হিঙ্গলগঞ্জে বোমা বিস্ফোরণে মৃত এদেশের নাগরিক নয়, এনআইএ তদন্তের দাবি সুকান্ত মজুমদারের

কেন্দ্রীয় সরকারের আট বছর পূর্তি উদযাপন অনুষ্ঠানে অংশ নিয়ে শনিবার মালদায় আসেন বিজেপির রাজ্য সভাপতি সুকান্ত মজুমদার। কর্মসূচি উপলক্ষ্যে এদিন একটি মিছিলের আয়োজন করা হয়। মিছিল শুরুর আগে সংবাদমাধ্যমের মুখোমুখি হন বিজেপির রাজ্য সভাপতি সুকান্তবাবু । হিঙ্গলগঞ্জের সাণ্ডেরেলবিল এলাকায় বোমা বিস্ফোরণ নিয়ে তিনি বলেন, “এখন তৃণমূলের মধ্যে ভাগ বাটোয়ারা নিয়ে গোলমাল শুরু হয়েছে। সেই গোলমাল […]

আরও পড়ুন

ইপিএফ-এর সুদ কমানো নিয়ে কেন্দ্রকে নিশানা ফিরহাদ হাকিমের

এমপ্লইজ প্রভিডেন্ট ফান্ডে সুদের হার কমানো নিয়ে কেন্দ্রকে নিশানা ফিরহাদ হাকিমের ৷ মোদি সরকারকে দেশ বিক্রির সরকার বলে কটাক্ষ করলেন কলকাতার মেয়র ৷ যা নিয়ে সাধারণ মানুষের কাছে তাঁর প্রশ্ন, ‘‘কানে শুনব না, চোখে দেখব না, মুখে বলব না ৷ আর কতদিন চলবে ?’’ প্রসঙ্গত, ইপিএফ-এর অ্যাপেক্স বডি সেন্ট্রাল বোর্ড অফ ট্রাস্টি 2021-22 অর্থবর্ষে সুদ […]

আরও পড়ুন

প্রয়াত সঙ্গীতশিল্পী কেকে’র মৃত্যুতে নজরুল মঞ্চের অব্যবস্থাকে দায়ী করলেন রাজ্যপাল

কেকে’র মৃত্যুতে এবার রাজ্যকে একহাত নিলেন রাজ্যপাল জগদীপ ধনকড়। অভিযোগ তুললেন চূড়ান্ত অব্যবস্থার ৷ পাশাপাশি বিচারপতিকে আক্রমণ প্রসঙ্গে ফের একবার সাংসদ তথা তৃণমূল কংগ্রেসের সর্বভারতীয় সাধারণ সম্পাদক অভিষেক বন্দ্যোপাধ্যায়কে একহাত নেন তিনি । শনিবার পাহাড় সফর শেষ করে দিল্লির উদ্দেশ্যে সস্ত্রীক রওনা দেন রাজ্যপাল । দার্জিলিং রাজভবন থেকে সড়ক পথে বাগডোগরা বিমানবন্দরে পৌঁছন রাজ্যপাল । […]

আরও পড়ুন

বিচারপতি গঙ্গোপাধ্যায়ের বেঞ্চে যাবে না উচ্চপ্রাথমিকের মামলা

স্কুল সার্ভিস কমিশন বা উচ্চ প্রাথমিক সংক্রান্ত আর কোনও নতুন মামলার শুনানি হবে না বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায়ের এজলাসে। কলকাতা হাইকোর্টের প্রধান বিচারপতির অনুমোদনক্রমে ভারপ্রাপ্ত রেজিস্ট্রার জেনারেলের জারি করা বিচারপতিদের বিচারক্ষেত্র সংক্রান্ত যে নির্দেশিকা জারি হয়েছে তাতে এমনটাই জানা গিয়েছে। তবে এসএসসি বা উচ্চ প্রাথমিক সংক্রান্ত যে পুরনো মামলাগুলি (গ্রুপ ডি, গ্রুপ সি ও নবম-দশমে বেআইনি […]

আরও পড়ুন

রাজ্যে ঢুকল বর্ষা, ভারী বৃষ্টির সতর্কতা জারি একাধিক জেলায়

অবশেষে রাজ্যে ঢুকল বর্ষা। শনিবার কলকাতায় ঝড়-বৃষ্টির পূর্বাভাস দিয়েছে আলিপুর আবহাওয়া দফতর। বিকেলের দিকে ভিজতে পারে মহানগর। দক্ষিণবঙ্গেও হালকা থেকে মাঝারি বৃষ্টির সম্ভাবনা রয়েছেো। বর্ষার প্রভাবে ৫দিন বর্ষণ হবে উত্তরের জেলাগুলিতে। নির্ধারিত সময়ের ৪ দিন আগেই উত্তরবঙ্গে বর্ষা আসছে। মৌসুমী বায়ুর প্রভাবে উত্তর-পূর্ব ভারতের সব রাজ্যগুলিতেই বর্ষার সম্ভবনা। উত্তরবঙ্গে এলেও দক্ষিণবঙ্গে বর্ষার এখনো পূর্বাভাস নেই বলেই […]

আরও পড়ুন

শনি ও রবিবার হাওড়ার আপ ও ডাউনে ৬৫টি ট্রেন বাতিল করল পূর্ব রেল

ট্রাফিক ব্লকের কারণে হাওড়া থেকে আপ ও ডাউনে ৬৫টি ট্রেন বাতিল করল পূর্ব রেল ৷ আজ এবং আগামীকাল তারকেশ্বর, আরামবাগ এবং হরিপালের মধ্যেই এই লোকাল ট্রেনগুলি বাতিল করা হয়েছে ৷ সেই সঙ্গে বেশ কিছু ট্রেনের সময়সূচিতে বদল আনা হয়েছে দু’দিনের জন্য ৷ ব্যান্ডেল স্টেশনে নতুন ইলেক্ট্রনিক ইন্টারলকিং সিস্টেম তৈরি করার পর কিছু প্রক্রিয়াগত সমস্যা দেখা […]

আরও পড়ুন

রাতভর এনকাউন্টারের খতম জঙ্গি, আহত ৩ জওয়ান সহ এক নাগরিক

 রাতভর এনকাউন্টারে খতম হল এক হিজবুল মুজাহিদিন কম্যান্ডার ৷ এর সঙ্গে ৩ জন জওয়ান এবং একজন নাগরিক জখম হয়েছেন ৷ এনকাউন্টারটি হয় জম্মু ও কাশ্মীরের অনন্তনাগে, শনিবার জানিয়েছে পুলিশ ৷ আইজিপি কাশ্মীর বিজয় কুমার টুইট করে লিখেছেন, “নিষিদ্ধ জঙ্গি সংগঠনের কম্যান্ডার এইচএম নিসার খান্ডায় মারা গিয়েছে ৷ তার কাছ থেকে অস্ত্রশস্ত্র, 01একে রাইফেল উদ্ধার করা […]

আরও পড়ুন

এক ধাক্কায় ইপিএফে সুদের হার কমাল মোদি সরকার! মাথায় হাত কর্মীদের

নিম্ন এবং মধ্যবিত্তের সঞ্চয়ে ফের কোপ মোদি সরকারের। আরও একবার ইপিএফে সুদের হার কমানোর সিদ্ধান্ত। আজ শুক্রবার ইপিএফও’র সুদের হার ৮.১ শতাংশ করায় সায় দিল কেন্দ্রীয় সরকার। যা আগে ছিল ৮.৫ শতাংশ। এক ধাক্কায় অনেকটাই কমল এই সুদের হার। যা মধ্যবিত্তের উপর চাপ বাড়বে বলেই আশঙ্কা অর্থনীতিবিদদের। নিম্ন এবং মধ্যবিত্তের সঞ্চয়ে ফের কোপ মোদী সরকারের। […]

আরও পড়ুন

হাসপাতালে ভর্তি অভিনেত্রী দোলন রায়

গরমের জেরেই অসুস্থ হয়ে পড়েন অভিনেত্রী দোলন রায়। বৃহস্পতিবার শুটিং থেকে ফিরেই হিট স্ট্রোকে আক্রান্ত হন অভিনেত্রী। সরাসরি অভিনেত্রীকে ভর্তি করানো হল হাসপাতালে। আজ হাসপাতাল থেকে নিজেই সোশ্যাল মিডিয়ায় পোস্ট করে এই অসুস্থতার কথা জানান দোলন রায়। তিনি জানান যে ‘শ্যুটিং থেকে ফিরেই অসুস্থ হয়ে পড়ি। আশা করছি সবার শুভেচ্ছা খুব তাড়াতাড়ি কাজে ফিরব’। পাশাপাশি কয়েকটি […]

আরও পড়ুন

আগামী সেমিস্টারের পরীক্ষা হবে অফলাইনেই, জানালো কলকাতা বিশ্ববিদ্যালয়

আগামী সেমিস্টারের পরীক্ষা হবে অফলাইনেই। এমনটাই জানানো হয়েছে কলকাতা বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষের তরফে । করোনার দ্বিতীয় ঢেউ-এর জেরে আবারও বন্ধ হয়ে গিয়েছিল স্কুল, কলেজ ও বিশ্ববিদ্যালয় । তবে পরিস্থিতি স্বাভাবিক হতেই ফের খুলে যায় শিক্ষা প্রতিষ্ঠান । ক্লাস চলে অফলাইনে । তবে অফলাইনে পঠনপাঠন হলেও, পরীক্ষা নেওয়া হোক অনলাইনে । এমনটাই দাবি জানিয়েছিলেন বেশ কিছু কলেজ […]

আরও পড়ুন
error: Content is protected !!