তীব্র গরমে সভাস্থলে অসুস্থ কিশোরী, জল দিয়ে মুখ মুছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আজ আলিপুরদুয়ার জেলার কর্মিসভা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এক কিশোরী। নাম মুস্কান পারভিন। বয়স মাত্র ১১ বছর। তাকে মঞ্চে নিয়ে এসে সুস্থ করার সমস্ত উদ্যোগ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জল দিয়ে তার মুখ মুছিয়ে দিলেন। মেয়েটি সুস্থ হওয়ার পরই তিনি সভাস্থল ছাড়েন।

আরও পড়ুন

ইলেকট্রিক বাস চার্জের জন্য বাস ডিপোতে সোলার প্যানেল, পরিবহন দফতরের নয়া পরিকল্পনা

বর্তমানে যেভাবে জ্বালানি তেলের মূল্যবৃদ্ধি হয়ে চলেছে সেই পরিস্থিতি সামাল দিতে এবার কলকাতার রাস্তায় ইলেকট্রিক বাস নামানোর পরিকল্পনা করেছিলেন পরিবহন মন্ত্রী ফিরহাদ হাকিম । তবে শুধুমাত্র ইলেকট্রিক বাস আনলেই চলবে না সেই বাসকে চার্জ করার ব্যবস্থা করতে হবে। তাই আবারও এক নতুন পরিকল্পনা পরিবহন দফতরের। গতকাল কলকাতা প্রেসক্লাবে একটি পরিবেশ সংক্রান্ত আলোচনায় পরিবহন মন্ত্রী ফিরহাদ […]

আরও পড়ুন

‘উদ্বাস্তুদের উচ্ছেদ করা হবে না, সবাই পাট্টা পাবেন’, আলিপুরদুয়ারে সভা থেকে ঘোষণা মুখ্যমন্ত্রীর

আজ আলিপুরদুয়ারে দলের কর্মী সভায় বক্তব্য রাখেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। যেখানে তিনি জানালেন, আলিপুর, শিলিগুড়ি, জলপাইগুড়ি কোথাও উদ্বাস্তুদের উচ্ছেদ করা হবে না। যারা উদ্বাস্তু কলোনিতে রয়েছেন, তারা ধীরে ধীরে পাট্টা পেয়ে যাবেন। জোর করেও উচ্ছেদের চেষ্টা হলে বিজেপির বিরুদ্ধে রুখে দাঁড়াবার পরামর্শ দিলেন মুখ্যমন্ত্রী। আলিপুরদুয়ার থেকে মুখ্যমন্ত্রী জানান, “তৃণমূল সরকার আসার আগে উত্তরবঙ্গের দিকে কেউ […]

আরও পড়ুন

‘বাংলা ভাগ হতে দেব না’, উত্তরবঙ্গ থেকে কড়া বার্তা মুখ্যমন্ত্রীর

আলিপুরদুয়ারের মাটি থেকেই নাম না করে কামতাপুর লিবারেশন অর্গেনাইজেশন(KLO) বা কেএলও নেতা জীবন সিংহ সহ বিজেপিকে কড়া বার্তা দিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। মুখ্যমন্ত্রী উত্তরবঙ্গে আসার আগেই যেমন জীবন হুমকি দিয়েছিল, তেমনি থেকে থেকেই বিজেপির সাংসদ ও বিধায়কেরা বাংলাকে ভাগ করার দাবি তোলেন। সেই সব কিছু নিয়েই এদিন কড়া বার্তা দিয়েছেন মমতা। বঙ্গভঙ্গ নিয়ে এ দিন […]

আরও পড়ুন

ডায়মণ্ডহারবারে রেললাইনের ধার থেকে উদ্ধার মহিলার রক্তাক্ত মৃতদেহ

রেললাইনের পাশ থেকে মহিলার রক্তাক্ত দেহ উদ্ধার ঘিরে চাঞ্চল্য । ঘটনাটি ঘটেছে দক্ষিণ ২৪ পরগনার ডায়মণ্ডহারবার বাসুলডাঙা রেলস্টেশন এলাকায় । মঙ্গলবার সকালে স্থানীয় বাসিন্দারা রেললাইনের পাশে অজ্ঞাতপরিচয় মহিলার রক্তাক্ত দেহ দেখতে পেয়ে খবর দেয় ডায়মণ্ডহারবার থানায় । ঘটনাস্থলে পৌঁছে মৃতদেহ উদ্ধার করে পুলিশ । মৃতদেহের পাশ থেকে একটি ব্যাগ পাওয়া গিয়েছে ৷ তাতে রয়েছে ডায়মণ্ডহারবার […]

আরও পড়ুন

বকটুই কাণ্ডে কলকাতা হাইকোর্টে দ্বিতীয় রিপোর্ট পেশ সিবিআইয়ের

বকটুই কাণ্ডে ও তৃণমুলের উপপ্রধান ভাদু শেখ খুনের মামলায় তদন্তের গতিপ্রকৃতি সংক্রান্ত রিপোর্ট পেশ করল কেন্দ্রীয় তদন্তকারী সংস্থা সিবিআই। মঙ্গলবার কলকাতা হাইকোর্টে এই মামলায় দ্বিতীয় রিপোর্ট পেশ করে সিবিআই। এদিন আদালতে কেন্দ্রীয় তদন্তকারী সংস্থার তরফে জানানো হয়, আগামী ২ সপ্তাহের মধ্যে এই মামলায় চার্জশিট পেশ করা হবে। মঙ্গলবার সিবিআই-য়ের তরফে আদালতে জমা দেওয়া রিপোর্টে বলা […]

আরও পড়ুন

‘স্প্যাম এবং ফেক অ্যাকাউন্টের সংখ্যা সামনে না-এলে চুক্তি বাতিল’, টুইটারকে এবার হুঁশিয়ারি চিঠি মাস্কের

সামনে আনা হোক প্ল্যাটফর্মের স্প্যাম এবং ফেক অ্যাকাউন্টের সংখ্যা । চুক্তির শুরু থেকেই মাইক্রোব্লগিং সাইট টুইটারের থেকে এই স্বচ্ছতা দাবি করে এসেছেন ইলন মাস্ক । টুইটার তাঁর কথায় কর্ণপাত না-করায় চুক্তি আপাতত স্থগিত রেখেছেন তিনি । তবে শীঘ্রই এই স্বচ্ছতা সামনে আনা না-হলে চুক্তি বাতিল করতে বাধ্য হবেন । এই মর্মে এবার টুইটারকে হুঁশিয়ারি চিঠি […]

আরও পড়ুন

ভবানীপুরে খুনের ঘটনায় গুজরাটি দম্পতির মেয়েকে ফোন মুখ্যমন্ত্রীর

দম্পতির রক্তাক্ত দেহ উদ্ধারের ঘটনায় দোষীদের চিহ্নিত করে গ্রেফতার করার নির্দেশ দিয়েছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ভবানীপুরের হরিশ মুখার্জি রোডের একটি ফ্ল্যাট থেকে সোমবার সন্ধ্যায় গুজরাটি ব্যবসায়ী দম্পতির দেহ উদ্ধার হয়। তার পর খুন হওয়া দম্পতির ছোট মেয়ের সঙ্গে ফোনে কথা বলেন মুখ্যমন্ত্রী। ঘটনার যথাযথ তদন্ত হবে বলে এদিন তাঁকে আশ্বস্ত করেন মমতা বন্দ্যোপাধ্যায়।

আরও পড়ুন

আস্থাভোটে জয় বরিস জনসনের

দলীয় এমপিদের আনা আস্থাভোটে বাজিমাত করলেন কনজারভেটিভ পার্টির নেতা তথা ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বরিসের পক্ষে ভোট পড়েছে ২১১। আর বিপক্ষে ১৪৮। অর্থাৎ ৫৯ শতাংশ দলীয় সাংসদ বরিসের উপরেই আস্থা রাখলেন। এর আগে ২০১৮ সালে তৎকালীন ব্রিটিশ প্রধানমন্ত্রী টেরেসা মে আস্থাভোটে কোনওমতে উতরে গেলেও ৬ মাস পর তিনি পদত্যাগ করেন। এরপর ২০১৯ সালে বিপুল ভোটে […]

আরও পড়ুন

কুপওয়ারায় এনকাউন্টারে খতম ২ লস্কর জঙ্গি

উপত্যকায় সেনাবাহিনীর সঙ্গে এনকাউন্টারে নিকেশ দুই লস্কর-ই-তৈবা জঙ্গি ৷ মঙ্গলবার উত্তর কাশ্মীরের কুপওয়ারা জেলার চাকতারাস কান্দি এলাকায় সন্ত্রাসবাদী ও নিরাপত্তা বাহিনীর মধ্যে গুলির লড়াই শুরু হয় ৷ সেই গুলির লড়াইয়ে সাফল্য তুফেইল নামে এক পাকিস্তানি জঙ্গি-সহ দুই জঙ্গি খতম হয় বলে টুইটে জানান কাশ্মীর জোনের ইন্সপেক্টর জেনারেল বিজয় কুমার ৷ পুলিশ সূত্রে জানা গিয়েছে, এখনও […]

আরও পড়ুন
error: Content is protected !!