```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

করোনার জের, রবিবার থেকে বাতিল রাজধানী-শতাব্দী-দূরন্ত এক্সপ্রেস, সিদ্ধান্ত রেলের

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে কার্যত বেসামাল প্রায় গোটা দেশ। যত দিন যাচ্ছে, তত প্রকট হচ্ছে করোনার থাবা। করোনার করাল গ্রাসের জেরে এবার ফের গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিল ভারতীয় রেল। জানা যাচ্ছে, আগামী রবিবার থেকে দুরন্ত, শতাব্দী এবং রাজধানী এক্সপ্রেস বাতিল করছে রেল। আগামী রবিবার ৯মে থেকে রাজধানী, দূরত্ব, শতাব্দীর মতো দূরপাল্লার ট্রেন বাতিলের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। […]

আরও পড়ুন

রাজ্যের কৃষকদের ১৮ হাজার টাকা দিন, প্রধানমন্ত্রীকে স্মরণ করিয়ে চিঠি মুখ্যমন্ত্রীর

নির্বাচনের আগে বাংলায় প্রচারে এসে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদি বলেছিলেন, “রাজ্যের সব কৃষকদের ব্যাঙ্কে ১৮ হাজার টাকা দেওয়া হবে নির্বাচনে রাজ্যে বিজেপি জিতে এলে। রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা দিদি কৃষকদের এই টাকা দিতে দিচ্ছেন না।” নির্বাচন হয়ে গেছে। বিজেপি ক্ষমতায় আসতে পারেনি। রাজ্যে ক্ষমতায় তৃতীয় বারের জন্য ক্ষমতায় এসে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় প্রধানমন্ত্রীর কথা প্রধানমন্ত্রীকেই মনে করিয়ে […]

আরও পড়ুন

আগামী ৮ থেকে ১৬ মে পর্যন্ত কেরালায় সম্পূর্ণ লকডাউন, ঘোষণা মুখ্যমন্ত্রীর

 আজ রাজ্যজুড়ে সম্পূর্ণ লকডাউন ঘোষণা করেছেন। করোনার বাড়বাড়ন্তের কারণেই আগামী ৮ মে থেকে ১৬ মে পর্যন্ত গোটা রাজ্যে লকডাউন ঘোষণা করা হয়েছে। এই মুহূর্তে রাতে কার্ফু চালানো হচ্ছে রাজ্যে। রাত ৯টা থেকে ভোর ৫টা পর্যন্ত কার্ফু থাকছে। উইকেন্ডে সেমি-লকডাউনও চালানো হচ্ছিল। এদিন একটি ট্যুইট করেছেন রাজ্যের মুখ্যমন্ত্রী বিজয়ন। তিনি লিখেছেন, ‘কেরালার গোটা রাজ্যে ৮ মে […]

আরও পড়ুন

শীতলকুচি কাণ্ডে তদন্তকারী অফিসারকে তলব করল সিআইডি-র সিট

শীতলকুচি কাণ্ডে এবার পদক্ষেপ করল রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি। মাথাভাঙা থানার তদন্তকারী অফিসারকে তলব করেছে তারা। ওই অফিসার শীতলকুচি-কাণ্ডের তদন্ত করছিলেন। শীতলখুচির ঘটনার পরে তদন্তভার দেওয়া হয় সিআইডি-র হাতে। দায়িত্ব হাতে পাওয়ার পর ওই ঘটনায় একটি বিশেষ তদন্তকারী দল গঠন করা হয়। ডিআইজি সিআইডি কল্যাণ মুখোপাধ্যায়ের নেতৃত্বে চার সদস্যের এই বিশেষ দল মাথাভাঙা থানার তদন্তকারী […]

আরও পড়ুন

রাজনৈতিক হিংসায় নিহতেদের পরিবারকে ২ লক্ষ টাকা করে ক্ষতিপূরণ, ঘোষণা মুখ্যমন্ত্রীর

রাজ্যে নির্বাচন ও তার পরবর্তী সংঘর্ষে যারা মারা গেছেন তাদের পরিবারকে ২ লক্ষ টাকা করে রাজ্য সরকার অনুদান দেবে। এদিন নবান্ন সাংবাদিক বৈঠকে একথাই ঘোষণা করলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। দলমত নির্বিশেষে অশান্তি থামানোর নির্দেশ মমতা বন্দ্যোপাধ্যায়। দলের নীচুতলার নেতাকর্মীদেরও এদিন সতর্ক করেন মমতা। তাঁকে বলতে শোনা যায়, আমি আমার ছেলেদের বলব গণ্ডোগোলে না যেতে। গণ্ডগোল […]

আরও পড়ুন

ভোট পরবর্তী হিংসার তদন্ত করতে রাজ্যে এল কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রকের তৈরি ৪ সদস্যের দল

বাংলায় ভোট পরবর্তী হিংসা নিয়ে তদন্ত করবে কেন্দ্রীয় স্বরাষ্ট্র মন্ত্রক। তৃতীয়বার বাংলায় তৃণমূল ক্ষমতায় ফিরতেই ফের তুঙ্গে উঠল কেন্দ্র-রাজ্য সংঘাত। ইতিমধ্যেই চার সদস্যের একটি দল গড়়েছে অমিত শাহের মন্ত্রক। সংবাদ সংস্থা এএনআই সূত্রে খবর, তদন্তকারী দলের সদস্যরা পশ্চিমবঙ্গে এসে রাজ্যে হিংসায় ক্ষতিগ্রস্ত বিভিন্ন এলাকাও তাঁরা ঘুরে দেখবেন। ভোটের ফলাফলের পরই দু’বার মুখ্যসচিবকে চিঠি পাঠিয়েছিল অমিত […]

আরও পড়ুন

সাংবিধানিক সংস্থাগুলি মিডিয়ার বিরুদ্ধে অভিযোগ না করে বরং নিজেদের কাজ করুকঃ সুপ্রিম কোর্ট

মিডিয়ার ওপরে শৃঙ্খল পরানোর চেষ্টা করে লাভ নেই। সাংবিধানিক সংস্থাগুলি মিডিয়ার বিরুদ্ধে আবেদন না করে বরং নিজেদের কাজ করুক। বৃহস্পতিবার এমনই মন্তব্য করল সুপ্রিম কোর্ট। গত ২৬ এপ্রিল মাদ্রাজ হাইকোর্ট কোভিড সংক্রমণ বৃদ্ধির জন্য নির্বাচন কমিশনের ওপরে দোষারোপ করে। হাইকোর্টের বিরুদ্ধে গত সপ্তাহে সুপ্রিম কোর্টের দ্বারস্থ হয় নির্বাচন কমিশন। তারা অভিযোগ করে, হাইকোর্টের মন্তব্য অত্যন্ত […]

আরও পড়ুন

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত আরএলডি প্রধান চৌধুরি অজিত সিং

করোনায় আক্রান্ত হয়ে প্রয়াত প্রাক্তন কেন্দ্রীয় মন্ত্রী তথা রাষ্ট্রীয় লোকদল (আরএলডি) প্রধান চৌধুরি অজিত সিংহ। মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিল ৮৬। সম্প্রতি করোনা পজিটিভ হন। চিকিৎসা চলছিল গুরগাঁওয়ের একটি হাসপাতালে। অজিত সিংহের ছেলে তথা প্রাক্তন সাংসদ জয়ন্ত চৌধুরি ট্যুইটারে বাবার মৃত্যুর খবর জানান। তিনি লেখেন, গতকাল থেকেই অজিত সিংহের শারীরিক অবস্থার অবনতি হয়। বৃহস্পতিবার তিনি মারা যান। […]

আরও পড়ুন

উত্তরদিনাজপুরে টোটো ও মোটর বাইকের সাথে লরির মুখোমুখি সংঘর্ষ, মৃত ৫

টোটো ও মোটর বাইকের সাথে একটি লরির মুখোমুখি সংঘর্ষে মৃত্যু হল ৫ জনের। মর্মান্তিক এই দুর্ঘটনাটি ঘটেছে উত্তর দিনাজপুর জেলার ইটাহার থানার ৩৪ নম্বর জাতীয় সড়কের পাম্প মোড় এলাকায়। মৃতদের মধ্যে ২ জন শিশু। স্থানীয় ও পুলিশ সূত্রে জানা গিয়েছে, বুধবার রাত সাড়ে এগারোটা নাগাদ বিয়ে বাড়ি থেকে খাওয়া-দাওয়া করে বাড়ি ফিরছিল যাত্রীবোঝাই টোটো ও […]

আরও পড়ুন

আজ বিধানসভায় ২ দফায় ১৪৩ জন বিধায়কের শপথ

আজ বিধানসভায় বেলা ১১ টা থেকে শুরু হল শপথ গ্রহণ অনুষ্ঠান। প্রথম দফায় মোট ৭৪ জন বিধায়ক শপথ নেবেন। বিধায়কদের  শপথ বাক্য পাঠ করাচ্ছেন প্রোটেম স্পিকার সুব্রত মুখোপাধ্যায়। বেলা ১১ টা থেকে দুপুর ১ টা পর্যন্ত মোট ৭৪ জন বিধায়ক শপথ নেবেন। দুপুর ২টো থেকে ৪ টে পর্যন্ত মোট ৬৯ জন বিধায়ক শপথ নেবেন। যাদের মধ্যে […]

আরও পড়ুন
error: Content is protected !!