(World Bank)। বিশ্বব্যাঙ্কের তরফে জানানো হয়েছে “নারীর ক্ষমতায়ন এবং অন্তর্ভুক্তিমূলক সামাজিক সুরক্ষা কর্মসূচির” জন্য অর্থায়ন করতে চায় তারা। যে অর্থ ‘কন্যাশ্রী’, ‘রূপশ্রী’, ‘লক্ষ্মীর ভাণ্ডার’, ‘স্বাস্থ্য সাথী’, ‘বিধবা ভাতা’ এবং ‘বার্ধক্য ভাতা’-র মতো রাজ্য সরকারের চালু করা সমাজ কল্যাণমূলক প্রকল্পগুলিকে সাহায্য করবে। দুর্বল গোষ্ঠীকে সাহায্য করাই এই প্রকল্পের মূল লক্ষ্য হতে চলেছে৷  গত ১৯ জানুয়ারি ওয়াশিংটন থেকে বিশ্ব ব্যাঙ্কের তরফে এই ঘোষণা করেন প্রতিষ্ঠানটির টাস্ক টিমের তিন সদস্য শ্রায়না ভট্টাচার্য, কাইসার এম খান এবং অম্বরীষ শাহী । বিষয়টি নিয়ে ইতিমধ্যেই বিজ্ঞপ্তি জারি করেছে বিশ্ব ব্যাঙ্ক ৷ বিজ্ঞপ্তিটিতে বিশ্ব ব্যাঙ্কের তরফে ভারতের কান্ট্রি ডিরেক্টর হুনিয়াদ আহমেদ জানিয়েছেন, পশ্চিমবঙ্গে শহুরে জনসংখ্যা এবং শহুরে দরিদ্র মানুষের সংখ্যা ক্রমবর্ধমান, তাই ছোট ছোট, খণ্ডিত এবং প্রকল্পভিত্তিক সামাজিক সুরক্ষা স্কিমের বদলে একটি সামগ্রিক সামাজিক সুরক্ষার ব্যবস্থা শুরু করা দরকার । এই ঋণ প্রকল্পটি পশ্চিমবঙ্গ সরকারের, দরিদ্র নাগরিকদের সামাজিক সুরক্ষা পরিষেবা দেওয়ার ক্ষমতাকে শক্তিশালী করবে ৷ বিজ্ঞপ্তিতে আরও বলা হয়েছে, “ওয়েস্ট বেঙ্গল বিল্ডিং স্টেট ক্যাপাবিলিটি ফর ইনক্লুসিভ সোশ্যাল প্রোটেকশন” নামক এই প্রকল্পটি পরবর্তী চার বছরে সামাজিক সহায়তা প্রদান ও দারিদ্র দূরিকরণে রাজ্যের ক্ষমতাকে শক্তিশালী করতে সহায়ক হবে ৷ কন্যাশ্রী, স্বাস্থ্যসাথী, লক্ষ্মীর ভান্ডারের মতো একাধিক সামাজিক সুরক্ষা প্রকল্প মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের উদ্যোগে বর্তমানে রাজ্যে চলছে ৷ মনে করা হচ্ছে রাজ্যের এই প্রকল্পগুলিকে স্বীকৃতি দিয়েই রাজ্যের সামাজিক উন্নয়নমূলক প্রকল্পগুলির স্বার্থে সাহায্যের হাত বাড়াল বিশ্ব ব্যাঙ্ক ৷

error: Content is protected !!