```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে জওয়ানের মৃত্যু

মহড়া চলাকালীন লেহ নদীতে ভেসে গিয়ে মৃত্যু হল সেনা জওয়ানের ৷ তাঁর নাম আকবর খান ৷ বুধবার তাঁর দেহ পৌঁছয় উত্তরপ্রদেশের গাজীপুর জেলার জাবুর্নায় গ্রামের বাড়িতে ৷ সেখানেই গান স্যালুটের মাধ্যমে সেনার তরফে শেষ শ্রদ্ধা জানানো হয় তাঁকে ৷ প্রবল বৃষ্টির মধ্যেও শত শত গ্রামবাসী শহিদ আকবরকে শেষবার দেখার জন্য জড়ো হয়েছিলেন ৷ পরিবার ও গ্রামবাসীরা চোখের জলে তাঁকে বিদায় জানায় । জানা গিয়েছে, শহিদ আকবর খানের বয়স ২৮ বছর ৷ ২০১৪ সালে ইঞ্জিনিয়ারিং বিভাগ থেকে বোম্বে রেজিমেন্টে নিয়োগ হয় তাঁর । বর্তমানে তিনি লেহ সামরিক মহড়ার প্রশিক্ষণ নিচ্ছিলেন । পরিবারের সদস্যরা জানিয়েছেন, সোমবার একটি সামরিক মহড়া চলাকালীন আকবর খান দুর্ঘটনার কবলে পড়েন ৷ যার কারণে তাঁর মৃত্যু হয় । সেনা সূত্রে খবর, লেহ নদীর উপর একটি সেতু তৈরির জন্য মহড়া চালানো হচ্ছিল ৷ সেই সময় ছ’জন সেনা জওয়ান নদীতে পড়ে যান ৷ যার মধ্যে পাঁচজন জওয়ানকে নিরাপদে উদ্ধার করা সম্ভব হয় ৷ তাঁদের আহত অবস্থায় হাসপাতালে ভর্তি করা হয় ৷ আর আকবর খানের দেহ উদ্ধার হয় নদী থেকে । গ্রামবাসীদের তরফে জানা গিয়েছে, দুই ভাইয়ের মধ্যে শহিদ জওয়ান আকবর ছিলেন বড় । মাত্র 2 বছর আগে সেবারাই তহশিল এলাকার সরাইলা গ্রামে দিলানশিন খাতুনের সঙ্গে তাঁর বিয়ে হয় । তাঁদের একটি ছেলে রয়েছে ৷ তার নাম ওরহান খান । শহিদ জওয়ানের মৃত্যুতে শোকস্তব্ধ পরিবার ৷ জওয়ানের স্ত্রী দিলানশিন খাতুন, ছোট ভাই ইসরাফিল খান ও মা আসমা খাতুন কান্নায় ভেঙে পড়েছেন ৷ ঘটনার খবর পেয়ে সেনা জওয়ানের বাড়িতে পৌঁছে শোকপ্রকাশ করেন গ্রামবাসীরা ।

error: Content is protected !!