```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রুশ হামলায় মৃত ১৯৮, জখম ১১১৫, জানালেন ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী

এদিন ইউক্রেন প্রশাসনের তরফে কিয়েভবাসীকে সতর্ক করে বলা হয়েছে, রাস্তায় যুদ্ধ চলছে, বাসিন্দারা যেন নিরাপদ আশ্রয় ছেড়ে বাইরে না বের হন ৷ তার মধ্যেও মৃত্যুমিছিল অব্যাহত ৷ ইউক্রেনের স্বাস্থ্যমন্ত্রী জানিয়েছেন, রাশিয়ার আক্রমণে ইতিমধ্যে প্রাণ হারিয়েছেন ১৯৮ জন ৷ আহতের সংখ্যাটা ১০০০ জনেরও বেশি। স্বাস্থ্যমন্ত্রী ভিক্টর লিয়াশকো বলেছেন, নিহতদের মধ্যে তিন শিশুও রয়েছে । যদিও হতাহতদের মধ্যে সামরিক ও অসামরিক উভয়ই অন্তর্ভুক্ত কি না তার বিবৃতি স্পষ্ট নয় । তিনি বলেন, ‘‘উত্তর, পূর্ব ও দক্ষিণ দিক থেকে ইউক্রেনে ব্যাপক বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা হচ্ছে ৷ রুশ আক্রমণে ৩৩ জন শিশু-সহ ১১১৫ জন আহত হয়েছে ।’ ভয়াবহ আকার ধারণ করছে রাজধানী কিভ-সহ ইউক্রেনের একাধিক শহর ৷ ছবির মতো সুন্দর দেশের আকাশ বিষিয়ে গিয়েছে কালো ধোঁয়ায় ৷ রুশ ক্ষেপনাস্ত্র, বোমারু হেলিকপ্টার, ঝাঁকে ঝাঁকে মিসাইলের শব্দে কান পাতা দায় সেখানে ৷ প্রাণ বাঁচাতে বাঙ্কারে আশ্রয় নিচ্ছেন দেশের বাসিন্দারা ৷ বাকিরা অস্ত্র হাতে রাস্তায় নেমেছেন প্রতিরোধ গড়ে তুলতে ৷

error: Content is protected !!