```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

রাজ্যে বিপুল জয়ের পর কালীঘাট মন্দিরে ‘মা-মাটি-মানুষের’ নামে পুজো দিলেন মমতা বন্দ্যোপাধ্যায়

 রাজ্যে বিপুল জয়ের পর নিজের শপথ রক্ষা করলেন মুখ্যমন্ত্রী। কোনওরকম সেলিব্রেশন নয়, উচ্ছ্বাস নয়, সোজা মমতা চলে গেলেন মন্দিরে। সঙ্গে ছিলেন তৃণমূল যুব সভাপতি অভিষেক বন্দ্যোপাধ্যায় ও তাঁর মেয়ে আজানিয়া। তবে এদিনও নিজের জন্য কিছু চাননি মুখ্যমন্ত্রী। পুজো দিয়েছেন মা-মাটি-মানুষের নামে। শেষবার মুখ্যমন্ত্রী কালীঘাট মন্দিরে গিয়েছিলেন পয়লা বৈশাখের প্রাক্কালে। ‘যা কিছু নতুন, শুভ হোক সব, […]

আরও পড়ুন

নন্দীগ্রামে জয়ী মমতা নাকি শুভেন্দু ? শুরু তীব্র বিতর্ক, ‘গণনা এখনও শেষ হয়নি’, দাবি তৃণমূলের

চূড়ান্ত বিতর্কিত ঘটনা। জয়ী বলে ঘোষণা করার পরেও পরে নির্বাচন কমিশনের তরফে জানানো হল, নন্দীগ্রামে জয়ী হননি মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। বরঞ্চ জয়ী হয়েছেন শুভেন্দু অধিকারী। তাও ১৯৫৩ ভোটে। এটাই নন্দীগ্রামের রায়। কমিশনের বক্তব্য, সার্ভার বসে যাওয়ায় নাকি তাঁদের কাছে পূর্ণ তথ্য আসেনি। তাই সব ফলাফল সময় মতো তুলে ধরা যায়নি। নন্দীগ্রামে শুভেন্দু হারেননি, হেরেছেন মমতা […]

আরও পড়ুন

অবশেষে স্বস্তির বৃষ্টি, আগামী ৫ দিন ঝড়ের সম্ভাবনা

আবহাওয়া দপ্তর জানিয়েছে, আগামী ৫ দিন অসম এবং মেঘালয়ে ২০০ মিলিমিটার পর্যন্ত বৃষ্টি হতে পারে। মে-র ৩ থেকে ৪ তারিখের মধ্যে ওড়িশায় তুমুল বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে। সতর্কতা জারি হয়েছে বাংলার জন্যও। ২ থেকে ৫ মে পশ্চিমবঙ্গ এবং সিকিমেও ভারী বৃষ্টির সম্ভাবনা রয়েছে। ইতিমধ্যে রবিবার সন্ধেয় কলকাতা ও তৎ-সংলগ্ন বেশকিছু এলাকায় বজ্রবিদ্যুৎ-সহ বৃষ্টি হয়েছে। হাওয়া […]

আরও পড়ুন

এখনই নয় বিজয় মিছিল, বার্তা মমতা বন্দ্যোপাধ্যায়ের

নিজের বাড়ি থেকেই দলের কর্মীদের উদ্দেশ্যে প্রথম বার্তা দিলেন তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায়। সেই সঙ্গে জানিয়ে দিলেন কোভিডের জন্য ত্রাণের ব্যবস্থা করাই এখন প্রথম লক্ষ্য। ধন্যবাদ দিলেন আমজনতাকে। ধন্যবাদ জানিয়েছেন বাংলার মানুষকে। এদিন নিজ নিজ কেন্দ্রে জয়ী হয়েই মমতার বাড়িতে চলে এসেছিলেন ফিরহাদ হাকিম, অরূপ বিশ্বাস, শোভনদেব চট্টোপাধ্যায়রা। সেখানে ছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়, ডেরেক ও ব্রায়েনরাও। […]

আরও পড়ুন

৩ হাজার ৭১৭ ভোটে শুভেন্দুকে হারিয়ে নন্দীগ্রামের জয়ী মমতা বন্দ্যোপাধ্যায়

রাজ্যে ২৯৪ টি বিধানসভার আসন থাকলেও আজ রবিবার ভোট গণনা হবে ২৯২টি আসনের। রাজ্যবাসী তো বটেই গোটা দেশ তাকিয়ে রয়েছে নন্দীগ্রামের দিকে। কেননা ওই আসনে রাজ্য রাজনীতির দুই মহারথী তৃণমূল সুপ্রিমো মমতা বন্দ্যোপাধ্যায় ও নব্য বিজেপি নেতা শুভেন্দু অধিকারী লড়ছেন। ১৫ রাউন্ডে এগিয়ে যান মমতা বন্দ্যোপাধ্যায়। এরপর, ১৬ রাউন্ডের শেষেও লড়াই চলে হাড্ডাহাড্ডি। নন্দীগ্রামে গণনা […]

আরও পড়ুন

এশিয়ান কোটায় টোকিও অলিম্পিকে টিকিট পেলেন বাংলার জিমন্যাস্ট প্রণতি নায়েক

করোনার জন্য এশিয়ান চ্যাম্পিয়নশিপ বাতিল হয়ে যাওয়ায় তীব্র হতাশ হয়েছিলেন। তারপরও টোকিও গেমসের টিকিট পেলেন বাংলার মেয়ে প্রণতি নায়েক। গত বার এশিয়ান চ্যাম্পিয়নশিপে ভল্টে ব্রোঞ্জ পেয়েছিলেন বাংলার জিমন্যাস্ট। গত বারের পারফরম্যান্সের ভিত্তিতেই অলিম্পিকে নামার স্বপ্নপূরণ হল তাঁর। খবর পেয়ে উচ্ছ্বাসে ভেসে গিয়েছেন প্রণতি। বলেছেন, ‘গত বার বিশ্ব চ্যাম্পিয়নশিপে অলিম্পিকের যোগ্যতা মান ছুঁতে না পারায় খারাপই […]

আরও পড়ুন

মালদায় ভোট গণনা কেন্দ্রের বাইরে আগুন, দমকলের চেষ্টায় নিয়ন্ত্রণে পরিস্থিতি

মালদা কলেজে বিধানসভা তিনটি কেন্দ্রের গণনা চলছে। নিয়ম অনুযায়ী বিপদকালীন ব্যবস্থা হিসেবে গণনা কেন্দ্রে রাখা হয়েছিল একটি দমকলের ইঞ্জিন। নির্বিঘ্নেই চলছিল ভোট গণনা। হঠাত্‍ই মাইকে ঘোষণা হয় মালদা কলেজের বিদ্যাসাগর ছাত্রাবাসে আগুন লেগেছে। খবর পেয়ে তড়িঘড়ি ছুটে যায় দমকলের একটি ইঞ্জিন। ঘটনাস্থলে গিয়ে দেখা যায় ছাত্রাবাসের পাশে একটি আবর্জনা ফেলার জায়গায় আগুন লেগেছে। প্রথমে গ্যাস ও […]

আরও পড়ুন

কালীঘাটে শুরু তৃণমূলের সবুজ আবির খেলা

আজ রাজ্যের ২৯২ টি কেন্দ্রে ভোট গণনা চলছে। তৃতীয় রাউন্ড, চতুর্থ রাউন্ডের পর বেশিরভাগ জায়গায় এখনও পর্যন্ত তৃণমূল কংগ্রেস এগিয়ে। তবে প্রাথমিক ট্রেন্ডে দেখা যাচ্ছে তৃণমূল কংগ্রেস এগিয়ে রয়েছে। তবে অমিত শাহরা দাবি করেছিলেন ২০০ আসন নিয়ে বাংলায় পরিবর্তনের সরকার গড়বে বিজেপি। তা কার্যত ব্যর্থ হতে চলেছে বলে মনে করছেন রাজনৈতিক বিশেষজ্ঞরা। দুপুর হতেই এবার […]

আরও পড়ুন

কোভিড পরিস্থিতিতে অক্সিজেনের যোগান নিয়ে বৈঠকে প্রধানমন্ত্রী

করোনার দ্বিতীয় ঢেউয়ের জেরে যখন গোটা দেশ জুড়ে আতঙ্ক ছড়িয়েছে, সেই সময় ফের অক্সিজেন সহ বিভিন্ন প্রয়োজনীয় দ্রব্যের যোগান কতটা, তা নিয়ে বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী। অক্সিজেন সহ কোভিডের ওষুধ সংক্রান্ত বিভিন্ন বিষয় নিয়েই আজ বৈঠকে বসছেন প্রধানমন্ত্রী।

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনা আক্রান্ত ১৭ হাজার ৫১২

গত ২৪ ঘণ্টায় রাজ্যেকরোনা আক্রান্ত ১৭ হাজার ৫১২ জন। গত একদিনে প্রাণ কেড়েছে ১০৩ জনের। গত ২৪ ঘণ্টায় সুস্থ হয়ে উঠেছেন ১৪ হাজার ৩৭৪ জন। এ নিয়ে সুস্থতার হার কমে দাঁড়াল ৮৪.৮৬ শতাংশ। এ নিয়ে রাজ্যে মোট করোনা সংক্রমিতের সংখ্যা ৮ লক্ষ ২৮ হাজার ৩৬৬। মৃত্যু হয়েছে মোট ১১ হাজার ৪৪৭ জনের। কোভিড জয় করে […]

আরও পড়ুন
error: Content is protected !!