দিঘা মোহনা অলঙ্কারপুর বাসস্ট্যান্ডে ডাম্পারের ধাক্কায় মৃত ঠাকুমা ও নাতনি

দিঘা মোহনা দুর্ঘটনায় মৃত ঠাকুমা ও নাতনি। মর্মান্তিক ঘটনাটি ঘটেছে মঙ্গলবার গভীর রাতে দিঘা মোহনা কোস্টাল থানার অলঙ্কারপুর বাসস্ট্যান্ডে। পুলিশ সূত্রে জানা গেছে মৃত বৃদ্ধার নাম নিরদা প্রামাণিক (‌৬৭)‌। তাঁর নাতনি শ্রেয়সী প্রামাণিক (‌১০)‌। দিঘা মোহনা কোস্টাল থানার অলঙ্কারপুর গ্রামের বাসিন্দা তাঁরা। রাস পূর্ণিমা উপলক্ষে দিঘার ইসকন মন্দিরে গিয়েছিলেন ঠাকুমা–নাতনি। এরপর স্থানীয় বাসিন্দা রবীন্দ্র নায়কের বাইকে চেপে বাড়ি ফিরছিলেন ঠাকুমা ও নাতনি। তখনই ঘটে দুর্ঘটনা। ডাম্পারের ধাক্কায় দু’জনই গুরুতর আঘাত পান। হাসপাতালে নিয়ে যাওয়া হলেও বাঁচানো যায়নি দুজনকে। ঘাতক ডাম্পারটিকে আটক করা হয়েছে। তবে চালক ও খালাসি পলাতক। জানা গেছে, অলঙ্কারপুর বাসস্ট্যান্ডে উত্তম পালের স্ট্যাচুর কাছে নিয়ন্ত্রণ হারিয়ে বাইক থেকে পড়ে যান বাইক চালক। বাইকের পিছনে থাকা ঠাকুমা ও নাতনি পড়ে যান ডানদিকে সড়কের ওপর। তখন রামনগরের দিক থেকে আসা দিঘাগামী একটি ডাম্পার ঠাকুমা ও নাতনিকে চাপা দিয়ে চলে যায়। 

error: Content is protected !!