```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ফের উত্তাল বিশ্বভারতী, হস্টেল খোলা সহ তিন দফা দাবিতে ছাত্র বিক্ষোভ

ফের ছাত্র আন্দোলনে উত্তাল বিশ্বভারতী । অবিলম্বে ছাত্রাবাস খোলার দাবি জানিয়ে চলছে বিক্ষোভ ৷ তিন দফা দাবিতে বেড়া টপকে উপাচার্যের দফতরের সামনে ঢুকে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ কোভিড পরিস্থিতি কিছুটা স্বাভাবিক হওয়ায় খুলেছে কেন্দ্রীয় বিশ্ববিদ্যালয় বিশ্বভারতী । কিন্তু ছাত্রাবাসগুলি এখন বন্ধ রয়েছে ৷ বিশ্বভারতীর একটা বড় অংশের পড়ুয়া বাইরে থেকে আসেন । তাঁরা ছাত্রাবাসে থেকে পঠন-পাঠন করেন । পড়ুয়াদের দাবি, অবিলম্বে ছাত্রাবাসগুলি খুলতে হবে ৷ এ ছাড়া এত দিন অনলাইনে পঠন-পাঠন হয়েছে ৷ তাই এ বছর অফলাইনে নয়, অনলাইনেই পরীক্ষা নেওয়ার দাবি জানিয়েছেন পড়ুয়ারা ৷ পাঠভবন ও শিক্ষাসত্রের ক্লাস না হওয়ায় পড়ুয়াদের পাঠ্যক্রম শেষ হয়নি ৷ তাই তাঁদের পরীক্ষা পিছিয়ে দেওয়ারও দাবি জানানো হয়েছে ৷ এই তিন দফা দাবিতে বিশ্বভারতী কেন্দ্রীয় কার্যালয়ের গেটের সামনে বিক্ষোভ দেখান পড়ুয়ারা ৷ পরে বেড়া টপকে উপাচার্য বিদ্যুৎ চক্রবর্তীর দফতরের সামনে বসে বিক্ষোভ শুরু হয় ৷ 

error: Content is protected !!