```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা, ঘোষণা অরবিন্দ কেজরিওয়ালের

দিল্লির পরবর্তী মুখ্যমন্ত্রী হচ্ছেন অতিশী মারলেনা ৷ পরিষদীয় বৈঠকের পর নতুন মুখ্যমন্ত্রী হিসাবে তাঁর নাম ঘোষণা করলেন অরবিন্দ কেজরিওয়াল। তাতে সম্মতি দিয়েছে আম আদমি পার্টির সদস্যরা ৷ মঙ্গলবার বিকেলে দিল্লির উপ-রাজ্যপাল ভিকে সাক্সেনার কাছে ইস্তফাপত্র দেবেন অরবিন্দ কেজরিওয়াল ৷ দিল্লি সরকারের শিক্ষা, জলের মতো গুরুত্বপূর্ণ দফতরের দায়িত্ব রয়েছে অতিশীর হাতে ৷ ১৩ সেপ্টেম্বর দিল্লি আবগারি দুর্নীতি মামলায় অরবিন্দ কেজরিওয়ালের জামিন মঞ্জুর করে সুপ্রিম কোর্ট ৷ তিহাড় জেল থেকে ছাড়া পান তিনি ৷ এরপর রবিবার অর্থাৎ ১৫ সেপ্টেম্বর কেজরিওয়াল ঘোষণা করেন তিনি ৪৮ ঘণ্টার মধ্যে মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেবেন ৷ আমজনতা তাঁকে সৎ সংশাপত্র দিলে, তবেই তিনি দিল্লির মুখ্যমন্ত্রী পদে ফিরবেন বলেও জানান অরবিন্দ কেজরিওয়াল ৷ একটি জনসভায় মুখ্যমন্ত্রী কেজরিওয়াল বলেন, “দু’দিন পর আমি মুখ্যমন্ত্রী পদে ইস্তফা দেব ৷ মানুষ যতদিন না তাঁদের রায় জানাচ্ছে, ততদিন পর্যন্ত আমি ওই (মুখ্যমন্ত্রী) চেয়ারে বসব না ৷” দিল্লিতে বিধানসভা নির্বাচন আগামী বছরের ফেব্রুয়ারি মাসে ৷ দিল্লির মুখ্যমন্ত্রী নির্বাচনে সেই ভোট এগিয়ে আনার প্রসঙ্গ তোলেন আপ প্রধান ৷ তিনি বলেন, “দিল্লির নির্বাচনের এখনও কয়েকমাস দেরি আছে ৷ আমি আদালতের কাছে বিচার পেয়েছি ৷ এবার আমি মানুষের আদালত থেকে বিচার পেতে চাই ৷ আমি শুধুমাত্র তখনই মুখ্যমন্ত্রীর চেয়ারে বসব, যখন মানুষ জনাদেশ দেবে ৷” সেক্ষেত্রে দলের মধ্যে থেকেই কাউকে বেছে নেওয়া হবে বলেও জানানো হয় ৷ উল্লেখ্য, তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়ের পর অতিশী মারলেনাই এবার দেশের দ্বিতীয় মহিলা মুখ্যমন্ত্রী হতে চলেছেন।

error: Content is protected !!