```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

জগদ্দলে গুলি কাণ্ডে বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর এসিজেএম আদালত

জগদ্দলে গুলি কাণ্ডে প্রাক্তন সাংসদ তথা বিজেপি নেতা অর্জুন সিংহের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করল ব্যারাকপুর এসিজেএম আদালত। জানা গিয়েছে, মঙ্গলবার তদন্তকারী অফিসার, বিচারক মনিকা চট্টোপাধ্যায়ের এজলাসে গ্রেপ্তারি পরোয়ানা জারির জন্য আবেদন করেছিলেন। সেই আবেদন মঞ্জুর করে আদালত। তবে আপাতত অর্জুন সিং রাজ্যের বাইরে রয়েছেন। এর আগে এই মামলায় ২ জনকে গ্রেপ্তার করা হয়েছিল। এমনকী, আগে অর্জুন সিংকেও পুলিশি জিজ্ঞাসাবাদের মুখোমুখি হতে হয়েছিল। প্রসঙ্গত, গত বুধবার রাতে মেঘনা জুটমিলের মধ্যে এক শ্রমিককে অর্জুন সিংয়ের লোকজন মারধর করছে, এই অভিযোগ সামনে আসে। এর পর তাঁর পরিবারের কয়েকজন মিলে উদ্ধারের জন্য মিলের গেটে যান। কিন্তু সেই সময়েই উত্তেজনা ছড়িয়ে পড়ে।অভিযোগ, অর্জুন সিং তখন দলবল নিয়ে বাঁশ, লাঠি, বোমা-বন্দুক নিয়ে হামলা করেন। কয়েক রাউন্ড গুলি ও বোমা ছোড়া হয়। গুলিবিদ্ধ হন স্থানীয় ১৮ নম্বর ওয়ার্ডের কাউন্সিলার সুনীতা সিংয়ের ছেলে নমিত সিংয়ের সঙ্গে থাকা মহম্মদ সাদ্দাম ওরফে মইনুদ্দিন। তাঁকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। এই ঘটনায় ব্যারাকপুর পুলিশ দু দু’বার অর্জুন সিংকে তলব করে। কিন্তু তিনি হাজিরা দেননি। এরপর তাঁকে বাড়িতে গিয়ে জিজ্ঞাসাবাদ করেছিল পুলিশ। বাড়িতে পুলিশি হেনস্থার অভিযোগ তুলে ইতিমধ্যেই কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হন অর্জুন সিং। এর পর তিনি ভিন রাজ্যে গিয়েছেন কাজের জন্য। এরই মধ্যে এই গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে।

error: Content is protected !!