```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

সামশেরগঞ্জের গঙ্গাপাড়ে ভাঙন

শীতের সকালে গঙ্গার জলস্তর কমতেই মুর্শিদাবাদের সামশেরগঞ্জের ধানঘরায় ফের ব্যাপক ভাঙন শুরু হয়েছে । রবিবার সকাল থেকে ভাঙনের প্রভাবে তীব্র চাঞ্চল্যের সৃষ্টি হয়েছে এলাকায়। ইতিমধ্যেই কয়েক বিঘা কৃষিজমি গঙ্গাগর্ভে তলিয়ে গিয়েছে । তলিয়ে গিয়েছে বেশ কয়েকটি লিচু গাছ। ভাঙনের আতঙ্কে নতুন করে আতঙ্কিত এলাকাবাসী । সকাল থেকে গঙ্গার ধারে স্থানীয় মানুষ ভিড় জমিয়েছেন । এদিকে, […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় দেশে করোনায় আক্রান্ত ৭ হাজার ৭৭৪

গত ২৪ ঘণ্টায় এই ভাইরাসে দেশে নতুন করে আক্রান্ত হয়েছেন ৭ হাজার ৭৭৪ জন। মৃত্যু হয়েছে ৩০৬ জন রোগীর। এই সময়ে সুস্থ হয়েছেন ৮ হাজার ৪৬৪ জন। বর্তমানে দেশে চিকিৎসাধীন রোগীর সংখ্যা ৯২ হাজার ২৮১ জন। গতকাল পর্যন্ত দেশে মোট ১৩২ কোটি ৯৩ লক্ষ দেশবাসীকে এই রোগের টিকা দেওয়া হয়েছে।        

আরও পড়ুন

এবারও কল্পতরু উৎসবে খুলবে না কাশীপুর উদ্যানবাটির গেট

করোনার জেরে এবারও কল্পতরু উৎসবরে সময় কাশীপুর উদ্যানবাটি আগামী ১ জানুয়ারি থেকে ৩ জানুয়ারি পর্যন্ত আশ্রমের মূল গেট বন্ধ থাকবে। তবে কাশীপুর মঠের ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে কল্পতরু উপলক্ষে মঠে ঠাকুরের পূজাপাঠ, হোমাদি সহ নানা অনুষ্ঠান সরাসরি দেখতে পাবেন ভক্তরা। উদ্যানবাটি সূত্রে এ কথা জানা গিয়েছে। সেদিন ভোর সাড়ে চারটেয় মঙ্গলারতি দিয়ে শুরু হবে অনুষ্ঠানের […]

আরও পড়ুন

প্রধানমন্ত্রীর টুইটার অ্যাকাউন্ট হ্যাক

গভীর রাতে হ্যাক হল প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার অ্যাকাউন্ট। প্রধানমন্ত্রীর টুইটার হ্যান্ডেল থেকে এক বার্তায় দাবি করা হয় যে ভারত সরকারই নাকি বিটকয়েনকে আইনি স্বীকৃতি দিচ্ছে এবং প্রত্যেক ভারতবাসীকে বিটকয়েন দেওয়া হবে। প্রধানমন্ত্রীর কার্যালয়ের তরফে এই বিষয়ে এক বিবৃতিতে বলা হয়, প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির টুইটার হ্যান্ডেলটি খুবই সংক্ষিপ্ত সময়ের জন্য হ্যাক করা হয়েছিল।  হ্যাক হওয়ার কিছু পরই অ্যাকাউন্টটিকে পুনরুদ্ধার […]

আরও পড়ুন

আগামী ৩১ ডিসেম্বর থেকে ২ জানুয়ারি পর্যন্ত বন্ধ থাকবে পুরীর মন্দির

বর্ষশেষে মিলবে না পুরীর জগন্নাথ দেবের দর্শন। এমনকী নতুন বছরের প্রথম দিনেও বন্ধই রাখা হবে পুরীর মন্দিরের দরজা। করোনার জেরে মূলতঃ বিপুল ভক্ত সমাগম আটকাতেই এই সিদ্ধান্ত বলে মন্দির কর্তৃপক্ষের তরফে জানানো হয়েছে। সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ৩১ ডিসেম্বর ২০২১ থেকে ২ জানুয়ারি ২০২২ এই তিনদিনের জন্য সাধারণ মানুষের জন্য বন্ধ রাখা হবে পুরীর প্রভু জগন্নাথদেবের […]

আরও পড়ুন

১০৯ নম্বর ওয়ার্ডে তৃণমূলের নির্বাচনী প্রচারে জনজোয়ার

আজ সার্ভে পার্কে নির্বাচনী প্রচারে জমা হলেন প্রচুর সাধারণ মানুষ। দলীয় কর্মীরাও ছিলেন অনেক। উপস্থিত ছিলেন যাদবপুরের বিধায়ক শ্রী দেবব্রত মজুমদার। তৃণমূল কংগ্রেস প্রার্থীর সমর্থনে দলের সমর্থকরা মিছিলে হাঁটবেন, পতাকা ওড়াবেন এটাইতো স্বাভাবিক। কিন্তু বাজার – দোকান থেকে শুরু করে, বাড়ীর নীচতলা ওপরতলার বাসিন্দারা নেমে এলেন, প্রাতঃভ্রমণকারীরা তো ছিলেনই। ছিলেন প্রবীণ মানুষরা। দুহাত তুলে আশীর্বাদ […]

আরও পড়ুন

২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিন ট্রায়ালে ড্রাগ কন্ট্রোলের ছাড়পত্র

২ থেকে ১৮ বছর বয়সীদের মধ্যে ভ্যাকসিন ট্রায়ালে সবুজ সঙ্কেত দিল ড্রাগ কন্ট্রোল জেনারেল অফ ইন্ডিয়া (DCGI)। ভারত বায়োটেকের কোভ্যাক্সিনের দ্বিতীয় অথবা তৃতীয় দফার ট্রায়ালে এই অনুমোদন দেওয়া হয়েছে। বৃহস্পতিবার এই খবর নিশ্চিত করেছে কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রক। সূত্রের খবর, ৫২৫ জন স্বেচ্ছাসেবকের মধ্য এই ট্রায়াল চলবে। স্বাস্থ্য মন্ত্রক জানিয়েছে, দেশের ড্রাগ নিয়ন্ত্রক সংস্থা ডিসিজিআই দীর্ঘ […]

আরও পড়ুন

আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি

রাশিয়ার ভ্যাকসিন স্পুটনিক ভি  আগামী সপ্তাহ থেকেই বাজারে মিলবে রুশ ভ্যাকসিন, এমনটাই জানিয়েছে নীতি আয়োগ। রাশিয়ার ভ্যাকসিন ব্যবহারে ছাড়পত্র দিয়েছে  ড্রাগস কন্ট্রোলার জেনারেল অফ ইন্ডিয়া (ডিজিসিআই)। বুধবারই বিশেষজ্ঞ কমিটির তরফে সুপারিশ করা হয়েছিল যে জরুরি ভিত্তিতে ভারতে ব্যবহারের অনুমোদন দেওয়ার জন্য রাশিয়ার টিকা সংক্রান্ত পর্যাপ্ত তথ্য আছে। তারপর চূড়ান্ত অনুমোদন পাওয়া কার্যত সময়ের অপেক্ষা ছিল। সেই […]

আরও পড়ুন

রেলকর্মীদের জন্য নির্ধারিত স্পেশাল ট্রেনে স্বাস্থ্যকর্মীদের ওঠার অনুমতি দিল রেল

গত ৫ মে তৃতীয় বারের জন্য মুখ্যমন্ত্রী পদে শপথগ্রহণ করেছেন মমতা বন্দ্যোপাধ্যায়। আর শপথ নিয়েই করোনা মোকাবিলায় জোর কদমে নেমে পড়েছেন তিনি। সম্পূর্ণ লকডাউন না করলেও আংশিক লকডাউনের পথে হেঁটেছেন তিনি। বন্ধ করে দিয়েছেন লোকাল ট্রেন। কিন্তু রেলকর্মীদের জন্য চলছে স্পেশ্যাল ট্রেন। আর এহেন পরিস্থিতিতে হাওড়া-শিয়ালদা ডিভিশনের কাছে রাজ্য সরকার আবেদন করেছিল, করোনা পরিস্থিতির কথা […]

আরও পড়ুন

শীতলকুচিতে রাজ্যপালকে লক্ষ্য করে ‘গো- ব্যাক’ স্লোগান, দেখানো হল কালো পতাকাও

রাজ্যপালের প্রশাসনিক সফরে এক জন রাজনৈতিক ব্যক্তিত্ব ‘সঙ্গী’ হতে পারেন, উঠেছে প্রশ্ন  কোচবিহারের শীতলকুচিতে গিয়ে ‘গো ব্যাক’ স্লোগান শুনতে হল রাজ্যপাল জগদীপ ধনকড়কে। এমনকী, কালো পতাকাও দেখানো হল রাজ্যপালকে। নির্বাচনের ফল বেরনোর পর থেকে গোটা রাজ্যের বেশ কিছু জায়গায় ভোট পরবর্তী হিংসার ঘটনা ঘটছে বলে বিরোধীদের তরফ থেকে বার বার অভিযোগ করা হচ্ছে। ভোট পরবর্তী […]

আরও পড়ুন
error: Content is protected !!