হাসপাতাল থেকে ছাড়া পেলেন সোনিয়া গান্ধি

 আজ হাসপাতাল থেকে ছাড়া পেলেন কংগ্রেস সভানেত্রী সোনিয়া গান্ধি ৷ সোমবার সন্ধ্যায় তিনি দিল্লির গঙ্গারাম হাসপাতাল থেকে ছাড়া পান ৷ দলীয় সূত্রে খবর, কংগ্রেস সভানেত্রীকে আপাতত বাড়িতেই বিশ্রামে থাকার পরামর্শ দিয়েছেন চিকিৎসকরা ৷ গত ২ জুন সোনিয়ার করোনা সংক্রমণ ধরা পড়ে ৷ ১২ জুন তিনি হাসপাতালে ভর্তি হন ৷ এদিন কংগ্রেস সভানেত্রীর হাসপাতাল থেকে ছাড়া […]

আরও পড়ুন

রাষ্ট্রপতি পদে যশবন্ত সিনহার নাম প্রস্তাব বিরোধীদের একাংশের

বিরোধীরা সর্বসম্মত হয়ে এক প্রার্থী দাঁড় করাতে চেয়েছিলেন রাষ্ট্রপতি পদে। সেই মর্মে ইতিমধ্যে মমতা বন্দ্যোপাধ্যায়ের পৌরহিত্যে একটি বৈঠক হয়েছে। কিন্তু কে হবেন বিরোধীদের রাষ্ট্রপতি পদপ্রার্থী, তা নিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে উপনীত হতে পারেননি তাঁরা। একাধিক নামও প্রস্তাব করা হয়েছে মমতার তরফে ৷ কিন্তু এবার এক তৃণমূল নেতাকেই রাষ্ট্রপতি পদে প্রার্থী করার প্রস্তাব এল ৷ যাঁদের নাম […]

আরও পড়ুন

অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের জেরে আজও বাতিল একাধিক ট্রেন

কেন্দ্রের অগ্নিপথ প্রকল্প নিয়ে বিক্ষোভের আগুন দেশজুড়ে। অশান্তি ছড়িয়ে পড়েছে রাজ্যের বিভিন্ন প্রান্তেও । বিক্ষোভ দেখিয়ে রাষ্ট্রের সম্পদ ক্ষতিগ্রস্ত করা হয়েছে বিভিন্ন জায়গায় । কোথাও রেললাইনে নেমে বিক্ষোভ দেখানো হচ্ছে, আবার কোথাও একটি গোটা ট্রেনে আগুন লাগিয়ে দেওয়া হয়েছে । ভাঙচুর করা হচ্ছে ট্রেন । সেই কারণে গত কয়েকদিন ধরেই বাতিল করা হচ্ছে একাধিক দূরপাল্লার […]

আরও পড়ুন

পরীক্ষা বয়কট, অফলাইনের বদলে অনলাইন পরীক্ষার দাবিতে আন্দোলনে ফের উত্তপ্ত বিশ্বভারতী

বিশ্বভারতী বিশ্ববিদ্যালয়ে স্নাতক এবং স্নাতকোত্তরের বিভিন্ন সেমিস্টারের পরীক্ষা ২০ জুন থেকে শুরু হয়েছে। অফলাইনে ছাত্রছাত্রীদের পরীক্ষা দিতে হবে বলেই জানায় বিশ্ববিদ্যায় কর্তৃপক্ষ। পরীক্ষাসূচি কর্তৃপক্ষ আগেই প্রকাশ করেছে। কিন্তু পরীক্ষা শুরুর কয়েকদিন আগে থেকেই একদল ছাত্রছাত্রী বিশ্বভারতীর কেন্দ্রীয় অফিসের সামনে বিক্ষোভ দেখাতে শুরু করেছে। তাদের পক্ষ থেকে অভিযোগ করা হয়েছে, বিশ্ববিদ্যালয় মঞ্জুরী কমিশনের পক্ষ থেকে জানিয়ে […]

আরও পড়ুন

হিমাচলে রোপওয়ে দুর্ঘটনা, আটকে ১১ জন পর্যটক

দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার টাটকা স্মৃতির মধ্যেই ফের আতঙ্ক তৈরি হল হিমাচল নিয়ে। এদিন হিমাচল প্রদেশের পরয়ানুতে রোপওয়ে চলাচলের সময় এক বিপত্তির ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, এখানকার একটি কেবলকার জমি থেকে বেশ কয়েকশো ফুট উপর আটকে রয়েছে ৷ আটকে পড়েছেন কমপক্ষে ১১ জন পর্যটক ৷ আটকদের মধ্যে দু’জন বয়স্ক পর্যটক বলে খবর৷ আটক পর্যটকদের উদ্ধারে পাঠানো […]

আরও পড়ুন

অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই অগ্নিপথ নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি ভারতীয় সেনার

অগ্নিপথ-কে কেন্দ্র করে তৈরি হওয়া অগ্নিগর্ভ পরিস্থিতির মধ্যেই নিয়োগ প্রক্রিয়ার বিজ্ঞপ্তি জারি করল ভারতীয় সেনা। ভর্তির প্রক্রিয়া শুরু হবে জুলাই থেকে। বাহিনীর তরফ থেকে প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ২২ জুলাই শুরু হবে নিয়োগ প্রক্রিয়া। স্থলসেনাবাহিনীতে যারা যোগ দিতে ইচ্ছুক, তারা ২২ জুলাই থেকে আবেদন করতে পারবেন। রবিবার ভারতীয় বায়ুসেনা প্রকাশ করে ভর্তির বিজ্ঞপ্তি। সেই বিজ্ঞপ্তিতে […]

আরও পড়ুন

প্রকাশ্যে এলো ‘সাবাশ মিঠু’-র ট্রেলার

অবশেষে সামনে এল এই বহু প্রতিক্ষিত ছবির ট্রেলার ৷ ট্রেলারেও একই ঘটনার ছোট ছোট ঝলক ফুটিয়ে তুলেছেন পরিচালক ৷ যে দেশ এত ক্রিকেট পাগল, সেখানে মহিলা ক্রিকেট কীভাবে পর্দার আড়ালেই রয়ে গিয়েছিল মিতালিদের আসার আগে পর্যন্ত তারই নানান মুহূর্ত তুলে ধরে এই ছবি ৷ এক জায়গায় এও দেখানো হয় যে ছেলেদের পুরোনো জার্সিই বরাদ্দ হয়েছে […]

আরও পড়ুন

ফের বন্দুকবাজের হামলা আমেরিকায়, মৃত ১, আহত পুলিশ সহ ৫

আমেরিকায় বন্দুকবাজের আচমকা হামলা অব্যাহত। হামলায় আবারও ত্রস্ত সাধারণ মানুষ। এবার ওয়াশিংটন ডিসিতে বন্দুক হামলায় আক্রান্ত খোদ পুলিশ! কড়া নিরাপত্তা থাকা সত্ত্বেও রবিবার রাতে আচমকা চলল এলোপাথাড়ি গুলি। হামলায় গুলিবিদ্ধ ৬। পুলিশ সূত্রে খবর, ওয়াশিংটনে স্থানীয় সময় রাত ১০টা নাগাদ হামলার ঘটনাটি ঘটেছে। নর্থওয়েস্ট ওয়াশিংটনে পথচারীদের ভিড় লক্ষ্য করে গুলি চালায় বন্দুকবাজ। হামলায় সাধারণ মানুষের পাশাপাশি গুলিবিদ্ধ […]

আরও পড়ুন

ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ চতুর্থ বার তলব করা হয়েছে রাহুলকে

 ন্যাশনাল হেরাল্ড মামলায় আজ চতুর্থ বার তলব করা হয়েছে রাহুল গান্ধীকে। এর আগে ১৩ থেকে ১৫ জুন, টানা তিনদিন দফায় দফায় জেরা করা হয়েছিল কংগ্রেস নেতাকে। তারপরেই ১৭ জুন ফের চতুর্থ দফার তলব করা হয়েছিল রাহুল গান্ধীকে।সেই সময় ইডির কাছে সময় চেয়ে নিয়েছিলেন কংগ্রেস নেতা। জানিয়েছিলেন হাজিরা দেবেন সোমবার। সেইমত আজ ইডি অফিসারদের প্রশ্নের সামনে […]

আরও পড়ুন

‘করোনা ভাইরাসের আঁতুড়ঘর চিনের উহান ল্যাব’, অবশেষে সিলমোহর বিশ্ব স্বাস্থ্য সংস্থা-র

গত ২০১৯-এর ফেব্রুয়ারী থেকে ছড়িয়ে পড়া মারণ ভাইরাস করোনা গোটা বিশ্বকেই গ্রাস করে ফেলেছিল ৷ এখন এর দাপট কিছুটা লাগামে থাকলেও চিন্তা এখনও কমেনি । এই করোনা ভাইরাসের উৎপত্তি কোথা থেকে, এই প্রশ্ন ঘিরে বছর দু’য়েক আগে থেকেই যখন গোটা বিশ্ব তোলপাড়, তখন চিনের কাছে এর উত্তর চাইতে চেয়েছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা। সংস্থার ডিরেক্টর টেড্রস […]

আরও পড়ুন
error: Content is protected !!