```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

‘২৯ এপ্রিল প্রাণপ্রতিষ্ঠা, ৩০এপ্রিল জগন্নাথ মন্দিরের উদ্বোধন, এই সময় দিঘায় কোনও গাড়ি নয়’, জানিয়ে দিলেন মুখ্যমন্ত্রী

দিঘায় জগন্নাথ মন্দিরের উদ্বোধনের দিনে কোনও গাড়িকে চলাচল করার অনুমতি দেওয়া হবে না। সেই দিন দিঘা থেকে প্রায় চার কিলোমিটার আগেই দাঁড় করিয়ে দেওয়া হবে সব গাড়ি। দিঘায় যাতে সেই দিন বাড়তি কোনও চাপ তৈরি না হয় সেই জন্য এই পদক্ষেপ নিতে চলেছে রাজ্য সরকার। সোমবার, স্টেট লেভেল ইনভেস্টমেন্ট সিনার্জি কমিটির (এসএলআইএসসি) আলোচনাসভায় এই কথা […]

আরও পড়ুন

আগামী ১৪ এপ্রিল উদ্বোধন কালীঘাটের স্কাইওয়াকের, দিন ঘোষণা মুখ্যমন্ত্রীর

অবশেষে আগামী ১৪ এপ্রিল উদ্বোধন হতে চলেছে কালীঘাট মন্দিরের স্কাইওয়াকের । সোমবার নবান্নে শিল্প সমন্বয় কমিটির বৈঠক শেষে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় এই ঘোষণা করেন । কালীঘাটের মতো ঘনবসতিপূর্ণ এলাকায় ব্রিটিশ আমলের পাইপলাইন ও নিকাশি ব্যবস্থা অক্ষত রেখে এই প্রকল্পের কাজ সম্পন্ন করা ছিল এক বড় চ্যালেঞ্জ । অবশেষে সেই কাজ সম্পূর্ণ হয়েছে ৷ আর এবার […]

আরও পড়ুন

‘কেউ টাকা চাইলে দেবেন না, টাকা চাইলে সরাসরি অভিযোগ জানান’, শিল্পপতিদের স্পষ্ট বার্তা মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের

বিশ্ববঙ্গ বাণিজ্য সম্মেলনের পর শিল্পোন্নয়নকে আরও ত্বরান্বিত করতে সোমবার নবান্নে উচ্চপর্যায়ের বৈঠক করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় ৷ এদিন শিল্পপতিদের উদ্দেশে তিনি স্পষ্ট বার্তা দিয়ে বলেন, “শিল্প করতে গেলে কেউ যদি টাকা চায়, দেবেন না ৷ সরকার কাজ করলে কারও থেকে কিছু নেয় না ৷ কেউ টাকা চাইলে সরাসরি অভিযোগ জানান ৷” তাঁর এই বক্তব্যে শিল্প […]

আরও পড়ুন

ট্যাংরা-কাণ্ডে স্ত্রী, বউদি ও মেয়েকে খুনের অভিযোগে গ্রেফতার প্রসূন দে

ট্যাংরা-কাণ্ডে গ্রেফতার প্রসূন দে ৷ তাঁকে সোমবার হাসপাতাল থেকে ছাড়া হয় ৷ তার পরই তাঁকে কলকাতা পুলিশ ট্যাংরা থানায় নিয়ে চলে যায় ৷ কলকাতা পুলিশের গোয়েন্দা প্রধান রূপেশ কুমার জানান, তিনজনকে খুনের অভিযোগে তাঁকে গ্রেফতার করা হল ৷ তাঁকে মঙ্গলবার আদালতে পেশ করা হবে ৷ পূর্ব কলকাতার ট্যাংরা থানা এলাকায় বসবাস চামড়ার ব্যবসায়ী দে পরিবারের […]

আরও পড়ুন

ধর্মঘটের মধ্যেই নির্বিঘ্নে উচ্চ মাধ্যমিক, কলকাতা সহ জেলায় জেলায় বিক্ষোভ, মোতায়েন বিশাল পুলিশ বাহিনী

একদিকে প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় আর অন্যদিকে কলকাতা বিশ্ববিদ্যালয় মধ্যে রয়েছে হেয়ার স্কুল। প্রেসিডেন্সি বিশ্ববিদ্যালয় এসএসআই ছাত্র ধর্মঘটের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছে। কলকাতা বিশ্ববিদ্যালয়ের গেটে এআইডিএসও ছাত্রদলের সমর্থনে বিক্ষোভ দেখাচ্ছে। এদিকে, এই দুই কলেজের মধ্যস্থানে হেয়ার স্কুলে উচ্চ মাধ্যমিকের পরীক্ষা শুরু হয়েছে। তাই বিশাল পুলিশ বাহিনী মোতায়েন করা হয়েছে, যাতে কোনও বিশৃংখল পরিস্থিতির সৃষ্টি না হয়। তবে কোন জায়গাতেই […]

আরও পড়ুন

হরিয়ানায় কংগ্রেস নেত্রী হত্যা মামলায় গ্রেফতার এক অভিযুক্ত

হরিয়ানায় কংগ্রেস নেত্রী হিমানি নারওয়াল হত্যা মামলায় এক অভিযুক্তকে গ্রেফতার করেছে পুলিশ। এই খুনের ঘটনায় যুক্ত অভিযুক্তকে শনাক্তও করেছে পুলিশ। অভিযুক্তের নাম শচীন বলে পুলিশ সূত্রে খবর মিলেছে। তথ্য অনুযায়ী, হিমানিকে খুন করেছে এই শচীন। জানা গিয়েছে, অভিযুক্ত যুবক রবিবার গভীর রাতে নাগলোই থানায় এসে আত্মসমর্পণ করে। এরপরই তাকে নিজেদের হেফাজতে নেয় রোহতক পুলিশ। একই […]

আরও পড়ুন

বিজেপি বিধায়কের গাড়ি পিষে দিল চার বছরের শিশুকন্যাকে

বিজেপি বিধায়েকর গাড়ি পিষে দিল চার বছরের এক শিশুকন্যাকে ৷ ঘটনার পরই গাড়ির চালক পলাতক ৷ তবে গাড়িতে সেইসময় উত্তর প্রদেশের কাটরা আসনের বিজেপি বিধায়ক বাওয়ান সিং ছিলেন কি না, তা স্পষ্ট নয় ৷ শিশুটির পরিবারের অভিযোগের ভিত্তিতে পুলিশ ওই বিজেপি নেতার গাড়িটি বাজেয়াপ্ত করেছে ৷ সূত্রের খবর, দুর্ঘটনার সময় বিজেপি বিধায়ক গাড়িতে ছিলেন না […]

আরও পড়ুন

আজ থেকে শুরু উচ্চমাধ্য়মিক, তাই অবরোধ করছে না SFI

আজ থেকে শুরু হল রাজ্যের উচ্চ মাধমিক পরীক্ষা। তাই রাস্তা অবরোধ করছে না বাম ছাত্র সংগঠন ৷ ধর্মঘট নিয়ে অবস্থান স্পষ্ট করে দিলেন এসএফআইয়ের সদস্যরা। এই বছর পরীক্ষায় অংশ নিচ্ছে 5 লাখ 8 হাজার 413 জন পরীক্ষার্থী। সকাল 10টা থেকে শুরু পরীক্ষা। পরীক্ষা শেষ হবে বেলা 1টা 15 নাগাদ। তবে সকাল ন’টা থেকে সকল পরীক্ষার্থীকে […]

আরও পড়ুন

SFI-এর ধর্মঘটকে কেন্দ্র করে মেদিনীপুরে তীব্র উত্তেজনা, পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে পুলিশ

সোমবার (৩ মার্চ) উচ্চ মাধ্যমিক পরীক্ষা শুরুর দিনই রাজ্য জুড়ে সব বিশ্ববিদ্যালয়ে ধর্মঘটের ডাক দিয়েছে এসএফআই। এসএফআই-এর ডাকা ধর্মঘটকে কেন্দ্র করে সোমবার সকালেই উত্তপ্ত হলো মেদিনীপুর কলেজ। এ দিন সকালে সেখানকার কয়েকজন পড়ুয়া কলেজে ঢুকতে চাইলে তাঁদের বাধা দেওয়ায় অভিযোগ উঠেছে এসএফআই-এর সমর্থকদের বিরুদ্ধে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় টিএমসিপির জেলা সভাপতি রবীন্দ্রনাথ ঘোষ। এসএফআই সমর্থকদের […]

আরও পড়ুন

বিজেপি শাসিত রাজ্যেই লাঞ্ছিত কেন্দ্রীয় মন্ত্রীর মেয়ে!

শিবরাত্রির মেলা চলছে মহারাষ্ট্রের জলগাঁও জেলার মুক্তাইনগর এলাকায়। সেই মেলাতে বন্ধুদের সঙ্গে ঘুরতে গিয়েছিলেন কেন্দ্রীয় যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী রক্ষা খাড়সের মেয়ে। অভিযোগ, ওই মেলাতেই কেন্দ্রীয় মন্ত্রীকে শ্লীলতাহানি করেছে একদল যুবক। রবিবার কেন্দ্রীয় মন্ত্রী মেয়ের সঙ্গে ঘটে যাওয়া বর্বরোচিত ঘটনা নিয়ে থানায় এফআইআর দায়ের করেন। বলেন, “গত রাতে, আমার মেয়ে মেলায় গিয়েছিল, সেখানেই এই ঘটনাটি […]

আরও পড়ুন
error: Content is protected !!