কাজ হল না মোদির ফোনেও, হিমাচলের ভোটে নির্দল হিসেবে লড়ছেন বিক্ষুব্ধ বিজেপি নেতা!

বিজেপি-র অস্বস্তি আরও বাড়িয়েছে হিমাচলে দলের নেতাদের একাংশের বিদ্রোহ৷ টিকিট না পেয়ে অথবা অন্যান্য নানা ক্ষোভে তাঁদের মধ্যে অনেকেই নির্দল হিসেবে ভোটে লড়ছেন৷ এরকমই একজন বিজেপি-র বিক্ষুব্ধ নেতা কৃপাল পারমার৷ হিমাচল প্রদেশের ফতেহপুর কেন্দ্র থেকে ভোটে লড়ছেন প্রাক্তন এই সাংসদ৷ সম্প্রতি ভাইরাল হওয়া একটি ভিডিওতে দেখা যায়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির সঙ্গে ফোনে কথা বলছেন কৃপাল […]

আরও পড়ুন

তামিলনাড়ুর রাজ্যপালকে সরাতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি ডিএমকের

এ যেন বাংলার ঘটনার পুনরাবৃত্তি। গণতান্ত্রিকভাবে নির্বাচিত সরকারের কাজে বাধা হয়ে দাঁড়াচ্ছেন রাজ্যপাল। কোনও বিলে সই করছেন না। এই সব অভিযোগে রাজ্যপালকে সরাতে চেয়ে রাষ্ট্রপতিকে চিঠি দিল তামিলনাড়ুর শাসকদল ডিএমকে। তাদের আরও অভিযোগ, রাজ্যে ঘৃণার পরিবেশ তৈরি করছেন রাজ্যপাল আরএন রবি।তামিলনাড়ুর রাজ্যপালের ভূমিকা বাংলার প্রাক্তন রাজ্যপাল জগদীপ ধনকড়ের আচরণের ফটোকপি বলে মত রাজনৈতিক মহলের। তৎকালীন […]

আরও পড়ুন

নির্বাচন এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে বিজেপি: মুখ্যমন্ত্রী

নির্বাচন এলেই মতুয়াদের নিয়ে রাজনীতি করে বিজেপি,  কৃষ্ণনগরের জনসভা থেকে বিজেপিকে বিঁধে ফের আক্রমণ শানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। 

আরও পড়ুন

দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ডি ওয়াই চন্দ্রচূড়

দেশের ৫০তম প্রধান বিচারপতি হিসেবে শপথ নিলেন ডি ওয়াই চন্দ্রচূড়। বুধবার সকালে রাষ্ট্রপতি ভবনে তিনি শপথবাক্য পাঠ করেন। তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি দ্রৌপদী মুর্মু। তাঁর বাবা ওয়াই ভি চন্দ্রচূড় ছিলেন ভারতের সবচেয়ে বেশিদিন থাকা প্রধান বিচারপতি। প্রায় ৭ বছরেরও বেশি সময় তিনি ওই দায়িত্বে ছিলেন। এবার ছেলে চন্দ্রচূড়ও সেই পদে উন্নীত হলেন। পিতা-পুত্রের প্রধান […]

আরও পড়ুন

গুজরাতে ফের ধাক্কা খেল কংগ্রেস, ১০ বারের বিধায়ক যোগ দিলেন বিজেপিতে

গুজরাতের ছোটা উদয়পুর (সংরক্ষিত) কেন্দ্রে কংগ্রেসের ১০ বারের বিধায়ক মহাসিন রাথওয়া দল ছাড়লেন। তাঁর ছেলে রাজেন্দ্র সিং রাথওয়াকে প্রার্থী করেছে বিজেপি। তাই কংগ্রেসের ছেড়ে মহাসিন যোগ দিলেন বিজেপিতে। ভোটের আগে মোদী রাজ্যে দল বদলের হিড়িক পড়ে গিয়েছে। টিকিট না মিললেই দলবদল চলছে। তবে দলবদলের রাজনীতিত গুজরাটে এখন এগিয়ে বিজেপি। এদিকে, কংগ্রেসের মত নরেন্দ্র মোদীর রাজ্যে […]

আরও পড়ুন

দিঘা মোহনা অলঙ্কারপুর বাসস্ট্যান্ডে ডাম্পারের ধাক্কায় মৃত ঠাকুমা ও নাতনি

দিঘা মোহনা দুর্ঘটনায় মৃত ঠাকুমা ও নাতনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে দিঘা মোহনা কোস্টাল থানার অলঙ্কারপুর বাসস্ট্যান্ডে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত বৃদ্ধার নাম নিরদা প্রামাণিক (‌৬৭)‌। তাঁর নাতনি শ্রেয়সী প্রামাণিক (‌১০)‌। দিঘা মোহনা কোস্টাল থানার অলঙ্কারপুর গ্রামের বাসিন্দা তাঁরা। রাস পূর্ণিমা উপলক্ষে দিঘার ইসকন মন্দিরে গিয়েছিলেন ঠাকুমা–নাতনি। এরপর স্থানীয় বাসিন্দা রবীন্দ্র নায়কের […]

আরও পড়ুন

তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের আশ্বাসে ধরনা তুলে নিলেন ২০০৯ সালের টেট চাকরিপ্রার্থীরা

 ৩৭ দিন ধরে চাকরির দাবিতে গান্ধি মূর্তির পাদদেশে ধর্নায় বসেছিলেন ২০০৯ সালের প্রাথমিক শিক্ষক নিয়োগ পরীক্ষায় উত্তীর্ণরা। তৃণমূলের মুখপাত্র কুনাল ঘোষের সঙ্গে বৈঠকের পর ধর্মতলার আন্দোলন মঞ্চ থেকে ধরনা তুলে নিলেন ২০০৯ সালের টেট চাকরিপ্রার্থীরা। সোমবার কুনাল ঘোষের সঙ্গে বৈঠক ইতিবাচক হয়েছে বলে জানা গিয়েছিল। তারপরেই ৩৭ দিনের মাথায় ধর্না প্রত্যাহার করলেন তাঁরা। বাম জমানায় […]

আরও পড়ুন

মুর্শিদাবাদের সাগরপাড়ার স্টাইল বাজার থেকে ১ হাজার ৪০০ কেজি পরিমাণ মাদক উদ্ধার করল সিআইডি

মুর্শিদাবাদের সাগরপাড়া থানা এলাকার স্টাইল বাজারের ব্যস্ততম এলাকা থেকে ধরা পড়ল বিপুল পরিমাণ মাদক। রাজ্য গোয়েন্দা শাখার সিআইডির নারকোটিক সেলের অফিসাররা গোপন সূত্রে খবর পেয়ে ওই এলাকায় হানা দিয়ে মনিরুল সেখ(৩৬) কে হাতেনাতে ধরে ফেলে। তার সঙ্গে থাকা একটি পলিথিন ব্যাগ থেকে উদ্ধার হয় ১৪০০ কেজি হেরোইন ।যার বর্তমান বাজার মূল্য ৭০ লক্ষ টাকা। একই […]

আরও পড়ুন

এবার গরু পাচার কাণ্ডে ৩৭ জন বিডিওকে তলব করল ইডি

এবার গরু পাচার কাণ্ডে একে একে মোট ৩৭ জন বিডিওর জিজ্ঞাসাবাদ এর জন্য ডাক পরল। এনফোর্সমেন্ট ডিরেক্টরের পক্ষ থেকে ইতিমধ্যে মোট ৩৭ জন ব্লক আধিকারিকদের নামে জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ পাঠানো হয়েছে। সোমবার ইডির পক্ষ থেকে এই নোটিশ পাঠানো হয়েছে। একইসঙ্গে বীরভূম জেলার লাভপুর বিধানসভা কেন্দ্রের বিধায়ক তথা বীরভূম জেলা তৃণমূল কংগ্রেসের সভাপতি অভিজিৎ সিংহ রায় […]

আরও পড়ুন

বেশি ভাড়া নিলেই সিজ করা হবে বাস, কড়া নির্দেশ রাজ্যের

বেসরকারি বাসের মালিকেরা চাইছেন বাসের ভাড়া বাড়ানো হোক। যদিও সে পথে হাঁটা দেয়নি রাজ্য সরকার। কিন্তু সেই টানাপোড়েনের মাঝেই প্রায় সব বেসরকারি বাস রুটেই ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। সেই ভাড়া বৃদ্ধি কোথাও ১-২টাকা বাড়ানো হয়েছে কোথাও বা দ্বিগুণ বা তিনগুণ ভাড়া বাড়িয়ে দেওয়া হয়েছে। তার জেরেই কোথাও কোথাও ১৩ টাকার ভাড়া বেড়ে ২৫টাকাও হয়েছে। এই […]

আরও পড়ুন
error: Content is protected !!