ভাসছে অসম, বন্যায় ডুবছে ৬টি জেলা

অসমে বন্যার জেরে বিপাকে পড়েছেন প্রায় ২৯ হাজার মানুষ। অসমের ৬টি জেলা বন্যা কবলিত। যার জেরে বিপাকে ২৯ হাজার মানুষ। বৃহস্পতিবাার থেকে অসমের বন্যা পরিস্থিতি ক্রমশ খারাপ হতে শুরু করেছে। অসম এবং অরুণাচল প্রদেশে এক নাগাড়ে বৃষ্টির জেরে নদীর জলস্তর বাড়তে শুরু করে। যার জেরেই অসমে ফের জলে ভাসতে শুরু করেছে পরপর ৬টি জেলা। রিপোর্টে প্রকাশ, অসমের ২৫টি গ্রাম কার্যত জলের নীচে। যার মধ্যে লাখিমপুর, ডেমাজি, ডিব্রুগড়, চাচর, নলবাড়ি এবং কামরূপের অবস্থা ক্রমাগত খারাপ হচ্ছে। লাখিমপুরের অবস্থা সবচেয়ে সঙ্কটজনক। এই অঞ্চলে বন্যার জেরে ক্ষতিগরস্ত ২৩,৫১৬ জন। যার মধ্যে শিশুর সংখ্যা ১২১৫।

error: Content is protected !!