```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাশিয়া-ইউক্রেনের যুদ্ধের মাঝেই আজ কোয়াড গোষ্ঠীর ভার্চুয়াল বৈঠকে প্রধানমন্ত্রী

রাশিয়া-ইউক্রেন যুদ্ধের মাঝেই হচ্ছে কোয়াড গোষ্ঠীর বৈঠক ৷ এ কথা জানিয়ে টুইট করেছে ভারতের বিদেশ মন্ত্রক৷ বৃহস্পতিবারই ভার্চুয়াল বৈঠক হবে চারটি দেশের রাষ্ট্রনেতাদের মধ্যে ৷ উপস্থিত থাকবেন আমেরিকার প্রেসিডেন্ট জো বাইডেন-সহ অস্ট্রেলিয়া, জাপানের প্রধানমন্ত্রী ৷ এতে অংশ নেবেন ভারতের প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি।  রাশিয়ার ইউক্রেন আক্রমণের চেহারা প্রতিদিনই বদলাচ্ছে ৷ তার মধ্যে এই চারটি দেশের বৈঠক তাৎপর্যপূর্ণ ৷ গতকালই জো বাইডেন রাশিয়াকে রীতিমতো হুমকি দিয়েছে ৷ অস্ট্রেলিয়া ও জাপানও রাশিয়ার এই আগ্রাসনের প্রতিবাদে নানাবিধ নিষেধাজ্ঞা জারি করেছে ৷ শুধু ‘বন্ধু’ দেশ ভারত রাশিয়ার বিরুদ্ধে কোনও পদক্ষেপ করেনি ৷ বিদেশ মন্ত্রকের করা টুইটারে বলা হয়েছে, “প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি ৩ মার্চ কোয়াড গোষ্ঠীর সদস্য আমেরিকার প্রেসিডেন্ট জোসেফ আর বাইডেন, অস্ট্রেলিয়ার প্রধানমন্ত্রী স্কট মরিসন, জাপানের প্রধানমন্ত্রী ফুমিও কিশিদা-র সঙ্গে বৈঠক করবেন ৷” জানানো হয়েছে, এই বৈঠকে তাঁরা নিজেদের মধ্যে ইন্দো-প্যাসিফিক অঞ্চলের গুরুত্বপূর্ণ উন্নয়নমূলক ভাবনাচিন্তা আদানপ্রদান করবেন ৷

error: Content is protected !!