```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

আগামী ৫ বছরের মধ্যে গোটা দেশে ৬০ লক্ষ কর্মসংস্থান

আজকের বাজেটের মূল লক্ষ্য বিপুল কর্মসংস্থান৷ আগামী ২৫ বছর যাতে দেশ আত্মনির্ভরতার পথে আরও দ্রুত এগিয়ে যায় তার নীল নকশা আঁকলেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারমন৷ তাঁর কথায়, আজকের বাজেট আগামী ২৫ বছরের ব্লু প্রিন্ট৷ দেশে বিপুল কর্মসংস্থান তৈরি হচ্ছে৷ রেলপথে সম্প্রসারণ, সড়ক পরিবহণে উন্নয়ন, পরিকাঠামো নির্মাণে ২০ হাজার কোটি বিনিয়োগের কথা বললেন অর্থমন্ত্রী। গঙ্গা উপত্যকায় রাসায়নিক মুক্ত চাষ, কৃষিক্ষেত্রে অভিনব প্রযুক্তির আমদানির কথাও বলেন অর্থমন্ত্রী৷ কেন্দ্রীয় বাজেটে শুরু থেকেই তিনি বেশকিছু বিষয়ের উপর জোর দেন। তার মধ্যে অন্যতম হল দেশের যুব সমাজ। আগামী ৫ বছরের মধ্যে গোটা দেশে ৬০ লক্ষ কর্মসংস্থান দেওয়ার লক্ষ্যমাত্রা স্থির করেছেন তিনি। এই বাজেটে সব স্তরের মানুষদের বিষয়ে গুরুত্ব দেওয়ার কথাও জানিয়েছেন কেন্দ্রীয় অর্থমন্ত্রী নির্মলা সীতারামন।

error: Content is protected !!