সঞ্জয় রাউতের জেল হেফাজতের মেয়াদ বাড়ল

শিবসেনা নেতা সঞ্জয় রাউতের জেল হেফাজতের মেয়াদ বাড়ল। মঙ্গলবার জামিনের আবেদনের শুনানি ছিল। বিশেষ আদালত জানায়, জামিনের আবেদনের শুনানি চলবে। আগামী ২১ অক্টোবর সেই শুনানি হবে। সুতরাং, ওদিন পর্যন্ত জেল হেফাজতেই থাকতে হবে মুম্বইয়ের পত্র চাওল মামলায় অভিযুক্ত রাউতকে। আর্থিক তছরুপের অভিযোগে ইডি তাঁকে গ্রেফতার করেছিল। বিশেষ বিচারক এম জি দেশপাণ্ডের এজলাসে রাউতকে এদিন পেশ […]

আরও পড়ুন

লিলুয়ায় রেলের ওয়ার্কশপে আগুন

বিধ্বংসী আগুন লাগল রেলের লিলুয়া ওয়ার্কশপে। মঙ্গলবার সকাল এগারোটা নাগাদ এই আগুন লাগে বলে পূর্ব রেলের একটি সূত্র জানিয়েছে। কোচ মেরামতের সময় একটি কোচে কোনওভাবে আগুন লেগে যায় বলে ওই সূত্রটি জানিয়েছে। দমকলের দুটি ইঞ্জিনকে ঘটনাস্থলে কাজে লাগানো হয়েছে। আগুন নেভাতে সহযোগিতা করছেন রেলের কর্মীরাও। রেলের ওই সূত্রটি জানিয়েছে, অন্য দিনের মতো মঙ্গলবার যখন ওয়ার্কশপে […]

আরও পড়ুন

মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই, নির্দেশ সুপ্রিমকোর্টের

প্রাথমিক শিক্ষা পর্ষদের অপসারিত সভাপতি মানিক ভট্টাচার্যের বিরুদ্ধে এখনই কোনও কড়া পদক্ষেপ নিতে পারবে না সিবিআই। এমনটাই নির্দেশ দিল সুপ্রিম কোর্ট। আদালতের নির্দেশ, টেট নিয়ে তদন্ত চালিয়ে যেতে পারবে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা। মঙ্গলবার মানিক ভট্টাচার্যের একটি মামলার শুনানি ছিল আদালতে। সেই শুনানির পরে রায় দিতে গিয়েই বিচারপতি বলেন, এখনই মানিকের বিরুদ্ধে কোনওরকম কড়া পদক্ষেপ নিতে […]

আরও পড়ুন

উমর খালিদের জামিনের আর্জি খারিজ

২ বছর আগে রাজধানী দিল্লিতে দাঙ্গা বাঁধানোর অভিযোগে ধৃত জহরলাল নেহরু বিশ্ববিদ্যালয়ের প্রাক্তন ছাত্র নেতা উমর খালিদের জামিনের আর্জি খারিজ করে দিল দিল্লি হাইকোর্ট। আজ মঙ্গলবার দিল্লি হাইকোর্টের বিচারপতি সিদ্ধার্থ মৃদুল ও বিচারপতি রজনীশ ভাটনগরের ডিভিশন বেঞ্চ জামিনের আর্জি খারিজ করতে গিয়ে বলেছে, ‘আবেদনের কোনও গ্রহণযোগ্যতাই নেই।’ হাইকোর্টের নির্দেশকে চ্যালেঞ্জ জানিয়ে এবার সুপ্রিম কোর্টে যাওয়ার […]

আরও পড়ুন

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডায় বাড়ির ছাদে ভেঙে পড়ল বিমান, নিহত ২

মার্কিন যুক্তরাষ্ট্রের ফ্লোরিডার মিরামারের একটি বাড়িতে ভেঙে পড়ে ছোট বিমান। মিরামারে একটি বাড়ির ছাদে বিমান ভেঙে পড়তেই, পরপর ২ জনের মৃত্যু হয়। জানা যায়, বিমানের মধ্যে যে ২ জন ছিলেন, তাঁদেরই মৃত্যু হয়। মিরামরের যে বাড়িতে বিমানটি ভেঙে পড়ে, সেখানকার বাসিন্দারা কেমন আছেন, সে বিষয়ে কিছু জানা যায়নি। তবে ফ্লোরিডার ওই বিমান দুর্ঘটনার ভিডিও ছড়িয়ে […]

আরও পড়ুন

বিসিসিআই সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি

সৌরভ জমানা শেষ। বোর্ডের বার্ষিক সাধারণ সভায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নতুন সভাপতি নির্বাচিত হলেন রজার বিনি । বিসিসিআইয়ের ৩৬ তম সভাপতি নির্বাচিত হলেন তিরাশির বিশ্বকাপজয়ী দলের অন্যতম সদস্য। বিসিসিআই সভাপতি পদে আর কোনও মনোনয়ন জমা না পড়ায় বিনা প্রতিদ্বন্দ্বিতায় নির্বাচিত হন তিনি। রজার বিনি যে বিসিসিআই সভাপতি হচ্ছেন, সেটা অবশ্য ১১ অক্টোবর বোর্ডের বৈঠকেই একপ্রকার স্থির হয়ে […]

আরও পড়ুন

মাল নদীর হড়পা বান কাণ্ডে তদন্ত হচ্ছে: মুখ্যমন্ত্রী

মাল নদীতে হড়পা বান কাণ্ডে কেউ দোষী প্রমাণিত হলে ব্যবস্থা নেওয়া হবে। মালবাজারে গিয়ে জানিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পাশাপাশি তিনি বলেন, ওই ঘটনা নিয়ে অনেক ব্যাপার আছে। ঘটনাটি নিয়ে তদন্ত হচ্ছে। কালীপুজো ও ছট পুজো নিয়ে সর্তক থাকার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী। এছাড়া এদিন মাল নদীতে হড়পা বানের সময় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষকে […]

আরও পড়ুন

মাল বাজারে উদ্ধারকারীদের চাকরি, ১ লক্ষ টাকা পুরস্কার ও সাহসিকতার শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী

দুর্গা পুজোর বিসর্জনের রাতে মাল নদীতে হড়পা বানের সময় যারা নিজেদের জীবনের ঝুঁকি নিয়ে বহু মানুষকে উদ্ধার করেছিলেন তাঁদের হাতে আর্থিক পুরস্কার ও সাহসিকতার শংসাপত্র তুলে দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মঙ্গলবার রাজ্যের প্রশাসনিক প্রধান উদ্ধারকারী যুবকদের চাকরির প্রস্তাবও দেন। এদিন উদ্ধারকারী যুবক মহম্মদ মানিক-সহ আট জনের হাতে পুরস্কার হিসাবে ১ লক্ষ টাকার চেক তুলে দেন […]

আরও পড়ুন

জম্মু-কাশ্মীরের সোপিয়ানে ফের গ্রেনেড হামলা, মৃত ২ শ্রমিক

জম্মু-কাশ্মীরের সোপিয়ান জেলায় ফের গ্রেনেড হামলা চালাল জঙ্গিরা। এই ঘটনায় মৃত্যু হল উত্তরপ্রদেশের দুই শ্রমিকের । তাঁদের নাম মনীশ কুমার ও রাম সাগর। বাড়ি উত্তরপ্রদেশের কনৌজ জেলায়। এই ঘটনার পরেই জঙ্গি সংগঠন দ্য রেসিসটেন্ট ফ্রন্ট পক্ষ থেকে গ্রেনেড হামলার দায় স্বীকার করে বিবৃতি দেওয়া হয়। তদন্তে নেমে ইমরান বশির গনি নামে অভিযুক্ত জঙ্গিকে গ্রেপ্তার করেছে […]

আরও পড়ুন

শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনা, দীপাবলির আগেই দুর্যোগের আশঙ্কা

 শনিবার বঙ্গোপসাগরে ঘূর্ণিঝড় তৈরীর সম্ভাবনা। দক্ষিণ আন্দামানসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত।  পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে এই ঘূর্ণিঝড় বাইশে অক্টোবর তৈরি হতে পারে বলে আবহাওয়া দপ্তর সূত্রে খবর । আবহাওয়া দপ্তর  জানিয়েছে, দক্ষিণ আন্দামানসাগরে তৈরি হয়েছে ঘূর্ণাবর্ত। বৃহস্পতিবার এর প্রভাবে দক্ষিণ-পূর্ব ও পূর্ব মধ্য বঙ্গোপসাগরে নিম্নচাপ তৈরির সম্ভাবনা। নিম্নচাপটি পশ্চিম ও উত্তর-পশ্চিম দিকে এগিয়ে পশ্চিম মধ্য বঙ্গোপসাগরে সুস্পষ্ট […]

আরও পড়ুন
error: Content is protected !!