```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

ইউক্রেনে থাকা ভারতীয়দের জরুরি ভিত্তিতে গুগল ফর্ম পূরণ করার নির্দেশ বিদেশ মন্ত্রকের

আটকে পড়া ভারতীয়দের এখুনি যোগাযোগ করার নির্দেশ দিল কিভ-এর ভারতীয় দূতাবাস ৷ ‘ইন্ডিয়া ইন ইউক্রেন’-এর তরফে একটি টুইট করে একথা জানানো হয়েছে ইউক্রেনে থাকা ভারতীয়দের ৷টুইটারে একটি ফর্ম দেওয়া হয়েছে ৷ যুদ্ধবিধ্বস্ত ইউক্রেনে এখনও যে সব ভারতীয় আটকে রয়েছেন, তাঁদের এই গুগল ফর্মটি অনলাইনে পূরণ করতে হবে জরুরি ভিত্তিতে ৷ টুইটারে ভারতীয়দের সাবধানে থাকার বার্তা দেওয়া হয়েছে ৷ সংকটের মধ্যেও শক্ত থাকার পরামর্শও দিয়েছে বিদেশ মন্ত্রক ৷ উদ্ধারকার্য চলছে ৷ এর আগে টুইটারে পিসোচিন অঞ্চল থেকে ভারতীয়দের বের করে আনার কথা জানানো হয়েছিল ৷ ভারতীয় সেনাবাহিনী একটি টুইট করে জানিয়েছে, ২ হাজার ২৬৬ জন ভারতীয়কে নিয়ে আসা হয়েছে ৷ ৫ তারিখে করা টুইটে ভারতীয় বায়ুসেনা জানিয়েছে, গত ২৪ ঘণ্টায় ৩টি আইএএফ সি-১৭ বিমান ৬২৯ জন ভারতীয়কে নিয়ে এয়ারবেসে ফিরেছে ৷ তাঁদের পোল্যান্ড, রোমানিয়া, স্লোভাকিয়া সীমান্ত থেকে নিয়ে আসা হয়েছে ৷

error: Content is protected !!