```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

অনলাইন এডুকেশনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রহণীয় করে তুলতে উদ্যোগী কেন্দ্র

পড়াশোনার বিকল্প মাধ্যম হিসেবে অনলাইন এডুকেশনকে ভবিষ্যৎ প্রজন্মের কাছে গ্রহণীয় করে তুলতে উদ্যোগী হল কেন্দ্র৷ আজকের বাজেট আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট৷ এদিনের বাজেটকে এভাবেই ব্যাখ্যা করেছেন নির্মলা সীতারমন৷ তাই বিভিন্ন ক্ষেত্রের পাশাপাশি দেশের শিক্ষাব্যবস্থাকেও আধুনিকতার দিশা দেখালেন অর্থমন্ত্রী৷ করোনা অতিমারি সময়ে অনলাইন এডুকেশনে অভ্যস্ত হয়ে উঠেছে স্কুল-কলেজের পড়ুয়ারা৷ গত দেড় বছরের বেশি সময় সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান বন্ধ থাকায় যাবতীয় পড়াশোনা এখন স্মার্টফোন-ল্যাপটপেই হচ্ছে৷ করোনার মারণ কামড় কমতেই আবার স্কুল-কলেজ খুলতে শুরু করেছে৷ তাই বলে ঝাঁপ বন্ধ হচ্ছে না অনলাইন পড়াশোনায়৷ দেশে প্রথম তৈরি হবে ডিজিটাল বিশ্ববিদ্যালয়৷ মঙ্গলবার সাধারণ বাজেট পেশ করার সময় একথা ঘোষণা করেন অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ সেই সঙ্গে শিশুদের জন্য বিশেষ টিভিও আনছে সরকার৷ প্রধানমন্ত্রী ই-বিদ্যায় শতাধিক চ্যানেল আনা হচ্ছে৷ নির্মলা বলেন, ‘শিক্ষাক্ষেত্রে নয়া উদ্যোগ নিয়েছে কেন্দ্র৷ প্রথম থেকে দ্বাদশ শ্রেণির জন্য তৈরি হবে চ্যানেল৷ পিএম-বিদ্যার অধীনে দেশে প্রতিটি ক্লাসের জন্য বিভিন্ন ভাষায় আলাদা আলাদ ২০০টি নয়া চ্যানেল আনা হবে৷ যা পড়ুয়াদের শিক্ষায় সাহায্য করবে৷’

error: Content is protected !!