ট্রাফিক আইন ভাঙার অপরাধে অনুষ্কা ও অমিতাভে বিরুদ্ধে ব্যবস্থা নেবে মুম্বই পুলিশ

বলিউড অভিনেতা অনুষ্কা শর্মা ও অমিতাভ বচ্চনের বিরুদ্ধে শীঘ্রই ব্যবস্থা নিতে চলেছে মুম্বই পুলিশ। সম্প্রতি দুই তারকাকেই পৃথক দু’টি ক্ষেত্রে হেলমেচ ছাড়াই বাইকের পিছনে বসে ভ্রমণ করতে দেখা গিয়েছে। সামাজিক মাধ্যমে ঘুরছে সেই দু’টি ভিডিও। যার জেরে নেটিজেনদের রোষের মুখেও পড়েতে হয়েছে অনুষ্কা ও বিগ-বিকে। দু’জনের বিরুদ্ধেই দ্রুত ট্রাফিক আইন ভাঙার অপরাধে ব্যবস্থা নেওয়া হবে বলে জানানো হয়েছে মুম্বই পুলিশের তরফে।

error: Content is protected !!