```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আজ বিহারে ছাত্র ও যুব সংগঠনগুলির ডাকে বনধ

রেলে নিয়োগের পরীক্ষায় দুর্নীতির অভিযোগে আজ বিহারে বনধ পালন করছে ছাত্র ও যুব সংগঠনগুলি ৷ অল ইন্ডিয়া স্টুডেন্টস অ্যাসোসিয়েশন ও অন্যান্য যুব সংগঠনের ডাকা বনধকে সমর্থন জানিয়েছে বিভিন্ন রাজনৈতিক দলও ৷ বনধের সমর্থনে রাস্তায় নামবে বিহারের মহাগঠবন্ধনের সব দল ৷ পাশে আছে জন অধিকার পার্টির সব শাখাও ৷ ছাত্র সংগঠন ইনকিলাবি নওজোয়ানও এই বনধকে সমর্থন করেছে ৷ আরজেডি, কংগ্রেস, সিপিআই ও সিপিআইএম যৌথ বিবৃতিতে জানিয়েছে, “দেশের মধ্যে সবচেয়ে বেশি সংখ্যক যুব রয়েছেন বিহারে ৷ আর এখানেই বেকারত্বের হার সর্বাধিক ৷ কেন্দ্র ও বিহার সরকার ছাত্রদের সঙ্গে প্রতারণা করছে ৷”

error: Content is protected !!