```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘করোনা মহামারী এখনও যায়নি, বিধিনিষেধ ভুললেই আগের মতো অবস্থা হতে পারে’, সতর্কবার্তা বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র

মহামারী এখনই শেষ হচ্ছে না। করোনা ভাইরাসের আরও নয়া রূপ আসতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থা বার্তা, আগামী কয়েক মাসের মধ্যেই করোনার নতুন রূপ বা ভ্যারিয়েন্ট হাজির হবে। এবং তা ডেল্টার মারণ ক্ষমতাকেও ছাড়িয়ে যেতে পারে। বিশ্ব স্বাস্থ্য সংস্থার বিজ্ঞানী সৌম্যা স্বামীনাথন বলেন, ‘‘আমরা করোনাভাইরাসকে বিবর্তিত হতে দেখেছি, পরিবর্তিতও হতে দেখেছি। তাই আমরা জানি, এই ভাইরাসের আরও রূপ থাকবে। উদ্বিগ্ন হওয়ার মতো রূপও থাকবে। তাই আমরা এখনও অতিমারীর শেষে আসিনি।’’ ডঃ সৌম্যা স্বামীনাথন বলছেন, অতিমারী চলে গিয়েছে, এই গুজবে কান দিয়ে সতর্কতা ছাড়বেন না। করোনার নতুন ভ্যারিয়েন্ট যে কোনও সময় জন্মে যেতে পারে। আর আমাদের আবার আগের পরিস্থিতিতে ফিরে যেতে হতে পারে। তাই এখন কোনওভাবেই সতর্কতা বন্ধ করা যাবে না। WHO’র প্রধান বিজ্ঞানী বলছেন,”গোটা বিশ্বে করোনার মোট সংক্রমণ যখন ১০০ পেরোয়নি তখনও আমরা সতর্ক করেছিলাম। তখন যদি রাষ্ট্রনেতারা আমাদের কথা শুনত, তাহলে এই পরিস্থিতি হত না। কিন্তু তখন কেউ আমাদের কথা শোনেনি।” এরপরই সৌম্যা স্বামীনাথনের সতর্কবার্তা, বিধিনিষেধ না শুনলে আগামী দিনে ফের আগের পরিস্থিতিতে ফিরে যেতে হতে পারে আমাদের।

error: Content is protected !!