```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পশুখাদ্য কেলেঙ্কারিতে লালুপ্রসাদের ৫ বছরের কারাদন্ড

ফের কারাদণ্ড হল লালুপ্রসাদ যাদবের ৷ সোমবার পশুখাদ্য কেলেঙ্কারিতে রাঁচির বিশেষ সিবিআই আদালত লালুপ্রসাদের ৫ বছরের কারাদন্ডের রায় দিয়েছে ৷ একই সঙ্গে তাঁকে ৬০ লক্ষ টাকা জরিমানাও দিতে হবে বলে আদালত জানিয়েছে ৷ কয়েকদিন আগেই ডোরান্ডা ট্রেজারির ১৩৯ কোটিরও বেশি টাকা তছরূপের অভিযোগে দোষী সাব্যস্ত হন আরজেডি প্রধান ৷ সেই মামলার রায় বের হল আজ […]

আরও পড়ুন

প্রয়াত সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়

প্রয়াত বাংলা গানের সুরকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়। আজ কলকাতায় শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি। বয়স হয়েছিল ৯০ বছর। হেমন্ত মুখোপাধ্যায়, সন্ধ্যা মুখোপাধ্যায়, মান্না দে- সহ তাবড় তাবড় শিল্পীর গান বেজে উঠেছিল তাঁরই সুরে। বিখ্যাত গান ‘এখনও সারেঙ্গিটা বাজছে’-র সুরকারও তিনিই। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জানান, বিশিষ্ট সুরকার ও গীতিকার অভিজিৎ বন্দ্যোপাধ্যায়ের প্রয়াণে  আমি  গভীর শোক প্রকাশ […]

আরও পড়ুন

মৃত ছাত্রনেতা আনিসের পরিবারের সঙ্গে নবান্নে দেখা করবেন মুখ্যমন্ত্রী

মৃত ছাত্রনেতা আনিস খানের পরিবারের সঙ্গে দেখা করতে চাইলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। পঞ্চায়েত মন্ত্রী পুলক রায়ের মাধ্যমে আনিসের বাবাকে বার্তা পাঠান মুখ্যমন্ত্রী। সোমবার দুপুর ২ টার সময় নবান্নে আনিসের পরিবারকে দেখা করার জন্য ডেকে পাঠিয়েছেন মমতা।

আরও পড়ুন

বিধানসভায় নিয়ে আসা হল সাধন পান্ডের মরদেহ, শেষ শ্রদ্ধা জানালেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়

রাতের বিমানে কলকাতা নিয়ে আসা হয় রাজ্যের ক্রেতাসুরক্ষা মন্ত্রী সাধন পাণ্ডেরং নিথর দেহ। মুম্বই থেকে কলকাতায় নিয়ে আসা হয় রাত ১১.৪৫ মিনিটে। তপসিয়ার পিস ওয়ার্ল্ডে শায়িত রাখা হয় মন্ত্রীর দেহ। সোমবার সকাল সাড়ে ৮টা নাগাদ পিস ওয়ার্ল্ড থেকে তাঁর দেহ প্রথমে নিয়ে যাওয়া হয় কাঁকুড়গাছির বাসভবনে। সেখানে আত্মীয় স্বজন ও অনুগামীরা তাঁকে শেষ শ্রদ্ধা জানাবেন। […]

আরও পড়ুন

ঘন কুয়াশায় কলকাতা বিমানবন্দরে ব্যাহত বিমান পরিষেবা

ঘন কুয়াশার প্রকোপে আপাতত বন্ধই কলকাতা বিমানবন্দরের উড়ান পরিষেবা। সোমবার সকাল থেকে কলকাতা বিমানবন্দর থেকে একটি বিমানও উড়তে পারেনি। আবার বাইরে থেকে আসা বিমানের অবতরণও করানো যায়নি।তার জেরে বিমানবন্দরে আটকে রয়েছেন প্রচুর যাত্রী। কুয়াশার প্রকোপ না কাটলে উড়ান পরিষেবা চালু করা সম্ভব নয় বলে জানিয়েছেন বিমানবন্দর কর্তৃপক্ষ। কলকাতা বিমানবন্দর কর্তৃপক্ষ জানিয়েছেন, ঘন কুয়াশায় ঢাকা বিমানবন্দর […]

আরও পড়ুন

আমতায় মৃত ছাত্রনেতা আনিসের বাড়ির সামনে বসল পুলিসি পাহারা

ছাত্রনেতা আনিস খান খুনের ঘটনার তিনদিন পর আমতার সারদা দক্ষিণ খান পাড়ায় তাঁর বাড়ির সামনে বসল পুলিসি পাহারা। যদিও মৃতের বাবা সালেম খানের দাবি, এর আগে পুলিস নিরাপত্তা না দেওয়ায় ছেলেকে খুন হতে হয়েছে। সুতরাং এখন আর নিরাপত্তার দরকার নেই। পাড়ার লোকেরাই আমাদের নিরাপত্তা দেবে। এদিন তিনি জানান, রবিবার রাতে এক ব্যক্তি বাড়িতে এসে চাকরির […]

আরও পড়ুন

রানীগঞ্জে বানচাল ডাকাতির প্ল্যান, ধৃত ৩

আসানসোলের রানীগঞ্জের রামবাগানের একটা বাড়িতে লুটের উদ্দেশ্যে হানা দেয় একদল ডাকাত। ওই বাড়িরই এক সদস্য বুদ্ধি করে প্রতিবেশীকে খবরটা দিয়ে দেয়। প্রতিবেশী পুলিশকে ফোন করে। খবর পেয়ে সঙ্গে সঙ্গে পুলিশবাহিনী এসে ওই এলাকা ঘিরে নেয়। রীতিমতো গুলি চালাতে চালাতে ডাকাত এলাকা ছেড়ে পালাতে থাকে। ওই গুলিতেই দু’জন আহত হন। বর্তমানে যারা হাসপাতালে চিকিৎসাধীন। কয়েক ঘণ্টার চেষ্টায় পুলিশ […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে নতুন করে করোনায় আক্রান্ত ১৬ হাজার ৫১ জন

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ১৬ হাজার ৫১ জন। মৃত্যু হয়েছে ২০৬ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৩৭ হাজার ৯০১ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন করোনা রোগীর সংখ্যা ২ লক্ষ ২ হাজার ৩১ জন। এপর্যন্ত মোট সুস্থ হয়েছেন ৪ কোটি ২১ লক্ষ ২৪ হাজার ২৮৪ জন। গতকাল পর্যন্ত দেশে মোট […]

আরও পড়ুন

মার্চেই বিরোধীদের বৈঠক ডাকছেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া

ফের বিজেপি বিরোধী জোটের বৈঠক ডাকতে চলেছেন কংগ্রেস সুপ্রিমো সোনিয়া গান্ধী। বিরোধীদের ওই বৈঠকে মমতা বন্দ্যোপাধ্যায়কেও ডাকা হবে বলে জানা যাচ্ছে। আগামী ১০ মার্চ উত্তরপ্রদেশ, পাঞ্জাব, উত্তরাখণ্ড, গোয়া আর মণিপুরের ভোটের ফল। স্পষ্ট হয়ে যাবে কংগ্রেসের শক্তি বাড়ল, নাকি কমল। জানা যাবে, কতটা কমল নরেন্দ্র মোদির ক্যারিশ্মা। সেটি দেখেই দিল্লিতে বিরোধী জোটের বৈঠক ডাকা হবে […]

আরও পড়ুন

বিশ্বভারতীতে বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন

বর্ণাঢ্য পদযাত্রার মাধ্যমে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করলো বিশ্বভারতী বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ। সকাল আটটায় শান্তিনিকেতনের আন্তর্জাতিক অতিথি সদন থেকে শুরু হয় প্রভাত ফেরি। এরপর শান্তিনিকেতনের বাংলাদেশ ভবনের শহীদ বেদিতে শ্রদ্ধার্ঘ্য জানান বিশ্বভারতীর স্থানীয় ও বাংলাদেশ থেকে আগত পড়ুয়ারা। দিনভর রবীন্দ্র সংগীত ও অন্যান্য সাংস্কৃতিক অনুষ্ঠানের মাধ্যমে বিশ্বভারতীতে আন্তর্জাতিক মাতৃভাষা উদযাপন করা হবে বলে জানা গিয়েছে। তবে এদিনের […]

আরও পড়ুন
error: Content is protected !!