```html
Temporary Service Notice

WEBSITE
UNDER MAINTENANCE

We are currently experiencing an internal technical issue with our website.

Our technical team is working to resolve the problem and restore all services as soon as possible.

We sincerely apologize for the inconvenience.
Please check back shortly.
```

পিতৃহারা হলেন বাবা শেহগাল

পিতৃহারা হলেন র‍্যাপার-গায়ক বাবা শেহগাল। মঙ্গলবার সে কথা টুইটারে নিজেই জানিয়ে শেহগাল লেখেন, “আজ সকালে আবা আমাদের ছেড়ে চলে গেলেন। সারা জীবন যুদ্ধ করেছেন। কিন্তু কোভিড হারিয়ে দিল।” হাসপাতাল সূত্রে জানা যাচ্ছে, দিন কয়েক আগে কোভিডের উপসর্গ নিয়ে হাসপাতালে ভর্তি হন গায়কের বাবা। ভালই হয়ে যাচ্ছিলেন। কিন্তু সোমবার রাতে হঠাৎই অক্সিজেনের মাত্রা পড়তে শুরু করে। […]

আরও পড়ুন

আইসোলেশনে শাহরুখ খান

এবার করোনার হানা শাহরুখ খানের কামব্যাক ছবি ‘পাঠান’ ছবির সেটে। সূত্র বলছে, ‘পাঠান’ ছবির এক ক্রু মেম্বার নাকি করোনায় আক্রান্ত হয়েছেন। শাহরুখ খান তাঁর ‘ক্লোজ কন্ট্যাক্ট’-এ আসার কারণে আপাতত নিজেকে কোয়রান্টিন করে রেখেছেন কিং খান। যে ব্যক্তি করোনায় আক্রান্ত হয়েছেন তিনিও আইসোলেশনেই রয়েছেন।

আরও পড়ুন

আমাকে আটকানোর চেষ্টা কেন করা হচ্ছে?আপনাদের লোক-লস্কর, টাকা, এজেন্সি সব আছে, তাও আমাকে এত ভয় কেন? প্রশ্ন মমতার

২৪ ঘণ্টার নিষেধাজ্ঞা শেষে মঙ্গলবার রাত ৮টার পর প্রথম জনসভা করেন তৃণমূল সুপ্রিমো তথা বাংলার মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন তিনি প্রশ্ন করেন, ‘একটা নির্বাচনকে কেন্দ্র করে আমাকে আটকানোর চেষ্টা কেন করা হচ্ছে?’ তিনি বলেন, বাংলাকে অপমানের চেষ্টা করবে দিল্লির নেতারা, এর বিচার আপনারা করবেন। আমাকে আটকানোর চেষ্টা, বাংলা দখলের চেষ্টা বিজেপির। বিজেপিই শুধু প্রচার করবে […]

আরও পড়ুন

অনুব্রত মন্ডলকে শোকজ নির্বাচন কমিশনের

এবার নির্বাচন কমিশনের নিশানায় তৃণমূল নেতা অনুব্রত মণ্ডলকে । বিতর্কিত মন্তব্যের জন্য তাঁকে নোটিস পাঠিয়েছে কমিশন। তাঁর কথায়, “কমিশন, অন্ধ ধৃতরাষ্ট্র হয়ে গেছে। দিলীপ ঘোষ, রাহুল সিনহাকে দেখতেই পাচ্ছে না। খেলা হবে, ভয়ঙ্কর খেলা হবে’ মন্তব্যের জেরে নোটিস পাঠানো হয়েছে বোলপুরের দাপুটে নেতা অনুব্রত মণ্ডলকে। আজ রাত ১০টার মধ্যে তার উত্তর দিতে বলা হয়েছে তাঁকে। […]

আরও পড়ুন

এবার করোনার হানা সল্টলেকের ইডি-র দপ্তরে, আক্রান্ত ৪ আধিকারিক

এবার করোনার সংক্রমণ ছড়াল সল্টলেকের সিজিও কমপ্লেক্সের এনফোর্সমেন্ট ডায়রেক্টরেট (ইডি)-এর দফতরে। সূত্রের খবর, ওই দফতরের ২৫ জন আধিকারিকের কোভিড পরীক্ষা করা হয়। সোমবার তাঁদের মধ্যে ৪ জনের রিপোর্ট পজিটিভ এসেছে। তাঁদের সকলকেই কোয়ারেন্টাইন থাকার নির্দেশ দেওয়া হয়েছে। একসঙ্গে এতজনের কোভিড ধরা পড়ায় উদ্বেগ ছড়িয়েছে সিজিও কমপ্লেক্সে। সংক্রমণ যাতে ছড়়িয়ে না পড়ে তার জন্য বাড়তি সতর্কতা […]

আরও পড়ুন

রসিকপুর মোড়ের দিলীপ ঘোষের রোড শোয়ে ধুন্ধুমার, দেখানো হল কালো পতাকা, পাল্টা ভাঙচুর তৃণমূল কার্যালয়

বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের মিছিলে ফের হামলা। মঙ্গলবার সন্ধের ঘটনা ঘিরে ধুন্ধুমার বর্ধমানের রসিকপুর মোড়। অভিযোগ, বিজেপির মিছিল লক্ষ্য করে দেখানো হয় কালো পতাকা। তৃণমূলের কার্যালয়ে পালটা ভাঙচুর চালানো হয় বলে অভিযোগ। মঙ্গলবার বর্ধমান দক্ষিণের বিজেপি প্রার্থী সন্দীপ নন্দীর সমর্থনে বিজেপি রাজ্য সভাপতি দিলীপ ঘোষের রোড শো চলছিল পাওয়ার হাউস পাড়া থেকে পার্কাস মোড় […]

আরও পড়ুন

বাড়ছে করোনা সংক্রমণ! সিবিএসই-কে বোর্ড পরীক্ষা বাতিলের আবেদন অরবিন্দ কেজরিওয়ালের

দেশে আছড়ে পড়েছে করোনাভাইরাসের দ্বিতীয় ঢেউ। ব্যতিক্রম নয় রাজধানী দিল্লিও। দিল্লির সামগ্রিক করোনা পরিস্থিতির কথা মাথায় রেখে সিবিএসই বোর্ডের দশম ও দ্বাদশ শ্রেণির পরীক্ষা পিছিয়ে দেওয়ার কেন্দ্রের কাছে আবেদন জানালেন দিল্লির মুখ্যমন্ত্রী অরবিন্দ কেজরিওয়াল। তিনি বলেন, ‘৬ লাখ ছাত্রছাত্রী পরীক্ষা দেবে এবং ১ লাখ শিক্ষক শিক্ষিকা পরীক্ষার সঙ্গে যুক্ত থাকবেন। সেক্ষেত্রে পরীক্ষাকেন্দ্রগুলি কোভিড সংক্রমণের হটস্পট […]

আরও পড়ুন

আগামীকাল শীতলকুচির আহতদের দেখতে মাথাভাঙার হাসপাতালে যাচ্ছেন মুখ্যমন্ত্রী

আগামীকাল সকালে শীতলকুচির আহতদের দেখতে মাথাভাঙা যাচ্ছেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। ১০ এপ্রিল চতুর্থ দফা ভোটের দিন শীতলখুচির ১২৬ নম্বর বুথে কেন্দ্রীয় বাহিনীর গুলিতে মারা যান চারজন যুবক, আহত হন আরও তিনজন। ওই দিনই শিলিগুড়ি পৌঁছে মমতা ঘোষণা করেন, পরদিন সকালেই শীতলকুচিতে গিয়ে নিহত পরিবারবর্গের সঙ্গে সাক্ষাত্‍ করবেন। কিন্তু রাতে নির্বাচন কমিশন নির্দেশ দিয়ে জানিয়ে দেয়, […]

আরও পড়ুন

এবার রাহুল সিনহার প্রচারে ৪৮ ঘন্টা নিষেধাজ্ঞা কমিশনের, শোকজ নোটিস দিলীপ ঘোষকেও

এবার বিজেপি প্রার্থী রাহুল সিনহার বিরুদ্ধে কড়া পদক্ষেপ করল নির্বাচন কমিশন। শীতলকুচির ঘটনা নিয়ে মন্তব্যের জেরে এই সিদ্ধান্ত বলে জানা গিয়েছে। গতকালই মমতা বন্দ্যোপাধ্যায়ের উপর নিষেধাজ্ঞা জারি করে নির্বাচন কমিশন। তার পর থেকেই প্রশ্ন উঠতে থাকে বিজেপি নেতারা একাধিক বার আপত্তিকর মন্তব্য করলেও, তাঁদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হয়নি। নির্বাচন কমিশনের বিরুদ্ধে পক্ষপাতিত্বের অভিযোগ উঠতে থাকে। […]

আরও পড়ুন

এখনই এনআরসির কোনও পরিকল্পনা নেইঃ অমিত শাহ

এখনই দেশে এনআরসি করার কোনও পরিকল্পনা নেই। পাহাড়ের জনসভা থেকে বড় ঘোষণা করলেন কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহ । এনআরসি নিয়ে গোর্খাদের মধ্যে যে ভীতির সঞ্চার হয়েছে, তা দূর করতে তাঁদের যথাসম্ভব আশ্বস্ত করলেন শাহ। জানিয়ে দিলেন, “দেশে এখনই এনআরসির কোনও পরিকল্পনা নেই। আর যদি ভবিষ্যতে এনআরসি হয়ও, তাতেও গোর্খাদের চিন্তার কোনও কারণ নেই। কারণ, আমার […]

আরও পড়ুন
error: Content is protected !!