মাথা-ঘাড়ে গভীর আঘাত! সামনে এল পরিচালক Anik Dutta-র ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্ট

প্রয়াত পরিচালক Anik Dutta-র রহস্যমৃত্যুকে ঘিরে নতুন তথ্য সামনে এল। ময়নাতদন্তের প্রাথমিক রিপোর্টে উঠে এসেছে ভয়াবহ একাধিক আঘাতের চিত্র।প্রাথমিক রিপোর্ট অনুযায়ী, পরিচালকের মাথা ও ঘাড়ে গুরুতর চোট ছিল। বিশেষজ্ঞ চিকিৎসকদের বক্তব্য, উপর থেকে পড়ে যাওয়ার জেরে তাঁর মস্তিষ্কে প্রচুর অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়, যাকে চিকিৎসাবিজ্ঞানের ভাষায় “ইন্ট্রাক্রানিয়াল হেমারেজ” বলা হয়। পাশাপাশি “এপিডিউরাল হেমাটোমা”-রও উল্লেখ রয়েছে রিপোর্টে।রিপোর্টে আরও জানা গিয়েছে, মাথার বাঁ দিকে মারাত্মক আঘাত লাগে এবং খুলির হাড় দু’টুকরো হয়ে যায়। শুধু তাই নয়, বুকের বাঁদিকের পাঁজরের হাড় ভেঙে যাওয়ার পাশাপাশি কোমরের হাড়, ফিমার বোন ও পেলভিক বোনেও গুরুতর চোট পাওয়া গিয়েছে। ফুসফুসেও রক্ত জমাট বাঁধার প্রমাণ মিলেছে বলে খবর।বুধবার আচমকাই দক্ষিণ কলকাতার একটি বাড়ির ছাদ থেকে পড়ে গুরুতর জখম হন Anik Dutta। তাঁকে দ্রুত হাসপাতালে নিয়ে যাওয়া হলেও চিকিৎসকেরা মৃত বলে ঘোষণা করেন। ঘটনার পর থেকেই রহস্য ঘনীভূত হয়েছে।পুলিশ ইতিমধ্যেই অস্বাভাবিক মৃত্যুর মামলা রুজু করে তদন্ত শুরু করেছে। একটি সুইসাইড নোটও উদ্ধার হয়েছে বলে বিভিন্ন সূত্রে দাবি করা হলেও, সেই বিষয়ে এখনও সরকারি ভাবে কিছু জানায়নি পুলিশ।বাংলা চলচ্চিত্র জগতে Anik Dutta ছিলেন অত্যন্ত পরিচিত নাম। তাঁর পরিচালিত ‘ভূতের ভবিষ্যৎ’, ‘অপরাজিত’-সহ একাধিক ছবি দর্শকদের প্রশংসা কুড়িয়েছিল।সব মিলিয়ে, পরিচালকের মৃত্যুকে ঘিরে রহস্য আরও গভীর হল ময়নাতদন্তের এই প্রাথমিক রিপোর্ট সামনে আসার পর।

error: Content is protected !!