```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

প্রকাশ্যে এলো ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র ট্রেলার

বারবার মুক্তির তারিখ পিছনোর পর শেষমেশ ২৫ ফেব্রুয়ারি মুক্তি পেতে চলেছে ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’ ৷ আর এবার সামনে এল বহু প্রতিক্ষিত ছবি ‘গাঙ্গুবাঈ কাথিয়াওয়াড়ি’-র ট্রেলার ৷ গাঙ্গুবাঈ ১৯৬০-এর দশকে মুম্বইয়ের রেড লাইট এলাকা কামাথিপুরার সবচেয়ে ক্ষমতাবান মুখ হয়ে উঠেছিল, আবার একইসঙ্গে অর্জন করেছিল সকলের শ্রদ্ধাও ৷ সেই চরিত্রটিই পর্দায় ফুটিয়ে তুলবেন আলিয়া ভাট ৷ দীপিকা-রণবীর জুটির সঙ্গে পরপর বেশ কয়েকটি কাজ করার পর এবার আলিয়ার সঙ্গে জুটি বেঁধেছেন সঞ্জয় ৷ তাই নতুন জুটির প্রথম কাজের কিছু ঝলক সামনে আসার অপেক্ষা করছিলেন সকলেই ৷ আলিয়ার পাশপাশি ছবিতে গুরুত্বপূর্ণ ভূমিকায় অভিনয় করছেন অজয় দেবগণও ৷ তিনিও বেশ কয়েক বছর পর ফের এই বর্ষীয়ান পরিচালকের সঙ্গে কাজ করবেন, তাই ছবিতে তাঁর ভূমিকার দিকেও নজর থাকবে সকলেরই ৷ ট্রেলারেই বোঝা যায়, কতখানি ওজস্বী হতে চলেছে গাঙ্গুবাঈয়ের চরিত্রটি৷ ৩ মিনিট ১৫ সেকেন্ডের এই ঝলকেই আলিয়ার চরিত্রের মূল ভাবনাটি দর্শকের কাছে পৌঁছে দিতে যথেষ্ট সক্ষম হয়েছেন পরিচালক ৷ রাজিয়া বাঈয়ের সঙ্গে গাঙ্গুবাঈয়ের ক্ষমতার দ্বন্দ্ব এবং ধীরে ধীরে তার ক্ষমতার কেন্দ্রে উঠে আসারই ঝলক রয়েছে ট্রেলারটিতে ৷ অন্যদিকে লালার চরিত্রে দেখা গেছে অজয়কেও ৷

error: Content is protected !!