
বড়দিনে মিলবে টানা ৩দিনের ছুটি! বড় ঘোষণা নবান্নের
বড়দিনের আগেই খুশির খবর। আগামী ২৪ এবং ২৫ ডিসেম্বর শনি এবং রবিবার পড়ায় এমনিতেই ২ দিন ছুটি পেতেন রাজ্য সরকারি কর্মচারীরা। কিন্তু মঙ্গলবার রাজ্যের অতিরিক্ত মুখ্যসচিবের স্বাক্ষর করা একটি বিজ্ঞপ্তি জারি করা হয়েছে। সেই বিজ্ঞপ্তি অনুযায়ী ২৬ ডিসেম্বরও সরকার ছুটি ঘোষণা করেছে। জরুরি পরিষেবা সংক্রান্ত অফিস বাদ দিয়ে রাজ্য সরকারের সমস্ত অফিস, প্রতিষ্ঠান, স্কুল, কলেজ, সরকারি অধিকৃত অফিস ছুটি থাকবে। ২৫ ডিসেম্বর বড়দিন উপলক্ষ্যে সরকারি ছুটি রয়েছে। কিন্তু এ বছর ২৫ ডিসেম্বর পড়েছে রবিবার। ওই দিন এমনিতেই সরকারি অফিস বন্ধ থাকে। ফলে বড়দিনের ছুটি পাওয়ার ক্ষেত্রে সমস্যা পাওয়া দেখা যাচ্ছিল।সেই সমস্যা মেটাতে তার পরের দিন অর্থাৎ সোমবার ২৬ ডিসেম্বর সরকারি ছুটি ঘোষণা করেছে। শনিবারও রাজ্যের অধিকাংশ সরকারি অফিস বন্ধ থাকে। সোমবার সরকারি ছুটি ঘোষণা হওয়ায় বলা যায় যে পর পর ৩ দিন ছুটি। অর্থাৎ আগামী ২৪ ডিসেম্বর থেকে ২৬ ডিসেম্বর পর্যন্ত টানা ৩ দিনের ছুটি পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মচারীরা।

