```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিশ্বভারতী কর্তৃপক্ষের সব ঘরে তালা মারার অভিযোগে এবার ২৪ ঘণ্টার মধ্যে পুলিশের রিপোর্ট তলব হাইকোর্টের

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে আন্দোলনকারী ছাত্র -ছাত্রীদের অভিযোগের ভিত্তিতে কর্তৃপক্ষের বিরূদ্ধে সব ঘরে তালা মেরে রাখার বিষয়টি খতিয়ে দেখার নির্দেশ দিল কলকাতা হাইকোর্ট । সেই ব্যাপারেই বীরভূমের পুলিশ সুপারের রিপোর্ট তলব করল হাইকোর্ট । ২৪ ঘণ্টার মধ্যে সেই রিপোর্ট দিতে হবে বিচারপতি রাজশেখর মান্থার এজলাসে । একইসঙ্গে বলা হয়েছে ভার্চুয়ালিভাবে এসপিকে হাজির থাকতে হবে শুনানিতে । অচলাবস্থা কাটানোর বিষয়ে আদালতের দ্বারস্থ হয়েছিল বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ । সেই মামলার শুনানিতে আজ বিচারপতি রাজশেখর মান্থার নির্দেশ, বিশ্ববিদ্যালয়ের ঘরে তালা দিয়ে রেখে পঠন-পাঠনে অন্তরায় করছে কি না, তালা দেওয়া হলো কেন, তাই নিয়ে রিপোর্ট জমা দিতে হবে জেলা পুলিশ সুপারকে ।

error: Content is protected !!