```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দুর্গাপুরে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে দুর্ঘটনা, মৃত ৪

লাউদোহা মাধাইপুর খোলামুখ খনিতে বেআইনিভাবে কয়লা কাটতে গিয়ে চাপা পড়লেন বেশ কয়েকজন । আজ ভোরবেলায় এই দুর্ঘটনা ঘটে। এখনও পর্যন্ত ৪জনের মৃতদেহ উদ্ধার করা হয়েছে। আরও কয়েকজনের চাপা পড়ার আশঙ্কা রয়েছে। ইসিএল কর্তৃপক্ষ এবং শিবপুর থানার পুলিশ যৌথভাবে উদ্ধারকার্যে হাত লাগিয়েছে। ঘটনার খবর পেয়েই উদ্ধারকাজ দেখতে যান পাণ্ডবেশ্বরের বিধায়ক নরেন্দ্রনাথ চক্রবর্তী। তিনি জানিয়েছেন, ‘খুব দুঃখজনক ঘটনা। বৈধ কয়লা খনিতে অবৈধ ভাবে কয়লা খনন করতে গিয়ে পাঁচ জন চাপা পড়েছিল। এক জনকে আশঙ্কাজনক অবস্থায় পুলিশ উদ্ধার করে স্থানীয় হাসপাতালে পাঠিয়েছে। চার জন মারা গিয়েছেন।’

error: Content is protected !!