```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

৪৮ ঘণ্টার মধ্যে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থীদের মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ পার্থ চট্টোপাধ্যায়ের

পুরভোটে দলীয় টিকিট না পেয়ে যে বা যাঁরা নির্দল প্রার্থী হয়েছেন, তাঁদের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা গ্রহণের হুঁশিয়ারি তৃণমূলের ৷ অবিলম্বে ৪৮ ঘণ্টার মধ্যে বিক্ষুব্ধ তৃণমূলের নির্দল প্রার্থীর মনোনয়ন প্রত্যাহারের নির্দেশ দেওয়া হয়েছে৷ রবিরার তৃণমূলের জাতীয় কর্ম সমিতির সদস্য তথা রাজ্যের শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায় এই নির্দেশ দিয়েছেন৷ এ বিষয়ে তিনি বলেন, ‘‘নির্দেশ মতো আগামী ৪৮ ঘণ্টার মধ্যে প্রার্থীপদ প্রত্যাহার করা হলে দলীয় নীতি অনুযায়ী ব্যবস্থা গ্রহণ করা হবে৷’’ রবিবার নদিয়ার কল্যাণীতে পুরভোটের প্রার্থীদের সঙ্গে দেখা করতে যান শিল্পমন্ত্রী পার্থ চট্টোপাধ্যায়৷ সেখানেই বিক্ষুদ্ধ তৃণমূল নেতাকর্মীদের এই নির্দেশ দিয়েছেন৷ পার্থ চট্টোপাধ্যায় জানিয়েছেন, প্রত্যেক তৃণমূল কর্মীকে দলীয় অনুশাসন মেনে চলতে হবে৷ দল যাকে উপযুক্ত মনে করেছে তাকেই প্রার্থী করেছে৷ প্রকৃত তৃণমূল কর্মী হিসাবে প্রত্যেককে তা মেনে নিতে হবে৷ তা না হলেই ব্যবস্থা।

error: Content is protected !!