তীব্র গরমে সভাস্থলে অসুস্থ কিশোরী, জল দিয়ে মুখ মুছিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

আজ আলিপুরদুয়ার জেলার কর্মিসভা চলাকালীন হঠাৎই অসুস্থ হয়ে পড়ে এক কিশোরী। নাম মুস্কান পারভিন। বয়স মাত্র ১১ বছর। তাকে মঞ্চে নিয়ে এসে সুস্থ করার সমস্ত উদ্যোগ নিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। জল দিয়ে তার মুখ মুছিয়ে দিলেন। মেয়েটি সুস্থ হওয়ার পরই তিনি সভাস্থল ছাড়েন।

error: Content is protected !!