```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

দিল্লিতে অক্সিজেন না পেয়ে হাসপাতালে প্রাণ হারালেন ২০ জন করোনা রোগী

মেডিক্যাল অক্সিজেন না পেয়ে মারা গেলেন ২০ জন করোনা রোগী। গতকাল রাতে ঘটনাটি ঘটে জয়পুর গোল্ডেন হাসপাতালে। সংশ্লিষ্ট কর্তৃপক্ষের দাবি, বেশ কিছুদিন ধরেই অক্সিজেন সিলিন্ডারের টানাটানি চলছিল। এদিক ওদিক থেকে সিলিন্ডারের ব্যবস্থা করা হলেও কিছুতেই ঘাটতি মেটানো যাচ্ছিল না। তার উপর হু হু করে আক্রান্তের সংখ্যা বাড়তে থাকায় গত কয়েকদিনে রোগীভর্তির বিপুল চাপ এসে পড়ে। […]

আরও পড়ুন

দেশের নতুন প্রধান বিচারপতি পদে শপথ নিলেন এন ভি রামানা

দেশের প্রধান বিচারপতি হিসাবে শপথ নিলেন এন ভি রামান। তিনি সুপ্রিম কোর্টের ৪৮তম প্রধান বিচারপতি। শনিবার কোভিড বিধি মেনে রাষ্ট্রপতি ভবনে তাঁকে শপথবাক্য পাঠ করান রাষ্ট্রপতি রামনাথ কোবিন্দ। শুক্রবার অবসর নিয়েছেন বিদায়ী বিচারপতি এস এ বোবদে।গত মাসে প্রধান বিচারপতি এস এ বোবদে এন ভি রামানার নাম সুপারিশ করেছিলেন।

আরও পড়ুন

করোনা বিধি না মানায় ১৩ জন প্রার্থী ও নেতার বিরুদ্ধে এফআইআর, ৩৩জনকে শোকজ

আদালতে তীব্র ভর্ৎসনার পর নড়েচড়ে বসল  নির্বাচন কমিশন। করোনা বিধি না মানার কোপে পড়লেন রাজ্যের বিভিন্ন রাজনৈতিক দলের ১৩ জন প্রার্থী ও নেতা। তাঁদের বিরুদ্ধে এফআইআর দায়ের করা হয়েছে বলে কমিশন সূত্রে খবর। একই সঙ্গে শো-কজের নোটিসও গিয়েছে ৩৩ জন নেতা-নেত্রীর কাছে। শুক্রবার বিকেলে কমিশনের ফুল বেঞ্চ একটি ভিডিও কনফারেন্স করেন। সেখানে যোগ দেন রাজ্যের […]

আরও পড়ুন

গত ২৪ ঘন্টায় দেশে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬

গত ২৪ ঘণ্টায় ভারতে করোনায় আক্রান্ত ৩ লক্ষ ৪৬ হাজার ৭৮৬ জন। এই সময়ে দেশে ২,৬২৪ জন রোগীর মৃত্যু হয়েছে। সুস্থ হয়ে হাসপাতাল থেকে ছাড়া পেয়েছেন ২ লক্ষ ১৯ হাজার ৮৩৮ জন। এই নিয়ে দেশে মোট আক্রান্ত ১ কোটি ৬৬ লক্ষ ১০ হাজার ৪৮১ জন। সুস্থ হয়েছেন ১ কোটি ৩৮ লক্ষ ৬৭ হাজার ৯৯৭ জন। […]

আরও পড়ুন

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১২ হাজার ৮৭৬

গত ২৪ ঘণ্টায় রাজ্যে করোনায় আক্রান্ত ১২ হাজার ৮৭৬ জন। করোনায় প্রাণ গিয়েছে ৫৯ জন। উত্তরোত্তর মৃতের সংখ্যাটা বেড়েই চলেছে। কমছে সুস্থতার হার। বর্তমানে সুস্থতার হার কমে হয়েছে ৮৮.০১ শতাংশ। এখনও সব থেকে বেশি আক্রান্ত সংখ্যা মিলেছে কলকাতা থেকে। এরপরেই আছে উত্তর ২৪ পরগনা। কলকাতায় গত ২৪ ঘণ্টায় নতুন করে করোনায় আক্রান্ত ২ হাজার ৮৩০ […]

আরও পড়ুন

করোনা আক্রান্ত অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত

করোনা আক্রান্ত হলেন অভিনেত্রী ইন্দ্রাণী দত্ত। ২ সপ্তাহ আগে কোভিডের প্রথম টিকাটি নিয়েছিলেন অভিনেত্রী ৷ বর্তমানে তিনি বাড়িতেই আইসোলেশনে আছেন ৷ তবে করোনার বাড়-বাড়ন্তের জন্য রাজনৈতিক নেতানেত্রীদের দুষেছেন তিনি ৷ বাংলায় নির্বাচন চলাকালীন কোভিড বাড়বাড়ন্তকে নেহাতই কাকতালীয় বলে মনে করছেন না ইন্দ্রানী। বরং তাঁর মতে কোভিডের সংক্রমণ বৃদ্ধির জন্য রাজনৈতিক দলগুলিই দায়ী। তাঁর কথায়, “বাঙালির […]

আরও পড়ুন

করোনা বিধি না মানলে প্রার্থী-নেতাদের বিরুদ্ধে এফআইআর-এর নির্দেশ দিল নির্বাচন কমিশন

করোনা পরিস্থিতির কথা বিবেচনা করে গতকালই বড় জনসভা, রোড শোয়ে নিষেধাজ্ঞা জারি করেছিল নির্বাচন কমিশন। বাকি দু-দফার ভোটের ক্ষেত্রে এ ব্যাপারে আরও কড়া পদক্ষেপ করল নির্বাচন সদন। এদিন কমিশনের ফুল বেঞ্চের সঙ্গে বাকি দুদফার ভোটের সংশ্লিষ্ট জেলা প্রশাসনের ভার্চুয়াল বৈঠক ছিল। সূত্রের খবর, সেই বৈঠকেই কমিশন নির্দেশ দিয়েছে, করোনা বিধি না মানলে সেই প্রার্থীর বিরুদ্ধে […]

আরও পড়ুন

দিল্লি সহ ৫ রাজ্য থেকে আগত বিমানযাত্রীদের জন্য করোনা টেস্ট বাধ্যতামূলক বাংলায়

দিল্লি, উত্তরপ্রদেশ, গুজরাত, মধ্যপ্রদেশ ও ছত্তিশগড় – এই পাঁচ রাজ্য থেকে পশ্চিমবঙ্গের বিমানে ওঠার আগে প্রত্যেক যাত্রীকে আরটিপিসিআর টেস্ট এবং কোভিড নেগেটিভ রিপোর্ট বাধ্যতামূলক করা হল । অন্যথায় রাজ্যের মাটিতে তিনি নামতে পারবেন না বিমানযাত্রীরা ৷ শুক্রবার এই মর্মে বিজ্ঞপ্তি জারি করল রাজ্য সরকার । এই পাঁচ রাজ্যে করোনা ছবি আরও ভয়াবহ । এমতাবস্থায় এই সিদ্ধান্ত […]

আরও পড়ুন

ক্ষমতায় এলে বিনামূল্যে টিকার প্রতিশ্রুতি, ‘একই জুমলা বিহারে দিয়েছেন!’, বিজেপিকে কটাক্ষ তৃণমূলের

আগামী ৫ মে থেকে রাজ্যে বিনামূল্যে টিকা দেওয়ার কথা বৃহস্পতিবার ঘোষণা করেছেন বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এবার বিজেপিও প্রতিশ্রুতি দিল, তারাও ক্ষমতায় এসে বিনামূল্যে টিকা দেওয়ার কাজ শুরু করে দেবে। বিহার প্রসঙ্গ টেনে তা নিয়ে কটাক্ষ শুরু করে দিয়েছে তৃণমূল।  গতকালই মুখ্যমন্ত্রী ঘোষণা করেন, ভোটপর্ব মিটতেই বিনামূল্যে টিকাকরণের কাজ শুরু হয়ে যাবে রাজ্যে। যেহেতু কলকাতা […]

আরও পড়ুন

করোনার প্রকোপ ঠেকাতে এবার গুরুত্বপূর্ণ পদক্ষেপ, মুখ্যসচিবের অধীনে বিশেষ টাস্কফোর্স গঠন

বাংলায় কোভিডের প্রকোপ ঠেকাতে এবার গুরুত্বপূর্ণ এক পদক্ষেপ নিল রাজ্য সরকার। রাজ্যের মুখ্যসচিব আলাপন বন্দ্যোপাধ্যায়কে সামনে রেখে ৭ সদস্যের এক অ্যাপেক্স টাস্কফোর্স গঠন করল নবান্ন। আলাপনবাবু ছাড়াও ওই টাস্কফোর্সে থাকছেন রাজ্যের অর্থ দফতরের সচিব, স্বাস্থ্য দফতরের সচিব, পঞ্চায়েত দফতরের সচিব, হোম অ্যান্ড প্লানিং দফতরের সচিব, কলকাতা পুলিশ কমিশনার ও রাজ্য পুলিশের ডিজি। রাজ্যের প্রতিটি জেলায় […]

আরও পড়ুন
error: Content is protected !!