আজ গুজরাত বিধানসভার প্রথম দফার ভোট গ্রহণ 

 প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি এবং কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহের রাজ্যে দু’দফার বিধানসভা ভোটের আজ বৃহস্পতিবার প্রথম দিন। সকাল ৮টা থেকে সন্ধ্যা ৫টা পর্যন্ত ১৪,৩৮২টি কেন্দ্রে ভোটগ্রহণ হবে। ১৮২টি আসনের মধ্যে প্রথম দফায় কচ্ছ, সৌরাষ্ট্র এবং দক্ষিণ গুজরাতের জেলার ৮৯ আসনে ভোটগ্রহণ হবে। নির্ধারিত হবে ৭৮৮ জন প্রার্থীর ভাগ্য। দুই দফার নির্বাচনে প্রথম দিনেই ভাগ্য পরীক্ষা হবে […]

আরও পড়ুন

তেলেগু সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা-কে ১২ ঘন্টা ধরে জিজ্ঞাসাবাদ ইডির

গত আগস্টে বহু প্রতীক্ষিত ‘লাইগার’ চলচ্চিত্রের মাধ্যমে বলিউডে ডেবিউ করেন তেলেগু সুপারস্টার বিজয় দেবেরকোন্ডা। ছবিটি নিয়ে সকলের ভরপুর প্রত্যাশা থাকলেও ছবিটি মাত্র কয়েকদিনেই বক্সঅফিসে মুখ থুবরে পড়ে। প্রায় ১০০ কোটি টাকা বাজেটের তৈরি এই ছবি ৫০ কোটিও আয় করতে পারেনি। ছবির ব্যর্থতা ঘিরে রীতিমতো বিক্ষোভ শুরু হয়। ছবি বানাতে যে ১০০ কোটি টাকা খরচ হয়েছিল […]

আরও পড়ুন

পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ ১৬-তে আর্জেন্টিনা

পোল্যান্ডকে ২-০ গোলে হারিয়ে শেষ-১৬তে আর্জেন্টিনা। প্রথমার্ধের বিচারে আর্জেন্টিনা আর গোল পাওয়ার মধ্যে প্রাচীর হয়ে দাঁড়ালেন সেজনি। আকুনা, আলভারেজ, মেসি, ডি মারিয়ার একের পর এক সুযোগ বাঁচিয়ে দিলেন তিনি। চিনের প্রাচীর হয়ে উঠলেন। আর্জেন্টিনা প্রথমার্ধে সব করল, শুধু গোল ছাড়া। দ্বিতীয়ার্ধে খেলা শুরু হওয়ার এক মিনিটের মধ্যেই এগিয়ে গেল আর্জেন্টিনা। মলিনার ক্রস থেকে ম্যাক অ্যালিস্টারের শট […]

আরও পড়ুন

বড়দিনে মিলবে টানা ৩দিনের ছুটি! বড় ঘোষণা নবান্নের

বড়দিনের আগেই খুশির খবর। আগামী ২৪ এবং ২৫ ডিসেম্বর শনি এবং রবিবার পড়ায় এমনিতেই ২ দিন ছুটি পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের স্বাক্ষর করা  একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬ ডিসেম্বরও সরকার ছুটি ঘোষণা করেছে। জরুরি পরিষেবা সংক্রান্ত অফিস বাদ দিয়ে রাজ্য সরকারের সমস্ত অফিস, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, […]

আরও পড়ুন

গুজরাতে খাতা খুলতে পারবে না ‘আম আদমি পার্টি’, হুঁশিয়ারি অমিত শাহের

গুজরাতের নির্বাচনের আগেই আম আদমি পার্টিকে কটাক্ষ করেছেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ। গুজরাত বিধানসভা নির্বাচনে আপের চ্যালেঞ্জকে উপেক্ষা করে, অমিত শাহ দাবি করেছেন যে আম আদমি পার্টি (এএপি) এই নির্বাচনে গুজরাতে তাদের খাতা খুলতে সক্ষম হবে না। তিনি বলেন যে ভারতীয় জনতা পার্টির (বিজেপি) রাজ্য ইউনিটের একটি র‍্যাডিকেলাইজেশন বিরোধী সেল গঠনের ঘোষণা ভাল উদ্যোগ। এটি […]

আরও পড়ুন

নিজেই লঞ্চ চালিয়ে ইছামতি নদী পরিদর্শন করলেন মুখ্যমন্ত্রী

সুন্দরবন সফরের দ্বিতীয় দিনে লঞ্চ চালালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তাঁর সঙ্গে ছিলেন তৃণমূলের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়ের মা লতা বন্দ্যোপাধ্যায়। এদিন খোশমেজাজেই দেখা গিয়েছে তাঁকে। রাজ্য প্রশাসন সূত্রে জানা গিয়েছে, ইছামতীতে লঞ্চে চেপে সুন্দরবনের উপকূল এলাকা পরিদর্শনে যাওয়ার কথা ছিল মুখ্যমন্ত্রীর। সেই মতো মুখ্যমন্ত্রী এবং সরকারি আধিকারিকদের নিয়ে নির্দিষ্ট সময়ে লঞ্চ ছাড়ে। চালকের কেবিনে […]

আরও পড়ুন

শিয়ালদহ কারশেডে ঢোকার সময় দুটি লোকাল ট্রেনের সংঘর্ষ

 শিয়ালদহে দুটি লোকাল ট্রেনের সংঘর্ষ। যদিও রেল কর্তৃপক্ষ জানিয়েছে, কোনও হতাহতের খবর নেই। কারশেডে ঢোকার সময় আপ রানাঘাট লোকালের সঙ্গে আরেকটি ফাঁকা ট্রেনের ঘষা খেয়ে বিপত্তি। পাশাপাশি লাইনে দুই ট্রেনের একটি লাইনচ্যুত হয়ে যায়। বুধবার দুপুরে শিয়ালদহে কারশেডের কাছে লোকাল লাইনচ্যুত হওয়ায় ব্যাহত ট্রেন চলাচল। কী কারণে শিয়ালদহে দুর্ঘটনা হল  তা খতিয়ে দেখছে রেল। খুব তাড়াতাড়ি […]

আরও পড়ুন

এনডিটিভি-র রাশ এবার গৌতম আদানির হাতে, ইস্তফা দিলেন রাধিকা এবং প্রণয় রায়

বেসরকারি সংবাদমাধ্যাম এনডিটিভি গোষ্ঠীর রাশ নিজের হাতে প্রায় নিয়ে ফেললেন গৌতম আদানি। সংস্থার পরিচালন পর্ষদের বোর্ড থেকে ইস্তফা দিলেন প্রণয় রায় ও রাধিকা রায়। বম্বে স্টক এক্সচেঞ্জকে বোর্ডের তরফে এই তথ্য দেওয়া হয়েছে। এর ফলে ওই সংবাদমাধ্যমের পরিচালনার ভার আদানি গোষ্ঠীর হাতে যাওয়া প্রায় নিশ্চিত হয়ে গেল। এর ফলে এনডিটিভি-র রাশ নিজেদের হাতে নেওয়ার দিকে আরও […]

আরও পড়ুন

প্রয়াত ভারতে টয়োটা-র প্রধান বিক্রম কিরলসকর

ভারতে গাড়ি শিল্পের অন্যতম প্রাণপুরুষ বিক্রম কিরলসকরের জীবনাবসান হয়েছে। ভারতে টয়োটা (Toyota)- র প্রধান ছিলেন বিক্রম। মৃত্যুর সময় তাঁর বয়স হয়েছিল ৬৪ বছর। রিপোর্টে জানানো হয়েছে হৃদরোগে আক্রান্ত হয়ে মৃত্যু হয়েছে বিক্রম কিরলসকরের। ইতিমধ্যেই এই খবরের সত্যতা স্বীকার করে কোম্পানির তরফে সোশ্যাল মিডিয়া হ্যান্ডেলে পোস্ট করা হয়েছে। Toyota India-র তরফ থেকে জানানো হয়েছে, “২৯ নভেম্বর […]

আরও পড়ুন

চাল রপ্তানিতে নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র

বাসমতি চাল ছাড়া অন্যান্য সকল প্রকার অরগ্যানিক চালের রপ্তানির ওপর নিষেধাজ্ঞা তুলে নিল কেন্দ্র। গত সেপ্টেম্বর মাস নাগাদ এই ধরণের চাল রপ্তানির ওপর নিষেধাজ্ঞা চাপিয়েছিল কেন্দ্র। এছাড়াও এই রপ্তানিতে ২০ শতাংশ শুল্ক চাপিয়েছে কেন্দ্র।

আরও পড়ুন
error: Content is protected !!