```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রণক্ষেত্র কামারহাটি, পুলিশের গাড়িতে ব্যাপক ভাঙচুর, আহত এসআই জয়ন্ত বিশ্বাস

২৫ নম্বর ওয়ার্ডের সিপিএম প্রার্থী অদ্রি রায়ের বাড়ির সামনে বোমাবাজি হয়। যাকে কেন্দ্র করে তৃণমূল ও বাম, দু’দলের দুই প্রার্থীর মধ্যে তরজা তুঙ্গে ওঠে। রবিবার ভোটগ্রহণের আগে ফের একবার উত্তপ্ত হয়ে ওঠে কামারহাটির পরিস্থিতি । পুরভোটের আগের রাতে রণক্ষেত্রের চেহারা নেয় কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ড। দুই গোষ্ঠীর মধ্যে বিবাদ। তার জেরে বাঁশ নিয়ে একে অন্যের ওপর চড়াও হয় বলে অভিযোগ। র‍্যাফ ও পুলিশ নামিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনা হয় পুরভোটের দিনটাও শান্তিপূর্ণ গেল না। কামারহাটির ২৯ নম্বর ওয়ার্ডের উত্তর বাসুদেবপুরে দুষ্কৃতী তাণ্ডব, বোমাবাজির অভিযোগ ওঠে। স্থানীয়রা তাড়া করায় বাইক ফেলে পালায় দুষ্কৃতীরা। বাইক, গাড়ি ভাঙচুর করে উত্তেজিত জনতা। একের পর এক মোটরবাইক, গাড়ি ভাঙচুর! এদিন সিপিএম-তৃণমূল সংঘর্ষে আহত হলেন পুলিশ কর্মী। কামারহাটির ৬ নম্বর ওয়ার্ডে পুলিশকে লক্ষ্য করে বোমা ছোড়া হয়। আহত কামারহাটি ফাঁড়ির এসআই জয়ন্ত বিশ্বাস। পায়ে গুরুতর আঘাত লাগে এসআই জয়ন্ত বিশ্বাসের। তবে পুলিশের পক্ষ থেকে জানানো হয়েছে, ”বোমায় নয়, অন্য কোনও ভাবে আঘাত লেগেছে এসআইয়ের।”

error: Content is protected !!