```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

এবার মুর্শিদাবাদে বিএসএফ ক্যাম্পে চলল গুলি, নিহত ২ জওয়ান

পঞ্জাবের অমৃতসরের ছায়া মুর্শিদাবাদের সাগরপাড়ায়। দুই জওয়ানের মধ্যে বচসা থেকে মারামারি, চলল গুলি। চর কাকমারির বামনাবাদ ক্যাম্পে মারামারি করতে করতে দুজনেই দুজনকে লক্ষ্য করে গুলি চালায়। ঘটনাস্থলেই মৃত্যু হয় দুই বিএসএফ জওয়ানের। নিহত জওয়ানদের নাম এসজি শেখর (৪৪)। তিনি তামিলনাড়ুর বাসিন্দা। অন্যজন হলেন ছত্তিশগড়ের জনসন টোপ্পো (৪৫)। দুই জওয়ানের মৃতদেহ ময়নাতদন্তের জন্য পাঠিয়েছে পুলিস। ঠিক কী কারণে গুলি চলল সে বিষয়ে পৃথক তদন্ত শুরু করেছে মুর্শিদাবাদ থানার পুলিস ও বিএসএফ।

error: Content is protected !!