```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

বিহার বিধানসভায় তুলকালাম, চ্যাংদোলা করে বাইরে বের করা হল ৮ বিধায়ককে

কয়েকদিন আগে পশ্চিমবঙ্গ বিধানসভায় শাসক ও বিরোধীদের হাতাহাতির জেরে গোলমাল ছড়িয়েছিল ৷ বৃহস্পতিবার বিহার বিধানসভায় গোলমাল হল আটজন সিপিআইএমএল বিধায়কের হট্টগোলের জেরে ৷ পরিস্থিতি সামলাতে ওই আটজন বিধায়ককে বিধানসভা থেকে বের করে দেন অধ্যক্ষ বিজয়কুমার সিনহা ৷ জানা গিয়েছে, ওই বিধায়করা বিহারের আইনশৃঙ্খলা পরিস্থিতির অবনতির কথা তুলে ধরে বিধানসভার ভিতরে প্রতিবাদ করছিলেন ৷ তাঁদের বারবার […]

আরও পড়ুন

আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধে আনারুলকে পদে রেখেছিলাম, বিস্ফোরক অনুব্রত মন্ডল

আনারুলকে আগেই ব্লক সভাপতি পদ থেকে সরিয়ে দিতে চেয়েছিলেন তৃণমূল বীরভূম জেলা সভাপতি অনুব্রত মণ্ডল । কিন্তু স্থানীয় বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের অনুরোধেই আনারুলকে আর সরানো হয়নি ৷ জেলা তৃণমূল সভাপতি অনুব্রত মণ্ডলকে রামপুরহাটের তৃণমূল বিধায়ক আশিস বন্দ্যোপাধ্যায়ের লেখা সেই চিঠিতে অনুরোধ করা হয়েছিল আনারুল হোসেনকে তাঁর পদ থেকে না সরানোর ৷ এই চিঠির সত্যতা স্বীকার […]

আরও পড়ুন

সুইসাইড নোট লিখে আত্মহত্যা রাজস্থানের মহিলা চিকিৎসকের, গ্রেফতার বিজেপি নেতা

“আমার মৃত্যুই প্রমাণ করবে যে আমি নির্দোষ ৷ দয়া করে নিরপরাধ চিকিৎসকদের হয়রান করবেন না”, সুইসাইড নোটে এমনটাই লিখে গিয়েছেন চিকিৎসক অর্চনা শর্মা ৷ মঙ্গলবার, ২৯ মার্চ আত্মহত্যার পথ বেছে নেন তিনি ৷ তাঁর মৃত্যু ঘিরে রাজনৈতিক বিতর্ক তৈরি হয়েছে ৷ এই ঘটনায় বিজেপি নেতা জিতেন্দ্র গোঠবালকে গ্রেফতার করেছে রাজস্থানের পুলিশ ৷ গত ২৮ মার্চ […]

আরও পড়ুন

বিজেপির নেতা অমিত মালব্যের বিরুদ্ধে স্বাধিকারভঙ্গের নোটিশ রাজ্য বিধানসভায়

সংসদের উভয় কক্ষ এবং রাজ্যগুলির বিধানসভা ও বিধানপরিষদের অধিবেশন কক্ষের অভ্যন্তরে ছবি বা ভিডিও স্পিকারের অনুমতি ছাড়া তোলা যায় না। করা যায় না রেকর্ডিং বা সরাসরি  সম্প্রসারও। প্রতিটি ক্ষেত্রেই নিতে হয় স্পিকারের অনুমতি। অথচ বিজেপির নেতা অমিত মালব্যের বিরুদ্ধে অভিযোগ উঠেছে বাংলার বিধানসভার দৃশ্য স্পিকারের অনুমতি ছাড়াই ছড়িয়ে দেওয়া হয়েছে সোশ্যাল মিডিয়ায়। আর সেই অভিযোগের […]

আরও পড়ুন

লালনের বাড়ির তালা ভেঙে ঢুকল সিবিআই

রামপুরহাটের বগটুই কাণ্ডের তদন্তে নেমে তৃণমূল উপপ্রধান নিহত ভাদু শেখের ঘনিষ্ঠ লালন শেখের বাড়িতে তালা ভেঙে ঢুকল সিবিআই। বৃহস্পতিবার বেলা সাড়ে ১১টা নাগাদ সিবিআই আধিকারিকরা এসে দেখেন লালনের বাড়িতে তালা ঝুলছে। ২১ মার্চ ঘটনার পর দিন থেকেই ঘরে নেই লালন ও তাঁর পরিবার। অথচ এই বাড়িরই আশপাশের বাড়িতে আগুন লাগানো হয়েছিল। সিসিটিভি ফুটেজে তার প্রমাণ […]

আরও পড়ুন

দিল্লিতে মুখ্যমন্ত্রীর বাসভবনে বিজেপির যুব শাখার ‘হামলা’ ঘটনায় গ্রেফতার ৮

 দিল্লিতে মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়ালের সরকারি বাসভবনে হামলার অভিযোগ বিজেপির যুব শাখার বিরুদ্ধে ৷ দিল্লির উপমুখ্যমন্ত্রী মণীশ সিসোদিয়ার অভিযোগ, বিক্ষোভ চলাকালীন কেজরির বাসভবনের সিসিটিভি ক্যামেরা, নিরাপত্তা বেষ্টনীগুলি ভেঙে ফেলা হয়েছে ।দিল্লির বিধানসভায় ‘দ্য কাশ্মীর ফাইলস’ ছবিটি নিয়ে অরবিন্দ কেজরিওয়ালের মন্তব্যের বিরুদ্ধে প্রতিবাদ জানাতে, আজ তাঁর বাড়ির সামনে বিক্ষোভে সামিল হয় ভারতীয় জনতা যুব মোর্চা ৷ সেই […]

আরও পড়ুন

নিজের স্কুলে বসেই পরীক্ষা, তাই উচ্চমাধ্যমিকে বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করার নির্দেশিকা জারি

আগামী ২ এপ্রিল থেকে শুরু হচ্ছে উচ্চমাধ্যমিক পরীক্ষা । গত দু’বছর বন্ধ থাকার পর আবার অফলাইনে হতে চলছে উচ্চমাধ্যমিক। তবে পরীক্ষা হবে হোম সেন্টার অর্থাৎ নিজেদের স্কুলেই । তাই বিশেষ পর্যবেক্ষক নিয়োগ করার নির্দেশিকা জারি করল উচ্চমাধ্যমিক শিক্ষা সংসদ। করোনাকালে অফলাইনে পরীক্ষা বন্ধ থাকলেও এবার উচ্চমাধ্যমিক পরীক্ষা হবে স্কুলেই । পড়ুয়ারা নিজেদের স্কুলে বা হোম […]

আরও পড়ুন

আজই শেষ দিন, প্যান-আধার যুক্ত না হলে আগামীকাল থেকে দিতে হবে জরিমানা

আজ, বৃহস্পতিবারই প্যান কার্ডের সঙ্গে আধার যোগের শেষ দিন। না হলে নিষ্ক্রিয় হয়ে যাবে প্যান। জমা দেওয়া যাবে না আয়কর রিটার্ন। ১ এপ্রিল থেকে প্যান-আধার লিঙ্কের জন্য ৫০০ থেকে ১০০০ টাকা পর্যন্ত জরিমানা গুনতে হবে করদাতাদের। বিজ্ঞপ্তি জারি করে একথা জানিয়েছে আয়কর দপ্তর। আগামী তিন মাস, অর্থাৎ, ৩০ জুনের মধ্যে প্যান-আধার যোগে ৫০০ টাকা ‘লেট […]

আরও পড়ুন

পাহাড়ে প্রাতঃভ্রমণে বেরিয়ে মোমো বানালেন মুখ্যমন্ত্রী

তিন দিনের উত্তরবঙ্গ সফরে এসেছেন মুখ্যমন্ত্রী। আজ তৃতীয় দিনে পাহাড়ের রাস্তায় প্রাতঃভ্রমণে বেরিয়ে স্বনির্ভর গোষ্ঠির মহিলাদের সঙ্গে মোমো বানাতে দেখা গেল মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে। রিচমন্ড হিলস থেকে বেরিয়ে ম্যাল হয়ে হাঁটতে শুরু করেন । সঙ্গে ছিলেন উত্তরবঙ্গের আইজি দেবেন্দ্র প্রকাশ সিং, জেলাশাসক এস পুন্নমবলম । পথে চোখে পড়ে কয়েকজন মহিলার মোমো বানানোর দৃশ্য ৷ তাঁদের […]

আরও পড়ুন

রানওয়ে মেরামতির জন্য আগামী ১১ থেকে ২৫ এপ্রিল বাগডোগরা বিমানবন্দরে উড়ান চলাচল বন্ধ 

রানওয়ে মেরামতির জন্য বাগডোগরা বিমানবন্দর কর্তৃপক্ষ টানা ১৫ দিন উড়ান বন্ধ রাখার সিদ্ধান্ত। সংস্থার চেয়ারম্যান পার্থপ্রতিম রায় বলেন, নির্ধারিত ওই ক’দিন শিলিগুড়ি থেকে কলকাতা রুটে দু’টি ও কোচবিহার থেকে কলকাতা রুটে একটি অতিরিক্ত বাস চালনো হবে। যাত্রী চাহিদা অনুসারে প্রয়োজন হলে বাসের সংখ্যা বাড়ানো হবে। রানওয়ে মেরামতির জন্য আগামী ১১ থেকে ২৫ এপ্রিল বাগডোগরা বিমানবন্দরে […]

আরও পড়ুন
error: Content is protected !!