```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

কোভিডে আক্রান্ত ইংল্যান্ড শিবিরের চার সদস্য

এমসিজি-তে বক্সিং-ডে টেস্টের দ্বিতীয়দিনের খেলা শুরু আগেই বিপত্তি ৷ অস্ট্রেলিয়া ক্রিকেট বোর্ড এক বিবৃতিতে জানিয়েছে, কোভিডে আক্রান্ত ইংল্যান্ড শিবিরের চার সদস্য  ৷ রুটদের দুই সাপোর্ট-স্টাফ এবং তাদের পরিবারের দুই সদস্য মারণ ভাইরাসের শিকার হয়েছেন বলে জানিয়েছে তারা ৷ ওই চার সদস্যের ব়্যাপিড অ্যান্টিজেন পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসতেই তাদের নিভৃতবাসে পাঠানো হয়েছে বলে জানিয়েছে ক্রিকেট অস্ট্রেলিয়া […]

আরও পড়ুন

গ্রেফতার পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈন

সিজিএসটি’র ধারা ৬৭-তে কর ফাঁকি ও বেহিসেবি সম্পত্তি রাখার অপরাধে পারফিউম ব্যবসায়ী পীযূষ জৈনকে গ্রেফতার করল আমেদাবাদের ডিরেক্টর জেনারেল অফ জিএসটি ইন্টেলিজেন্স  ৷ কয়েকদিন আগেই পীযূষ জৈনের বাড়ি থেকে আয়কর বিভাগের আধিকারিকরা প্রায় ২৪ ঘণ্টা ধরে অভিযান চালায় ৷ যে অভিযানে নগদ ১৮৭ কোটি ৪৫ লক্ষ টাকা বাজেয়াপ্ত করে আয়কর বিভাগ ৷ রবিবার তাঁর কনৌজের […]

আরও পড়ুন

বাংলাদেশের নারায়ণগঞ্জে বাস-ট্রেনের সংঘর্ষে মৃত ৪, আহত ৫

যানজটের কারণে রেললাইনের উপরেই দাঁড়িয়েছিল যাত্রীবোঝাই বাস। আর তখনই সাক্ষা‍ৎ নারায়ণগঞ্জগামী ট্রেন এসে ধাক্কা মারে বাসটিকে। ঘটনাস্থলেই প্রাণ হারান বাসের ৪ যাত্রী। গুরুতর আহত হয়েছেন আরও ৫জন। দুর্ঘটনার জেরে এলাকায় ব্যাপক যানজটের সৃষ্টি হয়েছে। নারায়ণগঞ্জ সদর মডেল থানার ওসি সংবাদমাধ্যমকে জানান, রবিবার সন্ধ্যা ছয়টা নাগাদ নারায়ণগঞ্জের এক নম্বর রেলগেটের কাছে প্রচণ্ড যানজট সৃষ্টি হয়। যানজটের কারণে […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় আক্রান্ত ৫৪৪

গত ২৪ ঘণ্টায় রাজ্য করোনায় আক্রান্ত হয়েছেন ৫৪৪ জন এবং মৃত ৫। রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা বেড়ে হল ১৬ লক্ষ ৩০ হাজার ৬২৬ জন। বর্তমানে রাজ্যের পজিটিভিটি রেট ২.৪১ শতাংশ। এখনও পর্যন্ত রাজ্যে ১৯ হাজার ৭১৬ জনের মৃত্যু হয়েছে কোভিড-১৯-এ। মোট ১৬ লক্ষ ৩ হাজার ৪৬০ জন করোনা থেকে মুক্ত হয়েছেন। বর্তমানে সুস্থতার হার ৯৮.৩৩ […]

আরও পড়ুন

গ্রুপ ডি কর্মীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার মেডিক্যাল কলেজে

আজ গ্রুপ ডি কর্মীর মৃত্যু ঘিরে ধুন্ধুমার পরিস্থিতি সৃষ্টি হল কলকাতা মেডিক্যাল কলেজ হাসপাতালে। নিরাপত্তারক্ষীদের সঙ্গে চুক্তিভিত্তিক কর্মীদের হাতাহাতিতে ব্যাহত হয় পরিষেবা। অভিযোগ, হাসপাতালের এমারজেন্সিতে যাওয়ার গেট বন্ধ ছিল, তাই সময়মতো চিকিৎসা না হওয়ায় ওই কর্মীর মৃত্যু হয়েছে। এই অভিযোগ তুলে নিরাপত্তারক্ষীদের উপর চড়াও হন গ্রুপ ডি কর্মীরা। দু’পক্ষের হাতাহাতির মধ্যে নিরাপত্তারক্ষীদের ঘরে ভাঙচুর করা […]

আরও পড়ুন

কুলতলিতে বাঘের হামলায় জখম এক গ্রামবাসী

আজ কুলতলিতে বাঘের হামলায় জখম হয়েছেন এক গ্রামবাসী। আহত ব্যক্তির নাম মোতালেব মোল্লা (৩৭) । জখম অবস্থায় আহত ওই ব্যক্তিকে স্থানীয় হাসপাতালে ভর্তি করা হয়েছে । জাল দিয়ে গোটা এলাকা ঘিরে ফেলা হয়েছে । বাঘ ধরতে একাধিক জায়গায় পাতা হয়েছে খাঁচা । তিনদিন পরেও এখনও কেন বাঘকে খাঁচাবন্দি করা গেল না, তা নিয়ে বন দফতরের ভূমিকায় […]

আরও পড়ুন

বিজেপির সঙ্গ ছাড়ল অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘ, জানালেন সাধারণ সম্পাদক

রাজ্যের বিভিন্ন সাংগঠনিক জেলার সভাপতি নির্বাচিত করার পর শনিবার বিজেপির পাঁচ বিধায়ক হোয়াটসঅ্যাপ গ্রুপ ছেড়েছিলেন। নতুন জেলা সভাপতি নির্বাচনের ক্ষেত্রে মতুয়াদের প্রাধান্য দেওয়া হয়নি, এ নিয়ে ক্ষোভ তৈরি হয়েছিল তাঁদের। সেই ক্ষোভেই দলের সঙ্গে দূরত্ব বাড়িয়ে তাঁরা গ্রুপ থেকে বেরিয়ে গিয়েছেন বলে ঘনিষ্ঠ সূত্রে খবর। এসবের পর অল ইন্ডিয়া মতুয়া মহাসংঘের  সাধারণ সম্পাদক সুখেন্দ্রনাথ গায়েনের […]

আরও পড়ুন

কেন্দ্রীয় সরকারের প্রকাশিত সুশাসনের তালিকায় শীর্ষে গুজরাত, সবার শেষে বাংলা

প্রকাশিত হয়েছে কেন্দ্রীয় সরকারের ২০২০-২১ সালের সুশাসন তালিকা।  কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী সুশাসনের প্রশ্নে রাজ্যগুলি কে কোথায় আছে সেই রিপোর্ট প্রকাশ করেন। সেই তালিকা অনুযায়ী শীর্ষে রয়েছে গুজরাট।  সূচকে শীর্ষে রয়েছে মহারাষ্ট্র এবং গোয়াও। কেন্দ্রশাসিত অঞ্চলগুলির মধ্যে শীর্ষে রয়েছে দিল্লি। তবে তালিকার সবথেকে নীচে পশ্চিমবঙ্গ। সুশাসনের নিরিখে বিহার, ঝাড়খণ্ডের মতো রাজ্যও পশ্চিমবঙ্গের থেকে ভাল ফল করেছে বলে […]

আরও পড়ুন

সাপে কাটল সলমন খানকে

সাপে কাটল বলিউডের মেগাস্টার সলমন খানকে ৷ রবিবার ভোররাতে তাঁর পানভেলের ফার্মহাউসে তাঁকে সাপে কাটার পর হাসপাতালে ভর্তি করা হয় ৷ তবে প্রাথমিক চিকিৎসার পর তাঁকে ছেড়ে দেওয়া হয়েছে ৷ বাড়িতেই বিশ্রামে রয়েছেন সলমন৷

আরও পড়ুন

ওমিক্রনের জেরে আগামী ২৮ ডিসেম্বর থেকে টানা ১০ দিনের রাত্রিকালীন কার্ফু জারি কর্নাটকে

ওমিক্রনের জেরে এবার কর্নাটকে রাত্রিকালীন কার্ফু ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী বাসবরাজ বোম্মাই ৷ ২৮ ডিসেম্বর রাত ১০টা থেকে ভোর ৫টা পর্যন্ত ১০ দিন এই রাত্রিকালীন কার্ফু চলবে কর্নাটকে ৷ রবিবার, স্বাস্থ্য বিশেষজ্ঞ, প্রশাসনিক আধিকারিক এবং মন্ত্রিসভার সদস্যদের সঙ্গে দীর্ঘক্ষণ বৈঠক করেন কর্নাটকের মুখ্যমন্ত্রী ৷ এ দিন জরুরি ভিত্তিতে ডাকা ওই বৈঠকে কর্নাটকের আয়কর মন্ত্রী আর অশোক, […]

আরও পড়ুন
error: Content is protected !!