```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দেশের বেশ কিছু জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করলেন প্রধানমন্ত্রী

আজ দেশের বেশ কিছু জেলার জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক করেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি। সেখানেই তিনি, জেলাশাসকদের ভাল প্রশাসন তৈরির উপায় বলেন৷ জেলাশাসকদের সঙ্গে ভার্চুয়াল বৈঠক তারই উপায় বললেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৷ শনিবার জেলাশাসকদের উদ্দেশ্য়ে তাঁর পরামর্শ, একে অন্যের সাফল্য দেখে শেখার চেষ্টা করুন ৷তিনি জানান, একে অন্যকে সাহায্য করতে হবে ৷ কাজের অভিজ্ঞতা নিজেদের মধ্যে ভাগ করে নিতে হবে ৷ একে অন্যের থেকে শিখতে হবে, তাহলেই ভাল প্রশাসন তৈরি করা যাবে ৷ সেখান থেকেই আরও ভাল কাজ করার প্রেরণা নিতে পরামর্শ দিয়েছেন প্রধানমন্ত্রী ৷পাশাপাশি তাঁর মুখে এদিন শোনা গিয়েছে, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামো ও সংবিধানের সংস্কৃতির কথা ৷ যুক্তরাষ্ট্রীয় কাঠামোয় কীভাবে কেন্দ্র, রাজ্য ও স্থানীয় প্রশাসন জড়িয়ে রয়েছে, তাও এদিন ব্যাখ্যা করেছেন মোদি ৷পাশাপাশি তিনি জানিয়েছেন, যে জেলাগুলিতে ভাল কাজের প্রয়োজন ছিল, সেখানে গত চার বছরে জনধন অ্যাকাউন্ট তৈরি হয়েছে, প্রতিটি বাড়িতে শৌচালয় তৈরি হয়েছে ৷ গ্রামে প্রতিটি বাড়িতে বিদ্যুৎ পৌঁছে গিয়েছে ৷ এদিন জেলাশাসকদের কাছ থেকে অনেক তথ্যও নেন প্রধানমন্ত্রী ।

error: Content is protected !!