রাষ্ট্রপতির সফরের আগে উত্তপ্ত উত্তরপ্রদেশের কানপুর

রাষ্ট্রপতির সফরের আগে শুক্রবার দুপুরে উত্তপ্ত হয়ে উঠল উত্তরপ্রদেশের কানপুর ৷ রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ শহরের সার্কিট হাউসে পৌঁছনোর আগেই শহরে হিংসা ছড়ায় বলে জানা গিয়েছে ৷ পুলিশ সূত্রে খবর, এক বিজেপি নেতার বিতর্কিত মন্তব্যকে কেন্দ্র করে এদিন সংঘর্ষ বাধে দুই গোষ্ঠীর মধ্যে ৷ বিজেপি মুখপাত্র নূপুর শর্মা ‘মহম্মদ’কে নিয়ে আপত্তিজনক মন্তব্য করেছিলেন, তাকে কেন্দ্র করেই […]

আরও পড়ুন

‘শিল্প এবং কৃষি একসঙ্গে এগিয়ে চলবে’, সিঙ্গুরে জানালেন মুখ্যমন্ত্রী

সিঙ্গুর থেকে ভারচুয়াল উদ্বোধন হল কামারকুন্ডুর রেল ওভারব্রিজের। উদ্বোধন করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। একইসঙ্গে সিঙ্গুরে সন্তোষী মাতার মন্দিরে পুজো দেন তিনি। সিঙ্গুর থেকে মমতা বন্দ্যোপাধ্যায় বলেন সিঙ্গুরে কৃষি এবং শিল্প একইসঙ্গে এগোচ্ছে। তিনি জানান অ্যাগ্রো ইন্ডাস্ট্রি, কোচ ফ্যাক্টরি সহ আরও অন্যান্য ইন্ডাস্ট্রি হচ্ছে। উত্তরপাড়ায় হিন্দুস্তান মোটরস এর কারখানার কথাও বলেন তিনি। তিনি নিজে কোচ ফ্যাক্টরি উদ্বোধন […]

আরও পড়ুন

উপনির্বাচনে জয়ী হলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি

উপনির্বাচনে জিতে গেলেন উত্তরাখণ্ডের মুখ্যমন্ত্রী পুষ্কর সিং ধামি। তিনি প্রতিদ্বন্দ্বিতা করেছিলেন চাম্পাওয়াত কেন্দ্র থেকে। শুক্রবার  রাজ্য নির্বাচন কমিশন দফতর থেকে তাঁর জয়ের খবর দিতে গিয়ে বলা হয়েছে, মুখ্যমন্ত্রী ৫৫ হাজারের বেশি ভোটে জিতেছেন। ধামির প্রাপ্ত ভোট ৫৫ হাজার ২৫। এই জয়ের ফলে উত্তরাখণ্ড বিজেপির হাতেই রইল।  সদ্য শেষ হওয়া উত্তরাখণ্ড বিধানসভা নির্বাচনে ধামি পরাজিত হয়েছিলেন। যদিও […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত প্রিয়াঙ্কাও

করোনায় আক্রান্ত সোনিয়া-কন্যা প্রিয়াঙ্কাও। তিনি তাঁর টুইটার হ্যান্ডেলে আক্রান্ত হওয়ার খবর টুইট করেন। টুইটার হ্যান্ডেলে তাঁর টুইট, ‘আমি করোনায় আক্রান্ত হয়েছি। শরীরে মৃদু উপসর্গ রয়েছে। নিজেকে নিভৃতবাসে রাখার সিদ্ধান্ত নিয়েছি। এই কয়েকদিনে আমার সংস্পর্শে যারা এসেছিলেন, তাদের প্রত্যেকের কাছে আমার অনুরোধ আপনারাও করোনা পরীক্ষা করিয়ে নিয়ে। রিপোর্ট পজিটিভ এলে অবশ্য নিভৃতবাসে চলে যান।’

আরও পড়ুন

অ্যাকশন প্যাকড বিস্ফোরণ কিং খানের! ২০২৩-এই আসছে ‘জওয়ান’

 গত বছর বেশ কয়েকটা ছবির ঘোষণা করা হয়েছে। জানা গিয়েছে, একসঙ্গে বেশ কয়েকটি ছবি আসতে চলেছে তাঁর। দীপিকা পাড়ুকোনের সঙ্গে ‘পাঠান’ এবং রাজকুমার হিরানির পরিচালনায় ‘ডাঙ্কি’ আসছে শীঘ্রই।  আবার শাহরুখ খানকে ক্যামিও চরিত্রে দেখা যাবে সলমন খানের ‘সুলতান’ ছবিতে। এর পাশাপাশি কয়েকদিন আগেই পরিচালক রাজকুমার হিরানি ঘোষণা করেন যে, বলিউডের বাদশার সঙ্গে তাঁর আগামী ছবি […]

আরও পড়ুন

আগামী ১০ জুন উচ্চ মাধ্যমিকের ফল প্রকাশ

আগামী ১০ জুন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশ করা হবে বলে জানিয়ে দিল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। ওইদিন সকাল ১১টায় আনুষ্ঠানিকভাবে ফল প্রকাশ করা হবে। পরীক্ষার ৪৪ দিনের মাথায় ফল প্রকাশ করতে চলেছে উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। শুক্রবার মাধ্যমিকের ফল প্রকাশের দিন উচ্চমাধ্যমিক পরীক্ষার ফল প্রকাশের দিনক্ষণ ঘোষণা করল সংসদ। কোভিড পরিস্থিতির জন্য টানা দু বছর রাজ্যে উচ্চমাধ্যমিক […]

আরও পড়ুন

স্বাস্থ্য পরীক্ষা করাতে এসএসকেএমে অনুব্রত মন্ডল

স্বাস্থ্য পরীক্ষা করাতে এসএসকেএমে গিয়েছেন অনুব্রত মণ্ডল। বৃহস্পতিবার সিবিআই দফতরে হাজিরা দিয়েছিলেন কেষ্ট। প্রায় সাড়ে ৫ ঘণ্টা ধরে চলেছিল ম্যারাথন জেরা। তারপরের দিনেই এসএসকেএমে স্বাস্থ্য পরীক্ষা করাতে গেলেন অনুব্রত। গত বুধবারেই বীরভূম থেকে কলকাতায় এসেছিলেন অনুব্রত মণ্ডল। ছিলেন চিনারপার্কের ফ্ল্যাটে। 

আরও পড়ুন

আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি থেকে শুরু হবে মাধ্যমিক পরীক্ষা

আগামী বছরের ২৩ ফেব্রুয়ারি মাধ্যমিক পরীক্ষা শুরু হবে। শেষ হবে ৪ মার্চ।  শুক্রবার সকালে মধ্যশিক্ষা পর্ষদের সভাপতি কল্যাণময় গঙ্গোপাধ্যায় সাংবাদিক বৈঠকে একথা ঘোষণা করেন। ২৩ ফেব্রুয়ারি হবে প্রথম ভাষার পরীক্ষা। ২৪ তারিখ দ্বিতীয় ভাষা। ৪ মার্চ পরীক্ষা শেষ হবে। কল্যাণময় গঙ্গোপাধ্যায় জানিয়েছেন, ২৫ ফেব্রুয়ারি ভূগোল, ২৭ ফেব্রুয়ারি ইতিহাস, ২৮ ফেব্রুয়ারি জীবনবিজ্ঞান, ২ মার্চ অঙ্ক, ৩ […]

আরও পড়ুন

মাধ্যমিকে যুগ্ম প্রথম পূর্ব বর্ধমানের রৌনক, বাঁকুড়ার অর্ণব

মাধ্যমিকে মেধাতালিকায় যুগ্ম ভাবে প্রথম স্থান অধিকার করল বাঁকুড়া ও পূর্ব বর্ধমান৷ বাঁকুড়ার রামহরিপুর রামকৃষ্ণ মিশনের অর্ণব ঘড়াই ৬৯৩ নম্বর অর্থাৎ ৯৯ শতাংশ নম্বর পেয়ে মেধাতালিকার শীর্ষে রয়েছে ৷ পূর্ব বর্ধমান সিএমএস হাইস্কুলের ছাত্র রৌনক মণ্ডলও ওই একই নম্বর পেয়ে প্রথম হয়েছে ৷ দ্বিতীয়ও হয়েছে দুজন ৷ মালদার আদর্শবাণি স্কুলের কৌশিকী সরকার ও ঘাটাল বিদ্যাসাগর […]

আরও পড়ুন

চালকের তৎপরতায় বড়সড় দুর্ঘটনা থেকে রক্ষা পেল কাঞ্চনকন্যা একপ্রেস

রেলওয়ে ট্র‍্যাকে গ্যাস সিলিন্ডার দিয়ে কাজ হচ্ছে । তা দেখে ইমার্জেন্সি ব্রেক কষে ট্রেনকে বড় দুর্ঘটনার থেকে বাঁচালেন চালক । তাঁর তৎপরতায় বড়সড় দুর্ঘটনার হাত থেকে রক্ষা পেল আলিপুরদুয়ারগামী 13149 আপ কাঞ্চনকন্যা এক্সপ্রেস । ষ্টেশন মাস্টারের অভিযোগ, আগাম সতর্কতা ছাড়াই কাজ হচ্ছিল । ঘটনাটি ঘটেছে বানারহাট স্টেশনের অন্তর্গত দেবপাড়া চা বাগানের কাছে । আপ ট্রেন […]

আরও পড়ুন
error: Content is protected !!