```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

মরসুমের শীতলতম দিন আজ

আজ কলকাতার শীতলতম দিন। শহরের তাপমাত্রা ১৩.৯ ডিগ্রি সেলসিয়াস। এই মরশুমে এখনও পর্যন্ত এটাই সর্বনিম্ন তাপমাত্রা।  চলতি সপ্তাহের শুরুতেই সর্বনিম্ন তাপমাত্রা নেমেছিল ১৪ ডিগ্রিতে। শুক্রবার তা আরও একটু কমেছে। সর্বনিম্নের পাশাপাশি সর্বোচ্চ তাপমাত্রাও কমেছে গত কয়েক দিনের তুলনায়। আগামী কয়েক দিন ঠান্ডা আরও বাড়তে পারে বলে জানানো হয়েছে হাওয়া অফিসের তরফে। আলিপুর হাওয়া অফিস সূত্রে […]

আরও পড়ুন

ওড়িশায় বাস দুর্ঘটনায় আহত বাংলার ২০ যাত্রী

ওড়িশার দারিংবাড়ি থেকে বিয়েবাড়ি সেরে ফিরছিল বাসটি। সেখানকার কন্ধ্যামাল জেলার কলিঙ্গঘাটি এলাকা দিয়ে যাওয়ার সময় নিয়ন্ত্রণ হারিয়ে দেওয়ালে সজোরে ধাক্কা মারে। এর জেরে উল্টে যায় বাসটি। সে সময় বাসে প্রচুর যাত্রী ছিল। সকলেই পশ্চিমবঙ্গের বাসিন্দা। দুর্ঘটনার জেরে জখম হয়েছেন ২০ জন যাত্রী। এঁদের মধ্যে ৩ জনের অবস্থা আশঙ্কাজনক। তাঁদের বেরহামপুর এমকেজিসি মেডিক্যাল কলেজ  হাসপাতালে ভর্তি […]

আরও পড়ুন

পুরসভা নির্বাচনের জন্য আগামী রবিবার বন্ধ থাকবে চিড়িয়াখানা

কলকাতা পুরসভা নির্বাচনের জন্য বন্ধ থাকবে আলিপুর চিড়িয়াখানা। আগামী রবিবার, ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে রয়েছে ভোটগ্রহণ। সেই কারণেই ওইদিন পর্যটকদের প্রবেশ বন্ধ রাখার সিদ্ধান্ত নিল চিড়িয়াখানা কর্তৃপক্ষ।

আরও পড়ুন

মুর্শিদাবাদের ওমিক্রন আক্রান্ত শিশুর কোভিড পরীক্ষার রিপোর্ট নেগেটিভ

অবশেষে স্বস্তি । ওমিক্রন সংক্রামিত সন্দেহে সাত বছরের যে বালককে গতকাল মালদা জেলা স্বাস্থ্য দফতর মালদা মেডিক্যালের করোনা ইউনিটে ভর্তি করেছিল, লালারসের নমুনা পরীক্ষায় ওই বাচ্চাটির নেগেটিভ রিপোর্ট এসেছে । বিষয়টি নিয়ে সন্দেহমুক্ত হতে বাচ্চাটির দু’বার লালারসের নমুনা পরীক্ষা করা হয় । দু’টি ক্ষেত্রেই মিলেছে নেগেটিভ রিপোর্ট। শুধু তাই নয়, তার পরিবারের কোনও সদস্যই করোনা […]

আরও পড়ুন

পুরভোটের আগে ৪ লক্ষ টাকার জালনোট বাজেয়াপ্ত শহরে

কলকাতা পৌরভোটের আর মাত্র বাকি ৩ দিন। তার আগেই শহর থেকে বাজেয়াপ্ত হল ৪ লক্ষ টাকার জালনোট । এই ঘটনায় কলকাতা পুলিশের স্পেশাল টাস্কফোর্সের গোয়েন্দারা গ্রেফতার করেছে দুই ভিন রাজ্যের বাসিন্দাকে। ধৃতদের নাম আরিফ মানসুরি। অপর একজনের নাম হল আব্দুল্লাহ। বাড়ি রাজস্থানের বিজয়নগরে। এই বিষয়ে কলকাতা পুলিশের যুগ্ম নগরপাল (স্পেশাল টাস্কফোর্স) ভি সোলেমান নেশা কুমার […]

আরও পড়ুন

ঢাকায় বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ

মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তী উপলক্ষ্যে সম্মানীয় অতিথি হিসেবে বৃহস্পতিবার ঢাকায় আয়োজিত বিজয় দিবসের কুচকাওয়াজে অংশ নিলেন ভারতের রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ ৷ ভারতের রাষ্ট্রপতি ছাড়াও উপস্থিত ছিলেন বাংলাদেশের রাষ্ট্রপতি এম আব্দুল হামিদ, বাংলাদেশের প্রধানমন্ত্রী শেখ হাসিনা-সহ একাধিক মন্ত্রী, কূটনীতিক ও আরও অনেক অতিথি ৷ এদিকে বৃহস্পতিবার মুক্তিযুদ্ধের সুবর্ণজয়ন্তীর অনুষ্ঠানে যোগ দেওয়ার আগে বাংলাদেশের রাষ্ট্রপতি হামিদ ও প্রধানমন্ত্রী শেখ […]

আরও পড়ুন

উত্তরপ্রদেশের লখিমপুর খেরি কাণ্ড নিয়ে উত্তাল সংসদ

উত্তরপ্রদেশের লখিমপুর খেরির ঘটনা পরিকল্পিত ষড়যন্ত্র ৷ বিশেষ তদন্তকারী দল এই রিপোর্ট  দেওয়ার একদিন পরই এই নিয়ে উত্তাল হল সংসদ ৷ কেন্দ্রকে নিশানা করে দিনভর আক্রমণ শানালো বিরোধীরা ৷ লখিমপুর খেরির হিংসায় মূল অভিযুক্ত আশিস মিশ্র টেনির বাবা তথা কেন্দ্রীয় মন্ত্রী অজয় মিশ্রের পদত্যাগের দাবিতে সরব হয় কংগ্রেস ও অন্যান্য দলগুলি ৷ তুমুল বিক্ষোভের জেরে […]

আরও পড়ুন

জাতীয় স্তরের শ্যুটারের ঝুলন্ত দেহ উদ্ধার বালির গেস্ট হাউস থেকে

জাতীয়স্তরের শুটার কণিকা লায়েকের ঝুলন্ত দেহ উদ্ধার করল পুলিশ।২৮ বছরের ওই শ্যুটার বালির একটি বাড়িতে পেয়িং গেস্ট হিসেবে থাকতেন ৷ ঝাড়খণ্ড রাজ্য এবং জাতীয় শ্যুটিং কম্পিটিশনে একাধিক মেডেল জেতেন তিনি । বুধবার দুপুর থেকে বন্ধ ছিল দরজা। সেই দরজা ভেঙে উদ্ধার করা হয়েছে দেহ। বালির একটি লেডিজ গেস্ট হাউস থেকে বুধবার রাতে কণিকা লায়েকের ঝুলন্ত […]

আরও পড়ুন

পুরুষদের মতোই মেয়েদের বিয়ের ন্যূনতম ২১ বছর বয়সে সম্মতি কেন্দ্রীয় মন্ত্রিসভায়

১৮ নয়, মেয়েদের বিয়ে করার ন্যূনতম বয়স হোক ২১ বছর ৷ এই প্রস্তাবকে আইনি স্বীকৃতি দিতে আরও এক ধাপ এগোল কেন্দ্রীয় সরকার ৷ আজ কেন্দ্রীয় মন্ত্রিসভা মেয়েদের বিয়ের জন্য ন্যূনতম বয়স ১৮ থেকে বাড়িয়ে ২১ বছর  করার প্রস্তাবে সম্মতি দিয়েছে ৷ এই নয়া প্রস্তাব কার্যকর করতে গেলে সরকারকে তিনটে আইনে পরিবর্তন করতে হবে। Prohibition Of […]

আরও পড়ুন

পুরভোটে কেন্দ্রীয় বাহিনীতে ‘না’ হাইকোর্টের

সুপ্রিম কোর্টের পর কলকাতা হাইকোর্টেও ধাক্কা খেল বিজেপি। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় বাহিনীতে ‘না’। নিরাপত্তার বিষয়ে রাজ্য পুলিশের উপরেই আস্থা হাই কোর্টের। পুলিশ কমিশনারকেই নিরাপত্তা সুনিশ্চিত করার নির্দেশ বিচারপতি রাজশেখর মান্থারের একক বেঞ্চের। সূত্রের খবর, হাই কোর্টের রায়ের বিরোধিতা করে ডিভিশন বেঞ্চে যেতে পারে বিজেপি। আগামী ১৯ ডিসেম্বর কলকাতা পুরসভার ১৪৪টি ওয়ার্ডে ভোট। কলকাতা পুরভোটে কেন্দ্রীয় […]

আরও পড়ুন
error: Content is protected !!