```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ভোটের আগেই স্টিং অপারেশনের ভুয়ো ভিডিও ঘিরে উত্তাল গোয়া! এফআইআর দায়ের তৃণমূলের

ভোটের কয়েক ঘণ্টা আগে স্টিং অপারেশনের একটি ভিডিওকে ঘিরে সরগরম গোয়ার রাজনীতি ৷ ওই ভিডিও-তে দেখা যায়, কংগ্রেস ও তৃণমূল প্রার্থীরা ভোটের পরে কী ভাবে বিধায়ক কেনাবেচা হবে তা নিয়ে নিজেদের মধ্যে আলোচনা করছেন ৷ সেই ভিডিয়োটি টুইট করে উত্তাপ আরও চড়ায় আম আদমি পার্টি ৷ যদিও কংগ্রস ও তৃণমূলের দাবি এটি ভুয়ো ভিডিয়ো ৷ রাজনৈতিক ষড়যন্ত্র করেই ভোটের ঠিক আগে এই ভিডিয়ো ছড়িয়ে দেওয়া হয়েছে বলে অভিযোগ তৃণমূলের ৷ তারা নির্বাচন কমিশনের দ্বারস্থ হয়েছে বলে জানিয়েছেন গোয়া তৃণমূলের সহ-কো-অর্ডিনেটরের দায়িত্বে থাকা সাংসদ সুস্মিতা দেব । ১৪ ফেব্রুয়ারি গোয়া বিধানসভায় নির্বাচন ৷ তার ঠিক কয়েক ঘণ্টা আগেই স্টিং অপারেশনের ভিডিয়োকে ঘিরে চড়ল উত্তেজনার পারদ ৷ একটি টিভি চ্যানেলে সেই ভিডিও সম্প্রচারিত হয় ৷ যেখানে দেখা গিয়েছে কংগ্রেস নেতা স্যাভিও ডিসিলভা, সঙ্কল্প আমনকার ও আভের্তানো ফুর্তাদো এবং তৃণমূল নেতা চার্চিল আলেমাওকে ৷ ভোটে জিতলে সরকার গঠনের জন্য যে দিকে যাওয়া প্রয়োজন, সে দিকেই তাঁরা যাবেন এবং এ জন্য কী কী আর্থিক সুবিধে পাওয়া যেতে পারে, এবিষয়ে ভিডিওতে তাঁদের আলোচনা করতে দেখা যায় ৷ ভিডিয়োটি আম আদমি পার্টি গোয়ার অফিসিয়াল টুইটার পেজ থেকে পোস্ট করা হয় ৷ তারা লেখে, “সাংঘাতিক খবর!! নির্বাচনে জিতলে বিজেপিতে যাওয়ার জন্য কংগ্রেস ও তৃণমূল বিধায়করা টাকার হিসেব নিয়ে আলোচনা ৷” ভোটের ঠিক আগে সম্পূর্ণ উদ্দেশ্যপ্রণোদিত ভাবে ভুয়ো এই ভিডিও ছড়িয়ে দেওয়া হয়েছে বলে দাবি করেছে তৃণমূল ৷ তৃণমূল সাংসদ সুস্মিতা দেব জানিয়েছেন, এ বিষয়ে তাঁরা নির্বাচন কমিশনে অভিযোগ দায়ের করেছেন ৷ টুইটারে তাঁর একটি ভিডিও বার্তা পোস্ট করা হয়েছে গোয়া তৃণমূলের টুইটার হ্যান্ডেল থেকে ৷ সেখানে লেখা হয়েছে, “আমাদের বেনাউলিমের প্রার্থী চার্চিল আলেমাওয়ের যে ভিডিয়ো দেখানো হচ্ছে, সেটা ভুয়ো ও রাজনৈতিক উদ্দেশ্যপ্রণোদিত ৷ আমরা চাই সাইলেন্স পিরিয়ডের নিয়ম লঙ্ঘন করার জন্য গোয়া বিজেপি ও গোয়ার আপের বিরুদ্ধে কড়া ব্যবস্থা নিক নির্বাচন কমিশন ৷” সুস্মিতা দেবও বলেছেন, ‘‘শেষ দিনের প্রচারের পর সাইলেন্স পিরিয়ডে ভিডিওটি ইচ্ছাকৃত ভাবে ছড়িয়ে দেওয়া হয়েছে, যাতে এই নিয়ে কেউ কোনও মন্তব্য করতে না পারেন ৷’’ ভিডিওটি ভুয়ো বলেই তা ওই চ্যানেল থেকে তা সরিয়ে নেওয়া হয়েছে বলে দাবি করেছেন সুস্মিতা দেব ৷ ভিডিওটির সত্যতা নিয়ে প্রশ্ন তুলে তৃণমূলের অপর সাংসদ মহুয়া মৈত্র জানিয়েছেন, সংশ্লিষ্ট চ্যানেলের বিরুদ্ধে এফআইআর করেছে তাঁর দল ৷ ভিডিওটি ভুয়ো বলে দাবি করেছে কংগ্রেসও ৷ 

error: Content is protected !!