```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগে মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি

মুম্বইয়ের এক আদালত থেকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের বিরুদ্ধে সমন জারি করা হল৷ সমনে তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ আনা হয়েছে। আগামী ২ মার্চ তাঁকে আদালতে হাজিরা দেওয়ার নির্দেশ দেওয়া হয়েছে ৷ উল্লেখ্য, গত ডিসেম্বরে মুম্বই গিয়েছিলেন মমতা। সেখানে মুম্বইয়ের বিশিষ্টজনদের সঙ্গে বৈঠক করেন তিনি৷ ওই বৈঠকেই তাঁর বিরুদ্ধে জাতীয় সঙ্গীত অবমাননার অভিযোগ ওঠে ৷ অভিযোগ, মমতা বসে জাতীয় সঙ্গীত শুরু করেন ৷ তার পর উঠে দাঁড়ান ৷ শেষে জাতীয় সঙ্গীত মাঝপথেই থামিয়ে দেন ৷ সেই সংক্রান্ত একটি ভিডিয়ো সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয় ৷ এর পর মুম্বইয়ের একটি বিজেপি নেতা মমতা বিরুদ্ধে অভিযোগ দায়ের করেন ৷ সেই সংক্রান্ত মামলায় বুধবার ওই নির্দেশ দিয়েছে মুম্বইয়ের ওই আদালত ৷

error: Content is protected !!