```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

হিমাচলে রোপওয়ে দুর্ঘটনা, আটকে ১১ জন পর্যটক

দেওঘরে রোপওয়ে দুর্ঘটনার টাটকা স্মৃতির মধ্যেই ফের আতঙ্ক তৈরি হল হিমাচল নিয়ে। এদিন হিমাচল প্রদেশের পরয়ানুতে রোপওয়ে চলাচলের সময় এক বিপত্তির ঘটনা ঘটে ৷ জানা গিয়েছে, এখানকার একটি কেবলকার জমি থেকে বেশ কয়েকশো ফুট উপর আটকে রয়েছে ৷ আটকে পড়েছেন কমপক্ষে ১১ জন পর্যটক ৷ আটকদের মধ্যে দু’জন বয়স্ক পর্যটক বলে খবর৷ আটক পর্যটকদের উদ্ধারে পাঠানো হয়েছে উদ্ধারবাহিনীকে৷ তাঁদের উদ্ধারের চেষ্টা চলছে ৷

error: Content is protected !!